ই-পাসপোর্টের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফটোগ্রাফ নেয়া হয়েছে
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০
Find us in facebook
ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্টের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফটোগ্রাফ নেয়া হয়েছে। আগামী ২২ জানুযারি থেকে ই-পাসপোর্ট প্রদান শুরু হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, অভিবাসন ও পাসপোর্ট অধিদফতর(ডিপিআই) কর্তৃপক্ষ বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে তার ফটোগ্রাফ সংগ্রহ করেছে।-বাসস
তিনি জানান, প্রধানমন্ত্রী ই-পাসপোর্টের জন্য একটি ডিভাইসে তার ডিজিটাল স্বাক্ষরও দেন। এ সময় ই-পাসপোর্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ জানুয়ারি বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ই-পাসপোর্ট বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।
ডিপিআই’র মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ এর আগে বলেন, প্রথম ধাপে রাজধানীর আগারগাঁও, উত্তরা ও যাত্রাবাড়ী পাসপোর্ট কার্যালয় থেকে এটি দেয়া হবে। পরে ধাপে ধাপে সারা দেশের পাসপোর্ট কার্যালয় থেকে ই-পাসপোর্ট দেয়া হবে।
জার্মান কোম্পানি ভেরিদোস জিএমবিএইচ দেশে ই-পাসপোর্ট ও ই-গেট নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ই-পাসপোর্ট চালুর মাধ্যমে অভিবাসন প্রক্রিয়া ত্রুটিমুক্ত করার চেষ্টা চলছে।
আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন সংস্থার (আইসিএও) মতে বর্তমানে একশ’র বেশি রাষ্ট্র ও সংস্থা (জাতিসংঘ) ই-পাসপোর্ট ইস্যু করছে এবং ৪৯ কোটি ই-পাসপোর্ট চালু রয়েছে। ই-পাসপোর্ট প্রচলিত সাধারণ পাসপোর্টের চেয়ে বেশি নিরাপদ। যাতে পাসপোর্টধারীর ব্যাক্তিগত তথ্য সম্বলিত একটি ইলেক্ট্রনিক চিপ সংযুক্ত থাকে।
প্রকল্প বিবরণী অনুযায়ী ৪ হাজার ৫শ’ ৪৯ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ডিপিআই সম্পূর্ণ সরকারি খরচে ২০১৮ থেকে ২০২৮ মেয়াদের মধ্যে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। ই-পাসপোর্ট চালুর মাধ্যমে পুরো অভিবাসন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে।
মোট ৩ কোটি পাসপোর্ট প্রদান করা হবে। এর মধ্যে ২ কোটি পাসপোর্ট জার্মানি থেকে তৈরি করে আনা হবে। যারা প্রথমে আবেদন করবেন তারা জার্মানির তৈরি ই-পাসপোর্ট পাবেন। এর মেয়াদ হবে পাঁচ ও দশ বছর।
ডিপিআই ও ভেরিদোস ২০১৮ সালের ১৯ জুলাই মেশিন রিডেবল পাসপোর্টের পাশাপাশি ই-পাসপোর্টের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে।
- নিত্য পণ্যের দাম খুব বেশি বাড়েনি: বাণিজ্যমন্ত্রী
- ঘোড়াঘাটে কীটনাশক খেয়ে ১০ মাসে ৯ জনের আত্মহত্যা
- প্রান্তিক শিক্ষার্থীদের মাঝে আত্মমর্যাদা বাড়ানোর উদ্যোগ
- ভোজ্যতেলের চাহিদা মেটাবে ‘সাউ পেরিলা’
- পুলিশকে গাড়ি উপহার দিলেন এমপি
- দেশ দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- নৌ শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে:শিল্পমন্ত্রী
- আবহাওয়া পরিস্থিতি অবনতির আভাস
- ‘সড়ক নিরাপত্তায় সংশ্লিষ্টদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে’
- মঙ্গলবারের মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং
- ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহ করায় আটক ৪
- `বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাংলাদেশ`
- দেশীয় প্রযুক্তিতে চালু হবে ডেমু ট্রেন
- রাজধানীর গণপরিবহন: পরিবর্তন আসছে ই-টিকিটিংয়ে
- দেশে চা উৎপাদনে রেকর্ড
- দৃশ্যমান হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু, ৪৬ ভাগ কাজ সম্পন্ন
- নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
- দেশে আরও চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে
- পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান বিতরণ
- ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী তন্ত্রমন্ত্রের পাতা খেলায় উপচেপড়া দর্শক
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীরে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- প্রধানমন্ত্রীর ভারত সফরের পর রপ্তানি আরও বাড়ছে
- ২০৩০ সালের মধ্যে জার্মানি-যুক্তরাজ্যকে পেছনে ফেলবে বাংলাদেশ
- ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের সার্বভৌমত্বকে আরও সংহত করবে’
- পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেলপথ নির্মাণ করবে সরকার
- ইইউতে পোশাক রপ্তানি প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ
- শীতলক্ষ্যা সেতু ঘিরে বদলে যাচ্ছে মানুষের জীবন-জীবিকা
- শেখ রাসেল হত্যাকাণ্ড নির্মম পৈশাচিকতার উদাহরণ: হানিফ
- বিএনপির বিভাগীয় সমাবেশে জনগণের সাড়া নেই
- নির্বাচনই সরকার পরিবর্তনের পথ: ওবায়দুল কাদের
- রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
- তেজপাতা ছিঁড়তে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
- দুর্যোগে ক্ষতিগ্রস্তদের চেক-ঢেউটিন দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
- বিশ্বের সবচেয়ে নিরাপদ পোশাক কারখানার দেশ বাংলাদেশ
- লোকালয়ে হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড়
- ফাঁকা মাঠে গোল দিতে চাই না: ওবায়দুল কাদের
- আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না: কামরুল ইসলাম
- আল্লাহ নিজের রহমতের চাদরে শেখ হাসিনাকে রক্ষা করছেন: মতিয়া চৌধুরী
- ট্রেনে মার্কিন ডলারসহ কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন যাত্রী
- বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাচ্ছে ৪৪ ব্যক্তি-প্রতিষ্ঠান
- নানার বাড়ি বেড়াতে গিয়ে ‘কিশোর গ্যাং’য়ের হাতে খুন
- `মিথ্যাচার করতে করতে বিএনপি নেতাদের জিহ্বা লম্বা হয়ে গেছে`
- ক্ষমতা হারিয়ে বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছেন: শাহজাহান খান
- রেমিট্যান্স আনার ক্ষেত্রে শীর্ষস্থানে রাজধানী ঢাকা
- পঞ্চগড়ে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ২১
- গাইবান্ধায় পুকুরে ডুবে যমজ ভাইবোনের মৃত্যু
- তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রুনেইয়ের সুলতান
- কাল মধুমতি ও তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- আইএমএফ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলার সহায়তা পাচ্ছে বাংলাদেশ
- বাংলাদেশ-ব্রুনাই ৪ দলিল স্বাক্ষর



