উন্নয়নের ছোঁয়া লেগেছে গ্রামগঞ্জে- মিঠাপুকুরের হচ্ছে ইকোপার্ক
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১
Find us in facebook
উন্নয়নের ছোঁয়া লেগেছে রংপুরের শহর-বন্দর-গ্রামে। মিঠাপুকুর উপজেলার শালবনে সরকারিভাবে গড়ে উঠছে ইকোপার্ক। এটি হবে এ উপজেলার অন্যতম পর্যটন ও বিনোদনকেন্দ্র। মিঠাপুকুরে শাল্টি গোপালপুর এলাকার শালবনকে ঘিরে চলছে পার্কের অবকাঠামো উন্নয়নের কাজ।
খোঁজ নিয়ে জানা গেছে, অবকাঠামো উন্নয়নের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হয়েছে। এখন তৃতীয় ধাপের কাজ চলছে। প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সীমানা প্রাচীরের কাজ অর্ধেক শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ করতে চলছে তোড়জোড়।
রংপুর বিভাগীয় বন অফিস সূত্রে জানা গেছে, বনবিভাগের ২২৬ একর এলাকা নিয়ে ২০১৩ সালে শুরু হয় ইকোপার্কের অবকাঠামো উন্নয়নের কাজ। ওই সময় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় পাকা সড়ক, ২০টি ব্রেঞ্চ, দোলনা, পিকনিক স্পট, দর্শনার্থীদের বিশ্রাম কক্ষ, ওভারহেড পানির ট্যাঙ্ক, ছাতা, গোলঘর। কাজ পুরোপুরি শেষ না হতেই দর্শনার্থীদের আগাগোনা বেড়েছে এই পার্কে। পুরো প্রকল্পটি বাস্তবায়নে সরকারিভাবে চাহিদা ধরা হয়েছে ১শ’ কোটি টাকা।
২০১৩ সালের ১২ আগস্ট ইকোপার্কটি উদ্বোধন করেন রংপুর-৫ আসনের এমপি এইচএন আশিকুর রহমান। বিগত সাত বছরে সেখানে বেশ কিছু স্থাপনা ও অবকাঠামো দৃশ্যমান রয়েছে। দুই দফায় প্রায় এক কোটি টাকা বরাদ্দে নির্মাণ করা হয়েছে অফিস ভবন, টিকেট কাউন্টার, প্রবেশদ্বার, দোলনা, গণশৌচাগার, পানির ট্যাংক, বিশ্রামাগার, পিকনিক স্পট, পার্কিং এলাকা, গোলঘর, ছাউনি ও বসার জন্য বেঞ্চ। এছাড়া পার্কের ভেতর খনন করা হয়েছে ক্যানেল।
মিঠাপুকুরের এ শালবনে রয়েছে প্রায় ১৫০ বছরের পুরানো শাল গাছ। মাঝেমধ্যে উলডট, বাঁশ ও বেত বাগান করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী রয়েছে এ বনে। জাতীয় উদ্যান ঘোষণার পর এখানে শোভাবর্ধনকারী ও ভেষজ উদ্ভিদের বাগান সৃজন কর্মসূচি চলমান।
সংশ্লিষ্টরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র সংরক্ষণে পার্কটি দর্শনার্থীদের কাছে টানবে। পার্কের কার্যক্রম পুরোদমে চালু না হওয়ায় এখনো সেখানে বহিরাগতদের পাশাপাশি স্থানীয়রা ইচ্ছেমতো ঘোরাফেরা করতে পারছে। ইকোপার্ক জনসাধারণের জন্য এখনো উন্মুক্ত না হলেও বিভিন্ন দিবসে সেখানে মানুষের ঢল নামে। এরই মধ্যে পার্কটিতে অবমুক্ত করা হয়েছে অজগর, তক্ষক ও বনবিড়াল। এ কারণে নিরাপত্তা রক্ষায় পার্কের গভীর অরণ্যে জনসাধারণের প্রবেশে বিধিনিষেধ রয়েছে।
স্থানীয় বাসিন্দা সাকিব মণ্ডল ও রকি মাহমুদ বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। ইকোপার্কের অনেক কাজ এখনো বাকি। দ্রুত নির্মাণ কাজ শেষ করে পার্কটি চালু করা হলে অনেকের কর্মসংস্থান হবে। পাশাপাশি এখানে ব্যবসার পরিধিও বাড়বে।
গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল কবীর বলেন, তৃতীয় ধাপে সীমানা প্রাচীর নির্মাণ কাজ চলছে। অবকাঠামো নির্মাণ শেষ হলে পার্কটি দৃষ্টিনন্দন হবে।
শাল্টি গোপালপুর বনবিট কর্মকর্তা রুহুল আমিন বলেন, জীববৈচিত্র সংরক্ষণ ও ইকোট্যুরিজম উন্নয়ন প্রকল্পের আওতায় মিঠাপুকুর ইকোপার্কে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। ২০১৩ সালে ইকোপার্ক নির্মাণে প্রথম বরাদ্দ মেলে। এরপর দুই ধাপে উন্নয়ন কাজ করা হয়েছে। এখনো অনেক কাজ বাকি। বর্তমানে তৃতীয় ধাপের উন্নয়ন কাজ চলছে।
