ব্রেকিং:
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৫ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৬৫৯ জনে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ। রংপুরের লালবাগের একটি ছাত্রীনিবাসে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার।
  • মঙ্গলবার   ২৬ জানুয়ারি ২০২১ ||

  • মাঘ ১২ ১৪২৭

  • || ১২ জমাদিউস সানি ১৪৪২

সর্বশেষ:
অনুমোদন পেল দেশে উদ্ভাবিত প্রথম পিসিআর টেস্ট কিট দারিদ্র্যের হার বেড়ে ৪২ শতাংশ হওয়ার তথ্য সঠিক নয় বিরামপুর সীমান্তে আটক মহিষ নিলামে বিক্রি পেট্রলপাম্পে পরিমাপে কম, ছদ্মবেশে ধরলেন ম্যাজিস্ট্রেট বাংলাদেশের মানুষের জন্য এটি সবচেয়ে বড় উৎসব- প্রধানমন্ত্রী

পগবার গোলে শীর্ষে ম্যানইউ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১  

Find us in facebook

বার্নলিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতের ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেয়েছে তারা।

বার্নলির মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর জোড়ালো আক্রমণ করেও গোল পাচ্ছিলো না ওলে গানার সুলশারের দল। ম্যাচের ৭১তম মিনিটে গোল করে ম্যানইউকে এগিয়ে দেন ফরাসি তারকা পল পগবা।

ম্যাচের  বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা। 

এ জয়ে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট  নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে পল পগবারা। সমানসংখ্যক ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল।

Place your advertisement here
Place your advertisement here