ব্রেকিং:
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে প্রথম পর্যায়ে রংপুর বিভাগের আট জেলায় স্বপ্নের নীড় পেল ৯ হাজার ১৯৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার
  • রোববার   ২৪ জানুয়ারি ২০২১ ||

  • মাঘ ১০ ১৪২৭

  • || ১০ জমাদিউস সানি ১৪৪২

সর্বশেষ:
৭০ হাজার গৃহহীন পরিবারকে পাকা ঘর দিলেন প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গবেষণার ফসল- প্রধানমন্ত্রী আ.লীগের শেকড় অনেক গভীরে প্রোথিত- প্রধানমন্ত্রী ২ কোটি ৩৬ লাখ মানুষকে টেলিমেডিসিন সেবা দিয়েছে সরকার আর্থিক লেনদেনে অনিয়ম ও হয়রানি রোধে চালু হবে আইডিটিপি

দিনাজপুরে করোনা সন্দেহে ৮ বছরের শিশু আইসোলেশনে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ মার্চ ২০২০  

Find us in facebook

দিনাজপুরের বিরামপুরে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আট বছরের শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে শিশুটিকে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী।

তিনি জানান, শিশুটির শরীরে জ্বর, শ্বাসকষ্ট, সর্দিসহ করোনার প্রায় সব উপসর্গ দেখা দিয়েছে। এ কারণে ঝুঁকি না নিয়ে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, বিরামপুরের শিশুটি এ জেলা থেকে আইসোলেশনে ভর্তি হওয়া প্রথম রোগী। তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here