- এইচ টি ইমামের মৃত্যুতে রবার্ট মিলারের শোক
- দিনাজপুর আইনজীবী সমিতির দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- ক্যাম্পাসে ভিসি কলিমউল্লাহর কুশপুতুল দাহ করল ছাত্রলীগ
- দীর্ঘ এক মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
- দুই দেশের সংযোগ উন্নয়নে গুরুত্ব দিচ্ছে ভারত: জয়শঙ্কর
- ‘অ্যাপস তৈরিতে তরুণদের দক্ষ করলে বিলিয়ন ডলার অর্জন সম্ভব’
- ভিসি কলিমউল্লাহর বক্তব্য বানোয়াট : শিক্ষা মন্ত্রণালয়
- সুন্দর ত্বক পেতে ত্যাগ করুন পাঁচ অভ্যাস
- বিএনপি এখন মায়াকান্না কাঁদছে: ওবায়দুল কাদের
- আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া প্রশিক্ষণ নিলেন ১০০ পুলিশ
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে ‘শ্বেতবলাকা’
- করোনার টিকা সম্পর্কিত সব ধরনের কর অব্যাহতি দিয়েছে এনবিআর
- ১২০ বিঘা জমির শস্যচিত্রে বঙ্গবন্ধু
- করোনা পারে নাই আর কেউ অগ্রযাত্রাকে থামাতে পারবে না: প্রধানমন্ত্রী
- নান্দনিক গাইবান্ধা শহর গড়ে তোলা হবে: হুইপ গিনি
- করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- তারেকপন্থীদের দাপটে নিষ্ক্রিয় খালেদাপন্থী নেতারা
- লালমনিরহাটে কাব্যর লেখা ‘কাব্যজয়’র মোড়ক উন্মোচন
- ফুলবাড়ীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
- জোটের শরিক দলগুলোকে অকার্যকর ভাবছে বিএনপি
- এইচ টি ইমামের বর্ণাঢ্য কর্মময় জীবন
- জনগণের রায়কে ভয় পায় বিএনপি: পানিসম্পদ উপমন্ত্রী
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ৬১৯
- ঝটিকা সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
- নাজমা খাতুনের বিরুদ্ধে আরও দুই প্রতারণার মামলা
- ভিটে ছাড়া করতে গৃহবধূর ওপর হামলা, দোকান লুটপাট
- ১০ কোটি টাকার বোঝা নিয়ে গাইবান্ধা মেয়রের দায়িত্ব গ্রহণ
- বেরোবি উপাচার্যের বিরুদ্ধে ৪৫ অভিযোগ, তদন্ত করবে ইউজিসি
- ভুট্টার আড়ালে ১৫ কেজি গাঁজা, রংপুরে গ্রেফতার ৩
- দেউলিয়াত্বের পথে বিএনপির রাজনীতি
- বিএনপির ছত্রছায়ায় অপকর্মে লিপ্ত শিবির
- সেনাদের কাছে ক্ষমা চাইলেন জো বাইডেন
- `২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ`
- রোহিঙ্গাদের দক্ষ করে তুলতে যেসব উদ্যোগ নিয়েছে সরকার
- শাহজালাল বিমানবন্দর হবে দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দু
- বিএনপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন নিজের স্ত্রী
- ‘গণতন্ত্রের ইতিহাসে শহীদ আসাদ দিবস একটি অবিস্মরণীয় দিন’
- কারাগারে ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’ চালু
- করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
- স্বাধীনতা মানেই যুদ্ধ, তাইওয়ানকে সতর্ক করল চীন
- প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬ মাসের বেতনের টাকা দিলেন স্কুলশিক্ষক
- সম্মিলিতভাবে কাজ করলে দারিদ্র্য থাকবে না- প্রধানমন্ত্রী
- প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- নারী শ্রমিকের কদর বাড়ছে সৈয়দপুরে
- ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের সহায়তা করবে সরকার’
- বেরোবি প্রশাসনিক ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা: ছাত্রলীগের আল্টিমেটাম
- নীলফামারীতে খাবারের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ
- সব রেকর্ড ছাড়িয়ে রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার
- অবশেষে ফেব্রুয়ারিতে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান


