ব্রেকিং:
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ২৩৪ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ২০ জন। রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান ও তাঁর স্ত্রী জেলী রহমানের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
  • বুধবার   ০৫ আগস্ট ২০২০ ||

  • শ্রাবণ ২০ ১৪২৭

  • || ১৫ জ্বিলহজ্জ ১৪৪১

সর্বশেষ:
রাষ্ট্রনায়ক ও বিশ্ব গণমাধ্যমের চোখে বঙ্গবন্ধু বন্যার্তদের পাশে নেই কুড়িগ্রাম বিএনপি ‘রাজধানীর বিদ্যুতের লাইন পর্যায়ক্রমে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে’ ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনগুলো সফল : এলজিআরডি মন্ত্রী
১৮

কোরবানির বর্জ্য অপসারণে তৎপর রসিক কর্তৃপক্ষ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ আগস্ট ২০২০  

Find us in facebook

কোরবানির পশুর বর্জ্য সরাতে তৎপর আছে রংপুর সিটি করপোরেশন (রসিক)। পূর্বে ঘোষণা অনুযায়ী শনিবার দুপুরে নগরীর শাপলা চত্বর থেকে এ বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধনের সময় রসিকের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, কাউন্সিলর সেকেন্দার আলী, রসিকের সচিব রাশেদুল হক, বর্জ্য ব্যবস্থাপনা শাখার তিন জোনের প্রধান মিজানুর রহামন মিজু, হাসান রাহি ও শাহিনুর রহমান শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্যানলে মেয়র মাহমুুদুর রহমান টিটু বলে, নির্ধারিত সময়ের আগে নগরবাসীকে পরিচ্ছন্ন শহর উপহার দেওয়া হবে।

প্যানেল মেয়র জানান, ঈদের দিন রাতের মধ্যেই প্রায় দুইশ টন বর্জ্য অপসারণ করা হবে। এর জন্য সিটির ১২০টি ট্রলি, রিকশা-ভ্যান ও ২৫টি ট্রাক ব্যবহার করা হচ্ছে। কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করছে।

তিনি আরও বলেন, কোরবানির পশু জবাই ও দ্রুত বর্জ্য অপসারণে নগরীর ৩৩টি ওয়ার্ডকে তিনটি জোনে ভাগ করা হয়েছে। এসব জোনে এক হাজার ৩৭ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। কন্ট্রোল রুমের মাধ্যমে কার্যক্রমের তদারকি করছেন বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা। সবাই সচেতন হলে ২৪ ঘণ্টার আগেই বর্জ্য অপসারণ করা সম্ভব।

Place your advertisement here
Place your advertisement here
রংপুর বিভাগের পাঠকপ্রিয় খবর