পরিবেশবান্ধব কারখানা স্থাপনে আগ্রহী হচ্ছেন উদ্যোক্তারা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২০
Find us in facebook
সারা বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। তাদের মধ্যে একটি যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। তারা ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। লিডের পূর্ণাঙ্গ রূপ হলো লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। সনদটি পেতে একটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়। ভবন নির্মাণ শেষ হলে কিংবা পুরোনো ভবন সংস্কার করেও আবেদন করা যায়।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় ইউএসজিবিসি। সংস্থাটির অধীনে কলকারখানার পাশাপাশি বাণিজ্যিক ভবন, স্কুল, হাসপাতাল, বাড়ি, বিক্রয়কেন্দ্র, প্রার্থনাকেন্দ্র ইত্যাদি পরিবেশবান্ধব স্থাপনা হিসেবে গড়ে তোলা যায়। গত বছরের নভেম্বরে সারা বিশ্বে লিড সনদ পাওয়া বাণিজ্যিক স্থাপনার সংখ্যা এক লাখ ছাড়িয়ে যায়। লিড সনদের জন্য নয়টি শর্ত পরিপালনে মোট ১১০ পয়েন্ট আছে। এর মধ্যে ৮০ পয়েন্টের ওপরে হলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ হলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ হলে ‘লিড সিলভার’ ও ৪০-৪৯ হলে ‘লিড সার্টিফায়েড’ সনদ মেলে।
সাভারের রানা প্লাজা ধসের পর পরিবেশবান্ধব কারখানা স্থাপনে আগ্রহী হয়ে ওঠেন দেশের তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা। সেই ধারাবাহিকতায় চলতি বছরের ৮ মাসে ১৯টি কারখানা নতুন করে পরিবেশবান্ধব কারখানার সনদ পেয়েছে। তাতে দেশে পরিবেশবান্ধব পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫। নির্মাণাধীন আছে প্রায় ৫০০ পরিবেশবান্ধব কারখানা।
উদ্যোক্তারা বলছেন, পরিবেশবান্ধব কারখানায় বিদ্যুৎ ও পানির খরচ কম হয়। কার্বন নিঃসরণও কম। শ্রমিকেরাও ভালো পরিবেশে কাজ করার সুযোগ পান। পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যার দিক দিয়ে অন্য প্রতিযোগী দেশগুলো বাংলাদেশের ধারেকাছেও নেই। প্রতিষ্ঠানগুলো নিজেরা পরিবেশবান্ধব কারখানার ব্র্যান্ডিং করলেও সামগ্রিকভাবে ব্র্যান্ডিং করা হচ্ছে না। অথচ সেটি করা গেলে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি উজ্জ্বল হতো। তাতে পুরো পোশাক খাতই উপকৃত হতো।
বাংলাদেশের পরিবেশবান্ধব স্থাপনাগুলো ইউএসজিবিসির অধীনে সনদ পেয়েছে। প্রতিষ্ঠানটির বরাত দিয়ে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের ১৪৪টি স্থাপনা লিড সনদ পেয়েছে। তার মধ্যে লিড প্লাটিনাম ৪১টি, গোল্ড ৮৭টি, সিলভার ১৪টি ও ২টি সার্টিফায়েড সনদ পেয়েছে। সনদ পাওয়া ১৪৪টি স্থাপনার মধ্যে পোশাক ও বস্ত্র খাতের কারখানা ১২৫টি। পোশাক ও বস্ত্র কারখানার বাইরে শিপইয়ার্ড, জুতা ও ইলেকট্রনিক পণ্য নির্মাণেও আছে পরিবেশবান্ধব কারখানা। বাণিজ্যিক ভবনও আছে।
লিড গোল্ড সনদ পাওয়া পরিবেশবান্ধব কারখানা ধামরাইয়ের স্নোটেক্স আউটারওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ বলেন, পরিবেশবান্ধব কারখানায় বিদ্যুৎ ও পানির খরচ কমানো যায়। এতে উৎপাদন খরচ কমে, যা দীর্ঘ মেয়াদে ব্যবসা টিকিয়ে রাখতে সহায়তা করবে। তিনি আরও বলেন, অনেক ক্রেতা প্রতিষ্ঠান বা ব্র্যান্ড তাদের সোর্সিং তালিকায় পরিবেশবান্ধব কারখানা রাখতে চায়। সে কারণে পরিবেশবান্ধব কারখানার মাধ্যমে বড় ক্রেতা প্রতিষ্ঠান বা ব্র্যান্ডকে আকর্ষণ করা তুলনামূলক সহজ হয়। এতে তাদের কাছ থেকে দীর্ঘদিনের বুকিং পাওয়া যায়।
পরিবেশবান্ধব কারখানা করলেও উৎপাদনশীলতা বৃদ্ধির দিকে নজর দিতে হবে বলে মন্তব্য করেন এস এম খালেদ। তিনি বলেন, পরিবেশবান্ধব কারখানায় উৎপাদন খরচ যতটুকু কমানো যায়, তার সঙ্গে উৎপাদনশীলতা বৃদ্ধি না করতে পারলে সুবিধা করা যাবে না।
সাধারণত অন্যান্য স্থাপনার চেয়ে পরিবেশবান্ধব স্থাপনায় ৫-২০ শতাংশ খরচ বেশি হয়। তবে বাড়তি খরচ করলেও দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যায়। সব মিলিয়ে পরিবেশবান্ধব স্থাপনায় ২৪-৫০ শতাংশ বিদ্যুৎ, ৩৩-৩৯ শতাংশ কার্বন নিঃসরণ ও ৪০ শতাংশ পানির ব্যবহার কমানো সম্ভব। তার মানে দেশে পরিবেশবান্ধব স্থাপনার সংখ্যা যত বেশি হবে, ততই তা পরিবেশের ওপর চাপ কমাবে বলে মনে করেন উদ্যোক্তারা।
