• সোমবার   ০৮ মার্চ ২০২১ ||

  • ফাল্গুন ২৩ ১৪২৭

  • || ২৪ রজব ১৪৪২

সর্বশেষ:
আজ ঐতিহাসিক ৭ মার্চ মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের নতুন রূপে সাজছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্থান ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর উক্তি ও ছবি সম্বলিত ই-পোস্টার প্রকাশ ভাসানচরে রোহিঙ্গারা নিরাপদে আছেন: বিশেষজ্ঞরা

গঙ্গাচড়ায় কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

রংপুরে এক কিশোরীকে (১৩) ধর্ষণ চেষ্টার অভিযোগে মাজহারুল ইসলাম বাবু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার মাজহারুল ইসলাম বাবু গঙ্গাচড়া উপজেলার জিঙ্গাপাড়া গ্রামের খতিব উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার সন্ধ্যায় উপজেলার জিঙ্গাপাড়া এলাকায় নিজ বাড়িতে ওই কিশোরী একাই ছিল। এ সুযোগে প্রতিবেশী মাজহারুল ইসলাম বাবু কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরী ধর্ষণ থেকে বাঁচতে গিয়ে শারীরিকভাবে জখম হয়। পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে বাবুকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরীকে উদ্ধার করে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) নুর আলম সিদ্দিক বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে রাতেই বাবুকে আটক করা হয়। ওই কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বাবুকে জেলহাজতে পাঠানো হয়।

সংশ্লিষ্টগণ বলেন, ধর্ষকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার। ধর্ষক যেকেউ হোক না কেন তাকে আইনের আওতায় এনে শাস্তি দিতে সরকার একবিন্দুও পিছপা হবে না।

Place your advertisement here
Place your advertisement here