পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে হচ্ছে ডিজিটাল ল্যাব
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৯ জুলাই ২০২০
Find us in facebook
স্কুল-কলেজ, মাদ্রাসা ও টেকনিক্যাল প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের আইসিটিতে দক্ষতা বাড়ানো লক্ষে সরকার সারাদেশে নতুন করে পাঁচ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করবে। যেখানে থাকবে অত্যাধুনিক আইসিটি সুযোগ-সুবিধা।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পসহ সাতটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে, যাতে ব্যয় হবে তিন হাজার ৭৫ কোটি ৩৩ লাখ টাকা। এর মধ্যে সরকার দেবে দুই হাজার ১৩২ কোটি ৮৮ লাখ টাকা এবং বিদেশি ঋণ ৯৪২ কোটি ৪৬ লাখ টাকা।
একনেক সভায় ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ স্থাপন (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৯৩৮ কোটি ৭৩ লাখ টাকা। যার পুরোটাই সরকার দেবে। ২০২৩ সালের ফ্রেব্রুয়ারির মধ্যে এটি বাস্তবায়ন কররে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
গণভবন থেকে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবনের সাথে প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান একনেক সভায় অংশ নেন। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অনলাইন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পটি অনুমোদনের সময় বলেছেন এই খাতে আরও প্রকল্প নিয়ে আসুন। যেসব এলাকায় ইন্টারনেট যায়নি সেসব এলাকায় ইন্টারনেট সুবিধা দিয়ে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান যেন এমন প্রকল্পের আওতায় আসে।
প্রকল্পের প্রধান কাজ হচ্ছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন (ইন্টারনেট সংযোগসহ) ৫০০০টি, ৩০০টি ‘স্কুল অব ফিউচার’ প্রস্তুত, ৩৬ হাজার ২০ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান, ডিজিটাল কনটেন্ট তৈরি ইত্যাদি।
প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, শিক্ষাক্ষেত্রে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এ দেশেও প্রয়োজনীয় হার্ডওয়্যার, ডিজিটাল কনেটেন্ট, সফটওয়্যার, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ইত্যাদি সম্বলিত স্মার্ট ক্লাসরুম প্রবর্তনের মাধ্যমে ‘স্কুল অব ফিউচার’ স্থাপন করা দরকার। আর এজন্য এই প্রকল্প নেয়া হয়েছে। সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষায়িত কম্পিউটার ল্যাব স্থাপনের মাধ্যমে শিক্ষায় আইসিটি ব্যবহারের সুযোগ তৈরিপূর্বক শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ উন্নয়ন করা হবে।
একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের চারটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ‘রাজশাহী মহানগরীতে পানি সরবরাহ ব্যবস্থার পুনর্বাসন’ প্রকল্প, ‘খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন’ প্রকল্প, ‘ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট (আইএসপিপি)-যত্ন (তৃতীয় সংশোধিত)’ প্রকল্প ও ‘আমার বাড়ি আমার খামার (চতুর্থ সংশোধিত)’ প্রকল্প। আর কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর’ প্রকল্প ও ‘মুজিবনগর সেচ উন্নয়ন’ প্রকল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন (দ্বিতীয় পর্ব)’ প্রকল্প।
- রংপুরের সাংবাদিক লিয়াকত আলী বাদল করোনায় আক্রান্ত
- রমেকে আরও ৫৬ জনের করোনা শনাক্ত
- ঠাকুরগাঁওয়ে জাতীয় সংগীত অবমাননার অভিযোগে গ্রেফতার-৩
- প্রধানমন্ত্রী সিনহার মাকে ফোন করে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলেন
- লালমনিরহাটে নদীতে গোসল করতে নেমে নবদম্পতির সলিল সমাধি
- চল্লিশ বছর বয়সের পরে কি খাবেন, কি খাবেন না
- ‘করোনা ও বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কাজের গতি বাড়াতে হবে’
- প্রেস ব্রিফিংয়েই আটকে আছে বিএনপির রাজনীতি: ওবায়দুল কাদের
- বন্যাকবলিত উত্তরাঞ্চলের কৃষি শ্রমিকদের জন্য ‘বন্যা বিমা’ চালু
- পদোন্নতির মাধ্যমে সহকারী শিক্ষকরাই হবেন প্রাথমিকের প্রধান শিক্ষক
- কৃষকদের ক্ষতি কমাতে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ কৃষিমন্ত্রীর
- স্বপ্নপূরণে আরো একধাপ এগোলো এশিয়ার সবচেয়ে বড় ‘বঙ্গবন্ধু টানেল’
- বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী কাল
- পঞ্চগড়ে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
- লালমনিরহাটে স্ত্রীর পরকীয়ার বলি মাইক্রোচালক বেলাল
- ‘প্রধানমন্ত্রী নির্দেশে আমরা সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করেছি’
- মানিকগঞ্জে ত্রাণ বিতরণ করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- দেশের ইতিহাসে রেমিট্যান্স-এর সকল রেকর্ড ভাঙ্গল জুলাইয়ে
- ‘পৃথিবীতে একমাত্র আমাদেরই স্বাধীনতা দিবস ও বিজয় দিবস আছে’
- ‘কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কিছুই করতে পারবে না’
- বাংলার বাঁশিওয়ালা শেখ মুজিবুর রহমান
- করোনা: দেশে একদিনে মৃত্যু ৫০, নতুন শনাক্ত ১৯১৮
- ‘মিড ডে মিল’ কার্যক্রমের আওতায় ৬৫ হাজার ৬২০ প্রাথমিক বিদ্যালয়
- সস্ত্রীক করোনায় আক্রান্ত রসিক মেয়র
- বর্জ্য ব্যবস্থাপনায় সফল সিটি কর্পোরেশনগুলো- তাজুল ইসলাম
- ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- বন্যার্তদের পাশে নেই কুড়িগ্রাম বিএনপি
- ‘রাজধানীর বিদ্যুতের লাইন পর্যায়ক্রমে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে’
- এক মাসে ৫০ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ
- ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ালেন এমপি নিক্সন
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২১ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- গণতন্ত্র পুনরুদ্ধারে আজ দেশে আসেন শেখ হাসিনা
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- পঞ্চগড়ে অভিযাত্রিক ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক উপহার বিতরণ
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- বুড়িমারী স্থলবন্দরে আজ থেকে বাণিজ্য কার্যক্রম চালু
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ
- অর্থনৈতিক নিরাপত্তায় নবম স্থানে বাংলাদেশ
- জলঢাকায় জঙ্গি সংগঠন আল্লাহ দলের এক সদস্য গ্রেফতার
- ‘গ্লোবাল সিটিজেন’ তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার দেবে বাংলাদেশ
- ঠাকুরগাঁওয়ে রত্নাই সীমান্তের নাগর নদীতে বাংলাদেশির লাশ
- বিশ্বব্যাপী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা চলছে


