পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ বিপদজনক বললেন শিক্ষা উপমন্ত্রী
দৈনিক রংপুর
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০১৯
Find us in facebook
পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ দেশের জন্য বিপদজনক বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শনিবার (১২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর চশমাহিলের বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে উপমন্ত্রী এই প্রতিক্রিয়া জানান।
তিনি জানান, “পাঠ্যপুস্তককে সাম্প্রদায়িকীকরণ বা বিভাজন সৃষ্টি করা, কোমলমতিদের মানসিকতায় এসব বিভাজন দিয়ে দেওয়া, দীর্ঘমেয়াদী সমাজের স্থিতিশীলতা নষ্ট করবে। পড়াশোনা যদি সাম্প্রদায়িকীকরণ করা হয় তাহলে অদূর ভবিষ্যৎ নয়, নিকট ভবিষ্যতও আমাদের জন্য বিপদজনক হয়ে পড়বে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে। বাংলাদেশের সংবিধান ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করতে আমাদের বাধ্য করেছে। আমরা অবশ্যই ইসলামের অনুশাসন মেনে চলব, সনাতন ধর্মাবলম্বীরা তাদের অনুশাসন মেনে চলবেন। কিন্তু অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ কারিকুলাম অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি ধর্মীয় শিক্ষার মানোন্নয়নও খুবই প্রয়োজন। এতে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি হবে না।”
পাঠ্যপুস্তক থেকে প্রগতিশীল লেখকদের গল্প-কবিতা বাদ দেওয়া প্রসঙ্গে নওফেল বলেন, “যারা এই কাজ করেছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এখন থেকে সতর্ক থাকব, যাতে এই ধরনের কার্যকলাপ আর না হয়।”
পিইসি-জেএসসি পরীক্ষার আদৌ প্রয়োজন আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, “পিইসি পরীক্ষা একটা পাবলিক পরীক্ষায় পরিণত হয়ে গেছে। এখন এটা কিভাবে নিরসন করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে। তবে প্রাইমারি স্কুল লেভেলের একটা সার্টিফিকেটেরও প্রয়োজন আছে।”
চট্টগ্রাম মহানগরীতে নতুন সরকারি স্কুল স্থাপনের প্রয়োজনীয়তার কথা জানিয়ে তিনি বলেন, “জেলা প্রশাসনের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছে, জায়গা সংকটের কারণে নতুন করে সরকারি স্কুল স্থাপন করা প্রায় অসম্ভব। তার চেয়ে নগরীর নামীদামী স্কুলগুলো সরকারীকরণ করা ভালো হবে বলে ফিল্ড লেভেল থেকে অভিমত এসেছে।”
শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্তিতে রাজনীতিকরণের সুযোগ থাকে মন্তব্য করে নওফেল বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা ভালো, কিন্তু আবার রাজনীতিকরণের একটা সমস্যা সৃষ্টি হয়ে যায়। কারণ একজন জনপ্রতিনিধির কাছে ভর্তি সংক্রান্ত, নিয়োগ সংক্রান্ত বিষয়ে মানুষের তদবির থাকে। একজন জনপ্রতিনিধির এসব তদবির অগ্রাহ্য করাটা খুবই কঠিন। ফিল্ড ওপিনিয়ন বলছে, সেক্ষেত্রে কর্মকর্তা দ্বারা যদি একটা মিশ্রণ করা হয়, তাহলে পাবলিক ডিমান্ড এবং প্রফেশনাল ম্যানেজমেন্টের মধ্যে সামঞ্জস্য আসবে। এই বিষয়ে অবশ্য আমরা একমত।”
এই প্রসঙ্গে উপমন্ত্রী নওফেল জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই তদবিরের চাপে পড়েছেন তিনি। শুরুতেই মেয়াদ শেষ হওয়া একটা প্রকল্পের ৬ হাজার শিক্ষকের একটা ফাইল নিয়ে, তাদের জন্য তদবির করতে একজন প্রতিনিধি গেছেন তার কাছে।
তবে নওফেল মনে করেন, সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় গত ১০ বছরে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে। এরপরও যেসব দুর্বলতা চিহ্নিত করা গেছে, সেগুলোর উন্নয়নে সবার সহযোগিতা চেয়েছেন নওফেল।
মতবিনিময় সভায় নওফেলের সঙ্গে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমউদ্দিন শ্যামল, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন এবং শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, স্বাচিপ নেতা ডা.শেখ শফিউল আজমসহ নেতাকর্মীরা ছিলেন
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে। চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসন থেকে তিনি এবার প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
- দক্ষিণ এশিয়ায় তিনি অতুলনীয়া
- ক্রান্তিকালের নেত্রী শেখ হাসিনা
- শেখ হাসিনা হাসলেই হেসে ওঠে বাংলাদেশ
- ‘দেশ ও মানুষের কল্যাণে নিজেকে সঁপেছেন শেখ হাসিনা’
- বাংলাদেশের পর্যটন পণ্যের সম্ভাবনা অনেক- পর্যটন প্রতিমন্ত্রী
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা নরেন্দ্র মোদির
- আজারবাইজান-আর্মেনিয়ার সংঘাত বন্ধের আহ্বান জাতিসংঘের
- মাহবুবে আলমের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
- আজ শেখ হাসিনার জন্মদিন: রাজপথ থেকে অর্থনীতির কাণ্ডারি
- বিএনপি থেকে গণ পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে পীরগাছার নেতা-কর্মীরা
- হাকিমপুর লৌহ ক্ষেত্রটি লিজিংয়ের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়
- নীলফামারীতে পারিবারিক সহিংসতা প্রতিরোধে কর্মশালা
- নীলফামারীতে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- সাহায্যের হাত বাড়িয়ে দিন মোহাম্মদ আলীকে বাঁচান
- দিনাজপুরে ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- বীরগঞ্জে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ
- কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিপক্ষের ষড়যন্ত্র থেমে নেই’
- ১০০ বছরের ইতিহাসে রংপুর জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত
- চলে গেলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম
- দ্রুত সমৃদ্ধি ও বিকাশ ঘটছে চট্টগ্রাম অঞ্চলের পর্যটনশিল্পের
- এবার পুলিশের বিরুদ্ধেই মাদকবিরোধী শুদ্ধি অভিযান
- ‘প্রধানমন্ত্রী নেতৃত্বে খেলাধুলায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’
- ‘বিশ্বের ৮০ দেশে সফটওয়্যার রফতানি করছে বাংলাদেশ’
- চালের বাজারে অস্থিরতা রোধে কঠোর অবস্থানে সরকার
- প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- ‘তিস্তা নদীর ১১৩ কিলোমিটার খননের উদ্যোগ নিয়েছে সরকার’
- রেল সংযোগ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পে বদলে যাচ্ছে জনজীবন
- বঙ্গবন্ধুর ভাষণের প্রশংসায় আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ


