ব্রেকিং:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • শনিবার   ০৬ মার্চ ২০২১ ||

  • ফাল্গুন ২১ ১৪২৭

  • || ২২ রজব ১৪৪২

সর্বশেষ:
আরো ৪ কোটি ডোজ টিকা কেনার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ পঞ্চম ধাপে ভাসানচরে পৌঁছেছেন আরো ১ হাজার ৭৫৯ রোহিঙ্গা সরকারের আশ্রয়ণ প্রকল্প: গাইবান্ধায় ঠিকানা পেল ৫০ সাঁওতাল পরিবার মার্কিন গণমাধ্যমে বাংলাদেশের উন্নতির ভূয়সী প্রশংসা আত্মরক্ষায় মার্শাল আর্ট শিখছে তেঁতুলিয়ার কিশোরীরা

পীরগঞ্জে চিহ্নিত মাদক কারবারি আশরাফুল গ্রেফতার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

রংপুরের পীরগঞ্জে চিহ্নিত মাদক কারবারি আশরাফুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৮৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তাকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আশরাফুল ইসলাম পীরগঞ্জ উপজেলার আব্দুল্লাপুর এলাকার সেকেন্দার আলীর ছেলে।

পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আশরাফুলকে আটক করেন। পরে তার শরীর তল্লাশি করে ৮৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ও ক্রেতারা পালিয়ে যায়।

পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, বিশেষ অভিযান পরিচালনা করে ৮৬ পিস ইয়াবাসহ আশরাফুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here