এখন থেকে অনলাইনেই পাওয়া যাবে গবেষণা সহায়তা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০
Find us in facebook
এখন থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য গবেষণা সহায়তা মঞ্জুরী অনলাইনে দেয়া হবে।
কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ মঙ্গলবার ইউজিসিতে আয়োজিত অনলাইন সাবমিশন ফর রিসার্চ গ্র্যান্টস সফটওয়্যার উদ্বোধন করেন।
ইউজিসি ওয়েবসাইটে অনলাইন আবেদনে ‘গবেষণা সহায়তা মঞ্জুরী’ ক্লিক করে সেবাগ্রহীতা তার কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন। এর জন্য সেবা প্রত্যাশিকে তার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়ে নাম নিবন্ধন করতে হবে।
ইউজিসি’র গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগ থেকে ম্যানুয়াল পদ্ধতিতে বিদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপে অংশগ্রহণ, উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য যাতায়াত খরচ, দেশের অভ্যন্তরে জাতীয় বা আন্তর্জাতিক কনফারেন্স, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপের জন্য সহায়তা এবং এমফিল, পিএইচডি ও পোস্ট-ডক্টোরাল গবেষণায় এ ধরনের সহায়তা দিয়ে থাকে।
অনলাইন সাবমিশন ফর রিসার্চ গ্র্যান্টস সফটওয়্যার এর মাধ্যমে ইউজিসি’র প্রাতিষ্ঠানিক এসব সেবা সহজে পাওয়া যাবে। গবেষণা সহায়তা মঞ্জুরী খুব কম সময়েও সহজে প্রদান করা যাবে। আবেদনকারী গবেষণা সহায়তার আবেদনটি সর্বশেষ কোন পর্যায়ে রয়েছে তা জানতে পারবেন। পাশাপাশি, এর মাধ্যমে ব্যবহারকারীর সংখ্যা ও গবেষণা সহায়তার পরিমাণ জানা যাবে।
ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম। সভায় কমিশনের বিভাগীয় প্রধান ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউজিসি’র গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুখ ও আইএমসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান ‘অনলাইন সাবমিশন ফর রিসার্চ গ্র্যান্টস’ সফটওয়্যার এর কার্যকারিতা ও বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান অতিথির ভাষণে ইউজিসি চেয়ারম্যান বলেন, অনলাইন সাবমিশন ফর রিসার্চ গ্র্যান্টস সফটওয়্যারটি ব্যবহার করলে কাউকেই আর ইউজিসিতে গবেষণা সহায়তা মঞ্জুরীর জন্য আসতে হবে না। এর মাধ্যমে সেবা দ্রুত পাওয়া যাবে। এটি ইউজিসি কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি করবে এবং কর্ম পরিবেশ উন্নত করবে। সফটওয়্যারটির সুফল পেতে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে বলে তিনি জানান।
এ সময় তিনি উচ্চশিক্ষার সুফল পেতে দেশের বিশ্ববিদ্যালয়সমূহ ও ইউজিসি’র সেবা জনবান্ধব করার জন্য সংশ্লিষ্টদেরকে পরামর্শ দেন।
সভাপতির ভাষণে প্রফেসর সাজ্জাদ হোসেন বলেন, আমাদেরকে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রযুক্তি ব্যবহারের সংস্কৃতি গড়ে তুলতে হবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সব জায়গায় প্রযুক্তির সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। সফটওয়্যার তৈরি এবং এর মাধ্যমে সহজে সেবা প্রদান যেন বিঘ্নিত না হয় সেদিকে লক্ষ্য রাখতেও পরামর্শ দেন তিনি।
- ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ পালনে নিউইয়র্কে কর্মসূচি
- ইউক্রেনে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ২২
- ‘তিস্তার ভাঙন রোধে চীনসহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে’
- ‘কুড়িগ্রামে ১ হাজার ৩৭৬ কোটি টাকার প্রকল্পের কাজ চলমান’
- জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ প্রদান উপলক্ষে স্মারক প্রকাশ
- আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- আ’লীগের ওপর এদেশের মানুষের আস্থা ও বিশ্বাস আছে- প্রধানমন্ত্রী
- অর্থনৈতিক কূটনীতির প্রতি বিশেষ গুরুত্ব প্রধানমন্ত্রীর
- নারীর ক্ষমতায়নে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে: ডেপুটি স্পিকার
- সংকট মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলো একত্রে কাজ করার আহ্বান
- কুড়িগ্রামে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
- সৈয়দপুরে বজ্রপাতে স্কুল শিক্ষার্থী নিহত
- নীলফামারীতে ইমামদের নিয়ে পাঁচদিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ
- লালমনিরহাটে দরিদ্রদের চোখের চিকিৎসায় এগিয়ে এলেন মন্ত্রীপুত্র
- দেখানো স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করতে চান বীরগঞ্জের শামীম
- মানবতার সেবায় বীরগঞ্জের সোহেল আহমেদ
- শনিবার তিস্তার ভাঙন পরিদর্শন করবেন পানিসম্পদ মন্ত্রী
- কুড়িগ্রামে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত
- ‘পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে বিএনপির সম্পর্ক অনেক পুরনো’
- অজপাড়াগাঁয়ে সমন্বিত কৃষি খামার গড়ে দৃষ্টান্ত স্থাপন
- হাজারো সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে পদ্মাসেতু
- দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী
- বিএনপি আন্দোলনেও ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ: পানি সম্পদ উপমন্ত্রী
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় শনাক্ত ১৩৮৩, মৃত্যু ২১
- ক্ষমতা দখলে বিএনপি ষড়যন্ত্রের অলিগলি খুঁজে বেড়াচ্ছে: কাদের
- নারায়ণগঞ্জে বিস্ফোরণ:ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারে প্রধানমন্ত্রীর সহায়তা
- শুরু হয়েছে জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা
- জাতিসংঘে বাংলা: সেই ঐতিহাসিক দিন আজ
- মির্জা ফখরুলের বিরুদ্ধে সাংগঠনিক দুর্বলতার অভিযোগ!
- বিএনপি অবৈধ পথে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে- কাদের
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- এবারই প্রথম সরকারিভাবে আউশ ধান কেনাবেচা হবে