চলতি বছর যেসব কারখানা লিড সনদ পেয়েছে, তার মধ্যে রয়েছে ইএমএস অ্যাপারেলস লিমিটেড, প্যাসিফিক ক্যাজুয়াল, আনোয়ারা ফ্যাশনস, কারুনী নিট কম্পোজিট, ডেবনিয়ার গ্রুপের প্যাডিং ও হোমওয়্যার ইউনিট, কারুপণ্য রংপুর, ভারটেক্স ওয়্যার ড্রেস ওয়ার্ল্ড নিও ফ্যাশন, মেঘনা ডেনিমস, পেনউইন ডিজাইনস, আলফা ক্লথিং, মেবল অ্যান্ড ফ্রাঙ্ক ফ্যাশনস, ফ্যাশন এশিয়া, নিপ্পন গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, এভিটেক্স ড্রেস শার্ট ইত্যাদি।
পোশাক ও বস্ত্র খাতের পরিবেশবান্ধব কারখানার মধ্যে লিড প্লাটিনাম ৩৪টি, গোল্ড ৭৯, সিলভার ১০ ও ২টি সার্টিফায়েড সনদ পেয়েছে। সর্বোচ্চ নম্বর অর্জন করা তিনটি পোশাক কারখানা হচ্ছে রেমি হোল্ডিংস, তারাসিমা অ্যাপারেলস ও প্লামি ফ্যাশনস।
জানতে চাইলে প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক বলেন, ‘পরিবেশবান্ধব কারখানার বিষয়ে উদ্যোক্তারা নিজেরা ব্র্যান্ডিং করার চেষ্টা করেছেন। তবে কান্ট্রি ব্র্যান্ডিং করা যায়নি। সেটি করা গেলে পুরো পোশাকশিল্প উপকৃত হতো। সে জন্য সরকার বা ব্যবসায়িক সংগঠন পর্যায়ে উদ্যোগ দরকার। অবশ্য করার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। অথচ পরিবেশবান্ধব কারখানার সংখ্যার দিক দিয়ে আমাদের ধারেকাছেও নেই কোনো প্রতিযোগী দেশ।’ পোশাকের দাম বেশি পাচ্ছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা নিতে পারছি। তবে সেটি প্রত্যাশা অনুযায়ী নয়।’
- মানব ইতিহাসে অভাবনীয় দুঃসময় অতিক্রম করছি- প্রধানমন্ত্রী
- ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি করেছি’
- ‘বাংলাদেশকে ২০২১ সালেই মধ্যম আয়ের দেশে পরিণত করতে কাজ করছি’
- সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়- প্রধানমন্ত্রী
- ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে- প্রধানমন্ত্রী
- ‘রোহিঙ্গা সংকট মিয়ানমারের সৃষ্টি, সমাধানও তাদেরকেই করতে হবে’
- করোনা প্রমাণ করেছে, সবার ভাগ্য একই সূত্রে গাঁথা- প্রধানমন্ত্রী
- তিস্তা পাড়ের লোকের আর কান্না থাকবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
- পাবনা-৪ উপনির্বাচন: ‘বিএনপি প্রতিবারই এভাবে ভোট বর্জনের নাটক করে’
- রংপুরে কয়েক ধরনের দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২
- উলিপুরে আইপিএল ক্রিকেটে বাজি খেলার অভিযোগে ৯ জুয়াড়ি আটক
- রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু
- ‘সংস্কারের মাধ্যমে ৬৪ জেলায় একটি করে মডেল পুকুর তৈরি করা হবে’
- নদী ভাঙনের খবর পেলেই ছুটে আসি: পানিসম্পদ প্রতিমন্ত্রী
- ‘করোনা সংকটেও এশিয়ার মধ্যে সেরা হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি’
- বদরগঞ্জে চিকলী নদীতে মাছ ধরতে নেমে যুবক নিখোঁজ
- করোনা মোকাবেলায় বিশ্বকে এক হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- পর্যটন খাতকে ঘুরে দাঁড় করাতে রিকভারি প্ল্যান নিয়েছে সরকার
- যুব উন্নয়নে ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ একটি কার্যকর পদক্ষেপ: স্পিকার
- ‘বন্যা ও নদী ভাঙনের ক্ষতি কমাতে বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে’
- ৫৪ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠাবে না সৌদি: পররাষ্ট্রমন্ত্রী
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১১০৬
- ২০ হাজার কোটি টাকার বাজেট সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক গ্রুপ
- ‘দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হলে বিএনপিকে দাঁতভাঙা জবাব দেয়া হবে’
- দুই বছরেই পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে হাঁটছে বাংলাদেশ
- দৈনিক ১৩ হাজার নমুনা পরীক্ষার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার
- অন্য দেশের প্রয়োজনেও আমরা সাহায্য দিতে প্রস্তুত: প্রধানমন্ত্রী
- রংপুরে মৃদুলের বাড়িটি এখন ‘মাছের বাড়ি’
- দিনাজপুরে আরো ১৮ জন করোনায় আক্রান্ত
- রাজনীতিতে বিদায়ের দোরগোড়ায় খালেদা জিয়া
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ


