করোনা ভাইরাসের প্রভাব পড়তে শুরু করেছে প্রযুক্তি পণ্যেও
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০
Find us in facebook
করোনা ভাইরাসের প্রভাব পড়তে শুরু করেছে প্রযুক্তি পণ্যেও। মোবাইল হ্যান্ডসেট ছাড়া সবকিছুতেই চরম সংকট শুরু হয়েছে। এই অবস্থা অব্যাহত থাকলে মোবাইল নেটওয়ার্কে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে মোবাইল নেটওয়ার্ক প্রধানত চীনা কোম্পানি হুয়াওয়ে ও জেডটিইর ওপর নির্ভরশীল। করোনার প্রভাব শুরু হওয়ার পর থেকেই চীনা প্রকৌশলীরা কাজে যাচ্ছেন না। ফলে অনেকটা জোড়াতালি দিয়েই চালানো হচ্ছে নেটওয়ার্ক সংস্কারের কাজ। এ অবস্থা অব্যাহত থাকলে বাজারে বড়ো ধরনের সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে হাসপাতালের চিকিত্সা সংশ্লিষ্ট যন্ত্রপাতিও এখন আর আনা যাচ্ছে না।
টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ইত্তেফাককে বলেন, ‘বিষয়টা এমন এখানে কারো কোনো হাত নেই। টেলিটকের নেটওয়ার্ক বিস্তারের জন্য কিছু যন্ত্রপাতি আনতে এলসি খোলা হয়েছিল, এখন সেগুলোও আসছে না। আমরা অনেক বেশি হুয়াওয়ে ও জেডটিইর ওপর নির্ভরশীল। ফলে তারা ঠিকমতো কাজ না করলে নেটওয়ার্কে সংকট তো হবেই। আর প্রযুক্তি মার্কেটটা আমরা অনেকাংশেই চীনের ওপর নির্ভরশীল। ফলে তাদের ওখানে কোনো সংকট হলে তার প্রভাব বাংলাদেশের বাজারে পড়াটা একেবারেই স্বাভাবিক।’
জানা গেছে, প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল করোনা ভাইরাসের উত্পত্তিস্থল চীনের উহান থেকে বিভিন্ন পণ্যের সরবরাহ নিয়ে থাকে। কিন্তু অ্যাপলের আইফোন সংযোজনকারী প্রতিষ্ঠান বা অ্যাসেম্বলার ফক্সকন ও পেগাত্রন মধ্য জানুয়ারি থেকে বন্ধ রয়েছে। আগামী মার্চ পর্যন্ত বছরের প্রথম প্রান্তিকে চীন থেকে স্মার্টফোনের সরবরাহ ৪০ লাখ কমবে। মিকি অ্যান্ড মিনি মাউসসহ চীনে যুক্তরাষ্ট্রের যেসব থিম পার্ক রয়েছে, সেগুলোও এখন বিরান পড়ে আছে। থিম পার্ক বন্ধ রাখার কারণে তাদের পরিচালন আয় ২৮ কোটি মার্কিন ডলারের মতো কমতে পারে। চীনে থিম পার্কগুলো অন্তত দুই মাস বন্ধ রাখতে হবে বলে ধারণা করা হয়েছে।
তবে মোবাইল হ্যান্ডসেটের বাজারে কোনো প্রভাব পড়েনি। আগামী দুই তিন মাস এ পরিস্থিতি অব্যাহত থাকলেও মোবাইল সেটের দাম বাড়বে না। বাংলাদেশে ৯টি হ্যান্ডসেট কারখানা হয়েছে। এর মধ্যে দেশীয় বড়ো ব্র্যান্ড সিম্ফনি ছাড়াও স্যামসাংও ফ্যাক্টরি করেছে। এসব ফ্যাক্টরিতে দেশের চাহিদার অধিকাংশ সেটই উত্পাদন হচ্ছে। এখন সিম্ফনি দেশের চাহিদা মিটিয়ে ২০২২ সাল থেকে রপ্তানি বাজারে যাচ্ছে বলে ইত্তেফাককে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ। তিনি বলেন, শিগিগরই দেশে সিম্ফনি মোবাইলের আরো দুটি কারখানা উত্পাদনে যাচ্ছে। স্মার্টফোনের পুরোটাই নিজেদের ফ্যাক্টরিতে উত্পাদন করছে সিম্ফনি। ছয় মাসের মধ্যে সিম্ফনির ফিচার ফোনও আর আমদানি করতে হবে না। জাকারিয়া শহীদ বলেন, স্মার্টফোনের অধিকাংশই এখন দেশে উত্পাদন হচ্ছে। ফলে হ্যান্ডসেটে সংকট হবে না।
মোবাইল অপারেটর রবির করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান শাহেদ আলম ইত্তেফাককে বলেন, ‘নেটওয়ার্কের বড়ো একটা অংশ তো আমরা তাদের ওপর নির্ভরশীল। তবে এখনো সংকট হয়নি। আমরা বিভিন্ন ধরনের ব্যাকআপ দিয়ে সবকিছু ঠিকঠাক রেখেছি। তবে সংকট দীর্ঘ মেয়াদি হলে নেটওয়ার্কে প্রভাব পড়তে পারে।’
প্রযুক্তি পণ্যের ব্যবসায়ী ও মোশান ভিউর স্বত্বাধিকারী ইমরুল হাসান ইত্তেফাককে বলেন, ‘আসলে ডিসেম্বরের মাঝামাঝি থেকে চীন থেকে পণ্য আনা বন্ধ হয়ে গেছে। প্রথমে বড়দিন, এরপর নববর্ষ, তারপর শুরু হলো করোনা ভাইরাসের প্রভাব। তাই প্রায় দুই মাস বন্ধ রয়েছে পণ্য আসা। আমরা প্রতি সপ্তাহেই চাহিদা অনুযায়ী পণ্য আনি। দ্রুত হলে কার্গোতে, আর সময় থাকলে জাহাজে পণ্য আসে। এখন জাহাজে আসা কিছু পণ্য খালাস হতে বাকি। সেগুলো এলে কিছুদিন চলবে। এরপর যে ক্রাইসিস শুরু হবে, সেটা হবে ভয়াবহ। বিশেষ করে আমার গোডাউনে থাকা মালামাল এরই মধ্যে শেষ হয়ে গেছে। এখন প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। এমন পরিস্থিতি ছোটোখাটো আরো অনেক ব্যবসায়ীর। এখন দোকানে থাকা পণ্যগুলো ভরসা।’
পিআরপি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শেখ আব্দুল্লাহ ইত্তেফাককে বলেন, ‘এখনো মার্কেটে বড়ো ধরনের ক্রাইসিস শুরু হয়েছে সেটা বলা যাবে না। কিছু পণ্য পাইপলাইনে আছে। সেগুলো শেষ হলে ক্রাইসিস শুরু হবে। এখনো দোকানগুলোতে যে মালামাল আছে তা দিয়ে হয়তো এক সপ্তাহ থেকে ১০ দিন চলবে। এর মধ্যে নতুন পণ্য না আনতে পারলে সংকট ভয়াবহ রূপ নেবে।’ এখন কি এসব পণ্যের দাম বেড়েছে? জবাবে তিনি বলেন, ‘এখনো খুব একটা বাড়েনি। তবে বেড়ে যেতে পারে। আসলে হাসপাতালের চিকিত্সা সরঞ্জামও আটকে গেছে। অনেক জরুরি যন্ত্রপাতি নিয়মিত চীন থেকে আনতে হয়। এখন সেগুলো আসছে না। দ্রুত সমস্যার সমাধান না হলে সামনের দিনে আমরা বড়ো একটা সংকটে যে পড়তে যাচ্ছি, সেটা তো বলাই যায়।’
- লালমনিরহাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু
- জাতিসংঘে বঙ্গবন্ধুর প্রজ্ঞাময় ঐতিহাসিক ভাষণ
- ‘জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণের দিনটি ঐতিহাসিক’
- আকামা-ভিসা থাকলেই সৌদি যেতে পারবেন- পররাষ্ট্রমন্ত্রী
- ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ পালনে নিউইয়র্কে কর্মসূচি
- ইউক্রেনে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ২২
- ‘তিস্তার ভাঙন রোধে চীনসহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে’
- ‘কুড়িগ্রামে ১ হাজার ৩৭৬ কোটি টাকার প্রকল্পের কাজ চলমান’
- জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ প্রদান উপলক্ষে স্মারক প্রকাশ
- আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- আ’লীগের ওপর এদেশের মানুষের আস্থা ও বিশ্বাস আছে- প্রধানমন্ত্রী
- অর্থনৈতিক কূটনীতির প্রতি বিশেষ গুরুত্ব প্রধানমন্ত্রীর
- নারীর ক্ষমতায়নে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে: ডেপুটি স্পিকার
- সংকট মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলো একত্রে কাজ করার আহ্বান
- কুড়িগ্রামে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
- সৈয়দপুরে বজ্রপাতে স্কুল শিক্ষার্থী নিহত
- নীলফামারীতে ইমামদের নিয়ে পাঁচদিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ
- লালমনিরহাটে দরিদ্রদের চোখের চিকিৎসায় এগিয়ে এলেন মন্ত্রীপুত্র
- দেখানো স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করতে চান বীরগঞ্জের শামীম
- মানবতার সেবায় বীরগঞ্জের সোহেল আহমেদ
- শনিবার তিস্তার ভাঙন পরিদর্শন করবেন পানিসম্পদ মন্ত্রী
- কুড়িগ্রামে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত
- ‘পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে বিএনপির সম্পর্ক অনেক পুরনো’
- অজপাড়াগাঁয়ে সমন্বিত কৃষি খামার গড়ে দৃষ্টান্ত স্থাপন
- হাজারো সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে পদ্মাসেতু
- দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী
- বিএনপি আন্দোলনেও ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ: পানি সম্পদ উপমন্ত্রী
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় শনাক্ত ১৩৮৩, মৃত্যু ২১
- ক্ষমতা দখলে বিএনপি ষড়যন্ত্রের অলিগলি খুঁজে বেড়াচ্ছে: কাদের
- নারায়ণগঞ্জে বিস্ফোরণ:ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারে প্রধানমন্ত্রীর সহায়তা
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- এবারই প্রথম সরকারিভাবে আউশ ধান কেনাবেচা হবে


