করোনা চিকিৎসায় দেশের প্রথম ফিল্ড হাসপাতালের যাত্রা শুরু
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২০
Find us in facebook
দেশের প্রথম ৬০ শয্যার আইসোলেশন বিশেষায়িত ফিল্ড হাসপাতাল মাত্র ২০ দিনেই গড়ে উঠেছে । জ্বর-সর্দি, হাঁচি-কাশি, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে রোগী বা করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দিবে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার এই বিশেষায়িত হাসপাতাল।
বেসরকারি এ করোনা হাসপাতালটির সেবা গতকাল ২২ এপ্রিল (বুধবার) থেকে সেবা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের পাকা রাস্তার মাথায় নাভানা গ্রুপের একটি ওয়্যার হাউজ রয়েছে। ডা. বিদ্যুৎ বড়ুয়া নাভানা গ্রুপের কাছে ওয়্যার হাউজের একটি শেড চেয়ে আবেদন করেন। এতে দ্রুত সাড়া দেন নাভানা গ্রুপের ভাইস-চেয়ারম্যান সাজেদুল ইসলাম। তার পৃষ্টপোষকতা ও সহযোগিতায় সাড়ে ৭ হাজার বর্গফুটের ৬০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটি গড়ে ওঠেছে। এতে ১০জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ৫জন নার্সসহ ৫০জন কর্মকর্তা-কর্মচারি রয়েছে। সংগ্রহ করা হয়েছে চিকিৎসক, নার্স স্বেচ্ছসেবকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম।এছাড়া ১০ টি আইসিইউ বেড, ৫টি ভেন্টিলেটর, একটি অ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাস সংগ্রহ করা হয়েছে।
চট্টগ্রাম ফিল্ড হাসপতালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া জানান, দেশের করোনা পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে চট্টগ্রামের সন্তান হিসাবে চট্টগ্রামেই একটি হাসপাতাল গড়ে তোলার তাগিদ অনুভব করেন। সহযোগিতার হাত বাড়িয়ে দেন নাভানা গ্রুপ। সাধারণ মানুষকে প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বাঁচানোর জন্য দিন-রাত কাজ করে এ হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে। করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর অস্থায়ী হাসপাতালটি আবার নাভানা গ্রুপকে হস্তান্তর করা হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ভিপি ডা. বিদ্যুৎ বড়ুয়া আরো জানান, আপাতত আইসিইউ সুবিধা ছাড়াই হাসপাতালে চিকিৎসা সেবা শুরু হচ্ছে। তবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জন আশ্বস্ত করেছেন প্রয়োজন মোতাবেক জেনারেল হাসপাতালে আইসিইউ সুবিধা নিতে পারবেন রোগীরা।
বিশ্ব প্রেক্ষাপট ব্যাখ্যা করে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, বাংলাদেশ মহামারি ঝুঁকির মধ্যে রয়েছে। সেটি চিন্তা করে এই আইসোলেশন হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে। দেশে আরো এ ধরনের হাসপাতাল দরকার। সাধারণ রোগীর হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ভর্তি করানো হচ্ছে বলেই দ্রুত এর বিস্তার ঘটছে। লকডাউন করতে হচ্ছে একের পর হাসপাতাল ও বিভিন্ন ইউনিটকে। অজান্তেই আক্রান্ত হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্য সেবকরা।
এক প্রশ্নের জবাবে চট্টগ্রামের লোহাগাড়ার কৃতি সন্তান আমেরিকান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডা. বিদ্যুৎ বড়ুয়া জানান, করোনা রোগীদের চিকিৎসা সেবায় প্রতি মাসে প্রায় ৫ লাখ টাকা খরচ হবে। এ টাকা সমাজের বিত্তবানদের অনুদান থেকে আসবে বলে আশা প্রকাশ করেন ডা. বিদ্যুৎ বড়ুয়া।
