চুল কাটা, বাউলদের প্রতি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি গ্রহণযোগ্য নয়
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০
Find us in facebook
চুল কাটা বা বাউলদের প্রতি যেকোনো প্রতিবন্ধকতা সৃষ্টি গ্রহণযোগ্য নয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাউল ঐতিহ্য যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
বুধবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আইসিটি মামলায় টাঙ্গাইলের বাউলশিল্পী শরিয়ত বয়াতির গ্রেফতারের বিষয়ে জাসদের সভাপতি হাসানুল হক ইনুর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, একজন বাউলশিল্পীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এখানে বাউল গানের তো কোনো দোষ নেই। বাউল গানে সম্পৃক্ত কেউ যদি কোনো অপরাধে সম্পৃক্ত হন, তাহলেও আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন অনুযায়ী অপরাধের বিচার হবে।
শেখ হাসিনা আরও বলেন, প্রশ্নকর্তা কি এমন কোনো গ্যারান্টি দিতে পারবেন-বাউল গান করছেন বলেই ওই শিল্পী কোনো অপরাধে জড়িত নন। নিশ্চয়ই তিনি এমন কোনো অপরাধ করেছেন, যার জন্য তার বিরুদ্ধে এমন আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। এখন সরকার বাউল গানকে বিশ্ব ঐতিহ্য করার জন্য উদ্যোগ নিচ্ছে। তাই অনুরোধ করব, বাউল গানে সম্পৃক্তরা যেন এমন কোনো কাজ না করেন, যাতে বিশ্ব ঐতিহ্য বাউল গান প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
এর আগে রাজবাড়ীর পাংশার বাউল সম্প্রদায়ের চুল কেটে দেয়ার ঘটনা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, পঁচাত্তর-পরবর্তী সামরিক শাসকদের মতো এখনও যদি চুল কেটে দেয়ার মতো কোনো অপরাধের ঘটনা ঘটে থাকে, তাহলে সরকার সেটা দেখবে। কারণ অহেতুক চুল কাটা বা বাউলদের প্রতি যেকোনো প্রতিবন্ধকতা সৃষ্টি গ্রহণযোগ্য নয়।
কুষ্টিয়াসহ বিভিন্ন স্থানের বাউল সম্প্রদায়ের কল্যাণে তার সরকারের পদক্ষেপগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের পর সামরিক শাসকদের যারাই ক্ষমতায় এসেছে, তাদের মধ্যেই এমন প্রবণতা দেখা গেছে। ক্ষমতায় এসে প্রথমেই তারা চারপাশটা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে শুরু করেন। অর্থাৎ সুইপারের দায়িত্ব তারাই নিয়ে নেন। যারা ক্ষমতায় আসেন, তাদের কেউ টি-শার্ট পরে পরিচ্ছন্নতার কাজ শুরু করেন, কৃচ্ছতা সাধনের কথা বলেন, কেউ সাইকেল চালিয়ে অফিসে যাওয়া শুরু করেন। পরে দেখা যায়, তারাই সবচেয়ে দামি গাড়ি চড়ে ঘুরে বেড়ান, প্যারিস থেকে স্যুট নিয়ে আসেন, শিফন শাড়ি নিয়ে আসেন। মানুষের চুলকাটাসহ এসব কাজগুলো তারাই করেছেন। অবশ্য তাদের এমন উদ্যোগ বেশি দিন টেকে না। তারপরই দেখা যায়, তারা নিজেদের আসল রূপকে প্রকাশ করে ফেলেন।
- বিএনপি থেকে গণ পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে পীরগাছার নেতা-কর্মীরা
- হাকিমপুর লৌহ ক্ষেত্রটি লিজিংয়ের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়
- নীলফামারীতে পারিবারিক সহিংসতা প্রতিরোধে কর্মশালা
- নীলফামারীতে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- সাহায্যের হাত বাড়িয়ে দিন মোহাম্মদ আলীকে বাঁচান
- দিনাজপুরে ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- বীরগঞ্জে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ
- কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিপক্ষের ষড়যন্ত্র থেমে নেই’
- ১০০ বছরের ইতিহাসে রংপুর জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত
- চলে গেলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম
- দ্রুত সমৃদ্ধি ও বিকাশ ঘটছে চট্টগ্রাম অঞ্চলের পর্যটনশিল্পের
- এবার পুলিশের বিরুদ্ধেই মাদকবিরোধী শুদ্ধি অভিযান
- ‘প্রধানমন্ত্রী নেতৃত্বে খেলাধুলায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’
- ‘বিশ্বের ৮০ দেশে সফটওয়্যার রফতানি করছে বাংলাদেশ’
- চালের বাজারে অস্থিরতা রোধে কঠোর অবস্থানে সরকার
- প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- ‘তিস্তা নদীর ১১৩ কিলোমিটার খননের উদ্যোগ নিয়েছে সরকার’
- রেল সংযোগ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পে বদলে যাচ্ছে জনজীবন
- বঙ্গবন্ধুর ভাষণের প্রশংসায় আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা
- ‘সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে হবে’
- প্রধানমন্ত্রীর প্রতিটা মুহূর্তই ইতিহাসের অংশ- পলক
- জাতির পিতার ছবি পিছনে নয় সামনে ঝুলাতে হবে
- নিঃসঙ্গ মেসিকে নিয়ে `নতুন বার্সা`র শুরু
- জাপানের জনপ্রিয় অভিনেত্রী টেকুচির আত্মহত্যা
- ক্ষমা ও রহমত লাভের দোয়া
- এশিয়ার সেরা হতে চলেছে বাংলাদেশের প্রবৃদ্ধি- প্রতিমন্ত্রী
- ভারতের সাবেক মন্ত্রী যশবন্ত সিং মারা গেছেন
- ঠাকুরগাঁওয়ে বজ্রপাত ও দেয়াল ধসে ৩ জনের মৃত্যু
- নীলফামারীতে ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকির অভিযোগ
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ


