ব্রেকিং:
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৫ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৬৫৯ জনে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ। রংপুরের লালবাগের একটি ছাত্রীনিবাসে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার।
  • মঙ্গলবার   ২৬ জানুয়ারি ২০২১ ||

  • মাঘ ১২ ১৪২৭

  • || ১২ জমাদিউস সানি ১৪৪২

সর্বশেষ:
অনুমোদন পেল দেশে উদ্ভাবিত প্রথম পিসিআর টেস্ট কিট দারিদ্র্যের হার বেড়ে ৪২ শতাংশ হওয়ার তথ্য সঠিক নয় বিরামপুর সীমান্তে আটক মহিষ নিলামে বিক্রি পেট্রলপাম্পে পরিমাপে কম, ছদ্মবেশে ধরলেন ম্যাজিস্ট্রেট বাংলাদেশের মানুষের জন্য এটি সবচেয়ে বড় উৎসব- প্রধানমন্ত্রী

কাউন্সিলর প্রার্থীর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় মামলা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১  

Find us in facebook

নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে দিনাজপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর ও আসন্ন পৌরসভা নির্বাচনে একই পদে প্রার্থী আশরাফুল আলম রমজানের ওপর দুর্বৃত্তের হামলার ঘটনায় ১২ জনের নাম দিয়ে অজ্ঞাতনামা আরো ৬০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।

কাউন্সিলর প্রার্থী আশরাফুল আলম রমজান নিজে বাদী হয়ে মঙ্গলবার রাত ১১টার সময় এই মামলা দায়ের করেছেন। তিনি দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান আসাদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় ১২ জনের উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরো ৬০ জনকে আসামি করে মামলা হয়েছে।

উল্লেখ্য, প্রার্থী আশরাফুল আলম রমজান সোমবার রাতে প্রচারণা শেষে এক কর্মীর বাসায় যায়। সেখান থেকে ফেরার সময় কসবা আলামিয়া মসজিদের পাশে সশস্ত্র অবস্থায় দুর্বৃত্তরা লোহার রড ও হাসুয়া দিয়ে তার ওপর হামলা করে। এ সময় তাকে রক্ষা করতে আসলে মুন্না নামে তার এক কর্মীকেও দুর্বৃত্তরা হাসুয়া দিয়ে কোপায়। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হামলাকারীরা মুখে মানকি টুপি ও মাক্স পড়েছিল। পড়ে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, কাউন্সিলর প্রার্থী আশরাফুল আলম রমজানের বাম হাত ও বাম পা ভেঙে গেছে। এছাড়াও মাথা ও শরীরে আঘাত করা হয়েছে। কর্মী মুন্নার মাথায় ১০টি সেলাই ও বাম হাতে ২টা সেলাই করা হয়েছে। 

Place your advertisement here
Place your advertisement here