দেশের প্রথম স্থাপিত চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল (সিএফএইচ) বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, জনস্বার্থে এমন বেসরকারি উদ্যোগকে স্বাগত। যদিও হাসপাতালটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখনও অনুমোদন পায়নি। তবে, দুর্যোগকালীন সময়ে অনুমোদনের প্রয়োজনও হয় না। যেহেতু জনস্বার্থে এ হাসপাতাল গড়ে তোলা হয়েছে, সেহেতু স্বাস্থ্য মন্ত্রাণালয়ের পক্ষে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালকে টেকনিক্যাল সাপোর্ট দেয়া হচ্ছে। মনিটরিং করা হচ্ছে, হাসপাতালটির যাবতীয় কার্যক্রম বলেন ডা. হাসান শাহরিয়ার।
করোনা পরিস্থিতিতে ঢাকা যখন রোগীর চিকিৎসা নিয়ে হিমশিম খাচ্ছে। এ প্রেক্ষাপটে চট্টগ্রামে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করলেন চট্টগ্রামে কৃতি সন্তান ও আমেরিকান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডা. বিদ্যুৎ বড়ুয়া। নামকরণ করা হয়েছে ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল’। এটি হচ্ছে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় দেশের প্রথম ফিল্ড হাসপাতাল।
- দিনাজপুরে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৭ টাকা
- ইতিহাসের সর্বোচ্চ বৈদেশিক সাহায্য পেয়েছে বাংলাদেশ
- ‘আন্তর্জাতিক ক্রেতারা আশাবাদের জোগান দিচ্ছেন’
- রমেকে আরো নতুন ৬১ জনের করোনা শনাক্ত
- রংপুরে বঙ্গমাতা’র জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ
- পঞ্চগড়ে বঙ্গমাতা’র জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
- বঙ্গমাতা’র জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় সেলাই মেশিন বিতরণ
- বঙ্গমাতা’র জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সেলাই মেশিন বিতরণ
- লালমনিরহাটে বঙ্গমাতা’র জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
- পঞ্চগড়ে বঙ্গমাতা’র জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
- আদিবাসী ইস্যুকে পুঁজি করে পর্দার আড়ালে চলছে ষড়যন্ত্র!
- আদিবাসীতে বিতর্ক: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি
- আদিবাসী দাবি করার নেপথ্যে যত কারণ
- উপজাতিদের আদিবাসী বলা বন্ধ করতে হবে
- আদিবাসী ইস্যু এক নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত!
- নীলফামারীতে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
- কাল অনলাইনে শুরু একাদশের ভর্তি: যেভাবে আবেদন করবেন
- বন্যার্তদের মাঝে ১১ হাজার ৩৩৬ টন চাল বিতরণ করেছে সরকার
- করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু ৩২, শনাক্ত ২৬১১
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার উদ্যোগ নিয়েছে ভারত
- বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব: একজন মহীয়সী নারী
- বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দুর্গম দ্বীপেও উচ্চগতির ইন্টারনেট
- ‘ফজিলাতুন্নেসা মুজিবের আত্মত্যাগের বার্তা ছড়িয়ে দিতে হবে’
- ফজিলাতুন্নেছা মুজিব বাঙালি নারী সমাজের প্রেরণার উৎস: রাষ্ট্রপতি
- ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর: প্রধানমন্ত্রী
- অশ্রুঝরা আগস্ট: বঙ্গবন্ধু ছিলেন কৃষকের আপনজন
- নিদ্রাহীনতা থেকে পরিত্রাণের মোক্ষম উপায়
- হাকিমপুরকে মাদকমুক্ত করার চ্যালেঞ্জ নবাগত ওসির
- ছাগলের খামার করাই স্বপ্ন ছিল যার!
- করোনা: ‘অ্যাটাক রেট’ সবচেয়ে বেশি ঢাকায়, কম রংপুরে
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- বুড়িমারী স্থলবন্দরে আজ থেকে বাণিজ্য কার্যক্রম চালু
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- অর্থনৈতিক নিরাপত্তায় নবম স্থানে বাংলাদেশ
- জলঢাকায় জঙ্গি সংগঠন আল্লাহ দলের এক সদস্য গ্রেফতার
- ‘গ্লোবাল সিটিজেন’ তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার দেবে বাংলাদেশ
- ঠাকুরগাঁওয়ে রত্নাই সীমান্তের নাগর নদীতে বাংলাদেশির লাশ
- বিশ্বব্যাপী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা চলছে


