করোনা রোধে ১৭ বিশেষজ্ঞের ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০
Find us in facebook
বাংলাদেশে করোনাভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন এবং চ্যালেঞ্জ মোকাবিলায় ১৭ জন বিশেষজ্ঞের সমন্বয়ে ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’ গঠন করেছেন সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শামীমা নাসরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গতকাল এ কথা জানানো হয়েছে।
কমিটির সভাপতি করা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট ও শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহকে।
সদস্য হিসেবে আছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম, বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহলা খাতুন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহমুদ হাসান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, স্বাধীনতা চিকিৎসা পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল, অবসটেট্ররিকেল অ্যান্ড গাইনোকলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সাবেক সভাপতি এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন আরা বেগম, আইসিডিডিআর’বি-র মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ রিসার্চের পরিচালক ডা. শামস এল আরেফিন, এনেসথিওলজিস্ট অধ্যাপক ডা. খলিলুর রহমান, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তারিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. হুমায়ন সাত্তার, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্যাথলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. মো. গোলাম মোস্তফা, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল মোহিত।
সদস্য সচিব হিসেবে আছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারা সরকারকে কোভিড-১৯ প্রতিরোধ, হাসপাতালে সেবার মান বৃদ্ধি, যে সকল চিকিৎসক স্বাস্থ্য সেবা প্রদান করছেন তাদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্য সেবা প্রদানকারী চিকিৎসকসহ অন্যান্যদের উৎসাহ প্রদানে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায় ও কোভিড-১৯ এর ভ্যাকসিন সংক্রান্ত গবেষণার বিষয়ে পরামর্শ দেবেন।
এতে আরও বলা হয়, গত ২৮ মার্চ ৮ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ কমিটি এবং এ কমিটি উভয়ে প্রয়োজনবোধে যেকোনো কমিটির এক বা একাধিক সদস্যের সঙ্গে মত বিনিময় করতে পারেন। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারে।
- ‘গণবিচ্ছিন্ন বিএনপি ষড়যন্ত্র করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে’
- ঐক্যফ্রন্টের ভূমিকায় বিভক্ত হয়ে পড়েছেন বিএনপি নেতাকর্মীরা
- দেশে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান
- বন্যায় এ পর্যন্ত ১১,৭৫০ টন চাল বিতরণ করেছে সরকার
- করোনা ও বন্যা মোকাবেলায় শেখ হাসিনার যত সাফল্য
- বাংলাদেশের ত্রাণসামগ্রী লেবানন সরকারের প্রতিনিধির কাছে হস্তান্তর
- অশ্রুঝরা আগস্ট: বাঙালির মুক্তির দূত বঙ্গবন্ধু
- করোনা মোকাবেলায় ঠাকুরগাঁওয়ে আ’লীগের সুরক্ষা সামগ্রী বিতরণ
- নীলফামারীতে ট্রাফিক পুলিশের এক ভুয়া সার্জেন্ট আটক
- গাইবান্ধায় কাঁদা মাটিতে কৃষকরা বুনছেন স্বপ্নের আমন চারা
- করোনা ভ্যাকসিন উৎপাদনে প্রস্তুত দেশের চার কোম্পানি
- মাথাপিছু আয় বেড়ে এখন ২০৬৪ ডলার
- সাম্প্রদায়িক অপশক্তির বিষয়ে সতর্ক থাকতে হবে : ওবায়দুল কাদের
- হাওরের বুক চিরে নান্দনিক সড়ক
- বঙ্গবন্ধু স্যাটেলাইট ও বাংলাদেশের মহাকাশ যুগ
- ‘রাজনীতিতে রক্তপাতকারীদের মুখে গণতন্ত্রের কথা ষড়যন্ত্রের অংশ’
- সব ধর্মের মিলিত রক্তস্রোতে বাংলাদেশের অভ্যুদয়: তথ্যমন্ত্রী
- প্রণব মুখার্জির দ্রুত আরোগ্য কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন
- নতুন প্রযোজনা দিয়ে সিনেমায় ফিরব: চিত্রনায়িকা ববি
- লেবানন সরকারের পদত্যাগ পত্র গ্রহন করেছেন প্রেসিডেন্ট আউন
- আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে স্থগিত থাকা বাফুফে নির্বাচন
- যে কুফরী বাক্যগুলো থেকে বিরত থাকা জরুরি
- নীলফামারীতে শ্রী কৃষ্ণের জম্মাষ্টমী পালিত
- সৈয়দপুরে দিনব্যাপী ফ্রি হোমিওপ্যাথিক মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাল্যবিয়ে বন্ধ
- জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা
- পূজা অর্চনা ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে জন্মাষ্টমী পালিত
- উলিপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- অবৈধ হাসপাতালের ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- বুড়িমারী স্থলবন্দরে আজ থেকে বাণিজ্য কার্যক্রম চালু
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- অর্থনৈতিক নিরাপত্তায় নবম স্থানে বাংলাদেশ
- জলঢাকায় জঙ্গি সংগঠন আল্লাহ দলের এক সদস্য গ্রেফতার
- ‘গ্লোবাল সিটিজেন’ তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার দেবে বাংলাদেশ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ঠাকুরগাঁওয়ে রত্নাই সীমান্তের নাগর নদীতে বাংলাদেশির লাশ


