কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: রংপুরে বাণিজ্যমন্ত্রী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১
Find us in facebook
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কৃষি ও কৃষকের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। কৃষকের বিভিন্ন সেবা সহজে প্রাপ্তির লক্ষ্যে কাজ করছে সরকার।
তিনি বলেন, এ অঞ্চলে বিএমডিএ’র মাধ্যমে বিভিন্ন গ্রামীণ সড়ক পাকাকরণ, সেচনালা বৃদ্ধি ও ভূ-উপরিস্থ পানি সেচ কাজে ব্যবহারে নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পীরগাছা উপজেলায় কৃষকের বিভিন্ন সেবা সহজে প্রাপ্তির লক্ষ্যে এই অফিস ভবন নির্মাণ করা হচ্ছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রংপুরের পীরগাছায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) জোনাল অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন, বিএমডিএ'র রংপুরের প্রকল্প পরিচালক ইআইআরপি ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান খান, নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ, সহকারী প্রকৌশলী এম মোস্তাক আহমেদ সরকার ও উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম প্রমুখ।
বিএমডিএ সূত্র জানায়, ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে বৃহত্তর রংপুর জেলায় সেচ সম্প্রসারণ প্রকল্পের আওতায় বৃহত্তর রংপুরের ৫টি জেলার (রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা) ৩৫টি উপজেলায় খাল, বিল, পুকুর পুনঃখনন কাজ, এলএলপি স্থাপন, পাতকুয়া স্থাপন, ফুটওভার ব্রিজ, ক্রসড্যাম নির্মাণ ও বৃক্ষরোপণ করা হবে।
খাল-বিল ও পুকুর পুনঃখনন করা হলে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, পানি নিষ্কাশনের পথ সুগম হবে, জলাবদ্ধ জমি সমূহ কৃষি উপযোগী হয়ে উঠবে, পানি সেচ কাজের পাশাপাশি হাঁস চাষ, মৎস্য চাষ ও গৃহস্থালী কাজে ব্যবহার করা যাবে। ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি পাবে ও ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা হ্রাস পাবে। প্রতি কিলোমিটার খালের পানিতে প্রায় ৫৩০ একর জমিতে সম্পূরক সেচ প্রদান করা সম্ভব হবে। মজুদকৃত পানি ভূ-গর্ভস্থ পানির স্তর পুনর্ভরণে অগ্রণী ভূমিকা রাখবে।
চলতি অর্থবছরে প্রকল্পের আওতায় ২০ কিলোমিটার খাল, ৩টি বিল, ১০টি পুকুর, ১০টি সৌরশক্তি চালিত এলএলপি, ১০ টি বিদ্যুৎ চালিত এলএলপি, ১০টি সৌরশক্তি চালিত পাতকুয়া স্থাপন ও ৩১০০০টি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা রয়েছে।
দ্বিতলা বিশিষ্ট ১৮০০ বর্গফুটের পীরগাছা জোনাল অফিস ভবনটি ৮০ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। এছাড়া উপজেলায় ২৫ কিলোমিটার খাল, ৪৭.৫০ একর হাড়োডাঙ্গা বিল, ৫টি পুকুর পুনঃখনন, এলএলপি-৫টি ও সৌরচালিত পাতকুয়া ২টি, ৩০০ জন কৃষককে আধুনিক চাষাবাদ ও কৃষি প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
খালে পানি সংরক্ষণের জন্য বিভিন্ন জায়গায় ক্রসড্যাম নির্মাণ ও জনগণের পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। খননকৃত খাল, বিল ও পুকুরের ধারে ফলদ, বনজ ও ঔষধি ৩৭ হাজার ৫০০টি বৃক্ষরোপণ করা হবে, যা অতিরিক্ত বনজ সম্পদ সৃষ্টি, পরিবেশ উন্নয়ন ও পুষ্টিমান বৃদ্ধিতে সহায়তা করবে বলে জানান প্রকল্প পরিচালক হাবিবুর রহমান খান।
- বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস তিস্তা জোনের খেলার উদ্বোধন
- দিনাজপুরে নারীসহ ১৩ আসামি গ্রেফতার
- কুড়িগ্রামে মোটরসাইকেল চাপায় শিক্ষক নিহত
- পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- রংপুরে প্রতারক চক্রের ১১ সদস্য গ্রেপ্তার
- সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই আন্দোলনে বিএনপি
- বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে বাড়িছাড়া করার অভিযোগ
- কুড়িগ্রামে জাল সনদে ভোটার হতে গিয়ে যুবক আটক
- ঠাকুরগাঁওয়ে প্রাইভেটকারের টায়ার বিস্ফোরণে একজন নিহত
- দিনাজপুরে ‘সাদা সোনা’য় আশাবাদী চাষিরা
- গাইবান্ধায় স্থায়ী ঠিকানা পেল ৫০ সাঁওতাল পরিবার
- দারিদ্র্য এখন জাদুঘরে যাওয়ার উপক্রম- আইজিপি
- প্রযুক্তির এ যুগে জনস্বার্থেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট- কাদের
- রাজশাহীতে বিএনপি নেতার বক্তব্যে খুনের রাজনীতি স্পষ্ট- কাদের
- করোনায় আরো ৬ জনের মৃত্যু, শনাক্ত ৬৩৫
- কয়েকটি দেশের ভিসার জন্য করোনা টিকা বাধ্যতামূলক হচ্ছে
- দুই পক্ষের স্বার্থে গুগলকে চুক্তির প্রস্তাব বাংলাদেশের
- ‘দেশেই তৈরি হবে বিশ্বমানের এসি, নন-এসি লাক্সারী বাস’
- দক্ষিণ এশিয়ায় শক্তিশালী অবস্থানে বাংলাদেশের অর্থনীতি
- মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ১০ দিনব্যাপী আয়োজন
- পি কে ও সহযোগীদের কাছ থেকে ২৬০০ কোটি টাকা জব্দ
- বোরকা পরে বিধবাকে ধর্ষণ করল ছাত্রদল নেতা!
- এক সময় মানুষ ভুলেই যাবে, দেশে দারিদ্র্য ছিল: আইজিপি
- খালেদার সাজা স্থগিতের মেয়াদ শেষ হতে চললেও মাথা ব্যথা নেই বিএনপির
- মাঠ জুড়ে দেশীয় ‘সাদা সোনা’ খ্যাত রসুনের আবাদ করেছেন কৃষকরা
- তৃণমূলের কমিটি নিয়ে লেজেগোবরে বিএনপি
- সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের সদস্য হলো বাংলাদেশ
- রংপুর চিড়িয়াখানার সেই জলহস্তীটি যাওয়ার বেঁচে নেই
- প্রধানমন্ত্রীকে বাবার লেখা বই উপহার দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
- সুন্দরগঞ্জে দণ্ডাদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার
- বিএনপির ছত্রছায়ায় অপকর্মে লিপ্ত শিবির
- সেনাদের কাছে ক্ষমা চাইলেন জো বাইডেন
- `২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ`
- রোহিঙ্গাদের দক্ষ করে তুলতে যেসব উদ্যোগ নিয়েছে সরকার
- শাহজালাল বিমানবন্দর হবে দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দু
- বিএনপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন নিজের স্ত্রী
- ‘গণতন্ত্রের ইতিহাসে শহীদ আসাদ দিবস একটি অবিস্মরণীয় দিন’
- কারাগারে ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’ চালু
- করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
- স্বাধীনতা মানেই যুদ্ধ, তাইওয়ানকে সতর্ক করল চীন
- প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬ মাসের বেতনের টাকা দিলেন স্কুলশিক্ষক
- সম্মিলিতভাবে কাজ করলে দারিদ্র্য থাকবে না- প্রধানমন্ত্রী
- প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- নারী শ্রমিকের কদর বাড়ছে সৈয়দপুরে
- ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের সহায়তা করবে সরকার’
- বেরোবি প্রশাসনিক ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা: ছাত্রলীগের আল্টিমেটাম
- নীলফামারীতে খাবারের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ
- সব রেকর্ড ছাড়িয়ে রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার
- অবশেষে ফেব্রুয়ারিতে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
- রেলস্টেশন পরিষ্কারে গাইবান্ধার একদল তরুণ-তরুণী


