ব্রেকিং:
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৪ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৩৯ জনে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
  • বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ৯ ১৪২৭

  • || ০৬ সফর ১৪৪২

সর্বশেষ:
আমরা শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্বের অপেক্ষায়- প্রধানমন্ত্রী সব মাধ্যমিক স্কুলে হবে ডিজিটাল একাডেমি- প্রধানমন্ত্রী করোনাকালে রপ্তানির সম্ভাবনা বাড়ছে ইউরোপে ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে প্রশিক্ষণ নিয়েছে ২২ লাখের বেশি মানুষ আবাসন শিল্পে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে পদ্মা সেতু
১০৬

ইউএনও ওয়াহিদার আলমারির চাবির গোছা উদ্ধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের আলমারির চাবির গোছা উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো আরেকটি চাবির গোছা খুঁজছে ঘোড়াঘাট থানা পুলিশ।
মুঠোফোনে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিনের সঙ্গে কথা হলে জানা যায়, রবিবার রাত ৯টার দিকে ইউএনওর ড্রয়িং রুমে থাকা জুতা রাখার র‌্যাকের পেছন থেকে একটি চাবির গোছা উদ্ধার করা হয়েছে।

গত সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ইউএনওর বাস ভবনের আশপাশ খোঁজাখুঁজি করছিল পুলিশ। এমন কি বিভিন্ন স্থানে হালকা মাটি খুঁড়েও খোঁজাখুঁজি করা হয়েছে। মঙ্গলবার ঘোড়াঘাট থানা পুলিশকে ভবনের আশপাশে আবারও খোঁজাখুঁজি করতে দেখা গেছে।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আজিম উদ্দিনের সাথে তার সরকারি মোবাইল নম্বরে ফোন করে ভবনের আশপাশ সোমবার ও মঙ্গলবার কি খোঁজা হচ্ছে জানতে চাওয়া হলে তিনি জানান, গ্রেফতারকৃত রবিউলের দেয়া তথ্য মতে রবিবার রাতে ইউএনওর বাসভবনের ড্রয়িংরুমে রাখা জুতা রাখার র‌্যাকের পেছন থেকে একটি চাবির গোছা পাওয়া গেছে। আরও কোন চাবির গোছা ছুড়ে ফেলে দিয়েছে কিনা সেজন্য খোঁজাখুঁজি করা হচ্ছে।

গত ২ সেপ্টেম্বর গভীর রাতে ইউএনও ওয়াহিদা খানমের বাসভবনে দুর্বৃত্ত হামলা চালিয়ে ইউএনওর বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর শেখকে গুরুতর আহতসহ ইউএনও ওয়াহিদা খানমকে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করে। এ ঘটনায় তার বড় ভাই শেখ ফরিদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় প্রথমে র‌্যাব ছায়া তদন্ত করে পরবর্তী মামলাটি দিনাজপুর ডিবির ওপরে তদন্তের ভার ন্যস্ত হয়। এ মামলায় ডিবি পুলিশ ইউএনওর বাসার চাকরিচ্যুত মালী রবিউল ইসলাম ফরাসকে আটক করে ৭ দিনের রিমান্ডে নিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার করা হয় একটি চাবির গোছা।

Place your advertisement here
Place your advertisement here
রংপুর বিভাগ বিভাগের পাঠকপ্রিয় খবর