অবৈধভাবে বালু তোলায় তারাগঞ্জে হুমকিতে সড়ক ও সেতু
দৈনিক রংপুর
প্রকাশিত: ৮ মে ২০১৯
Find us in facebook
আইন অনুযায়ী, সেতু ও সড়কের পাশ থেকে বালু তোলা নিষিদ্ধ। কিন্তু এই আইন লঙ্ঘন করে রংপুরের তারাগঞ্জের বরাতি সেতু, রংপুর-দিনাজপুর মহাসড়কের ঘনিরামপুর এলাকা ও বুড়িরহাট-ঘোনপাড়া রাস্তার রহিমাপুর গ্রাম এলাকায় অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে সেতু, মহাসড়ক ও রাস্তা হুমকির মুখে পড়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তর রংপুর কার্যালয় সূত্রে জানা গেছে, তারাগঞ্জ উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দূরে কুর্শা ইউনিয়নের পাটনীপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে যমুনেশ্বরী নদী। এই নদীর ওপর ১৯৭০ সালে ১২০ মিটার দীর্ঘ বরাতি সেতুটি নির্মাণ করা হয়। রংপুর-দিনাজপুর মহাসড়কে নির্মিত এই সেতুর ওপর দিয়ে দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর জেলার ২০ হাজার মানুষ ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে।
এলাকার কয়েকজন অভিযোগ করেন, বরাতি সেতুর দক্ষিণ পাশে নদীতে শ্যালো ইঞ্জিন বসিয়ে এক মাস ধরে বালু তুলছেন শলেয়া শাহ গ্রামের বাসিন্দা নিঠু মিয়াসহ কয়েকজন। বালু তোলার পর তাঁরা তা বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করছেন। বালু তোলার জন্য স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি। অথচ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ নম্বর ধারার খ-উপধারায় উল্লেখ করা হয়েছে, সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, সড়ক, মহাসড়ক, বাঁধ, বন, রেললাইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি–বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্য থেকে বালু তোলা যাবে না।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সরেজমিনে দেখা গেছে, যেখান থেকে বালু তোলা হচ্ছে, তার আনুমানিক ২০০ গজ পশ্চিম-পূর্ব দিকে বরাতি সেতু। দক্ষিণ দিকে ৩০০ গজ দূরে পাটনীপাড়া গ্রাম। নদীর এক কিনারে শ্যালো মেশিন বসিয়ে পাইপের মাধ্যমে বালু তুলে সেতুর পাশে স্তূপ করে রাখা হচ্ছে।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারাগঞ্জে সেতুর কাছ থেকে প্রতিদিন ১০-১২টি ট্রলি বালু নিয়ে যাচ্ছে। প্রতিটি ট্রলিতে ১০০ ঘনফুট বালু ধরে। প্রতিটি ট্রলি কমপক্ষে ছয়বার ওই স্থান থেকে বালু নিয়ে যাচ্ছে। সে হিসাবে, এই স্থান থেকে প্রতিদিন প্রায় ৬ হাজার ঘনফুট বালু বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
পাটনীপাড়া গ্রামের দিনমজুর মোফাজ্জল হোসেন বলেন, ‘খালি মুই নোয়াও আইনের লোকজনও পুল কোনার ওপর দিয়া যাতায়াত করার সময় বালু তুলছে। তা–ও কেনবা ওমরা ওপর ব্যবস্থা নেওছে না। ব্যবস্থা না নেওয়ায় দিন-রাত বালা তোলাছে।’
বড় গোলা গ্রামের যুবক আনছারুল হক বলেন, ‘দিনে-রাতে ১২ থেকে ১৩ ঘণ্টা বালু তোলা হয়। বাধা দিলেও বালু উত্তোলনকারীরা তা শুনছে না। উল্টো আমাকে জেলে ঢুকানোর ভয় দেখাচ্ছে।’
জানতে চাইলে বালু ব্যবসায়ী নিঠু মিয়া বলেন, ‘মোক কায়ও বালা তোলা বন্ধ কইরার কয় নাই (আমাকে কেউ বালু তোলা বন্ধ করতে বলেনি)। আর মুই কাকো ভয়ও দেখাও নাই। নদী থাকি বালা (বালু) তোলা যে অন্যায়, তা–ও মুই জানো না। এ্যালা জাননু আর দুই-তিন দিন পর বালা তোলা বন্ধ করিম।’
রংপুর-দিনাজপুর মহাসড়কের গাঁ ঘেঁষে তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামে কাজী ফার্মের কাছে পুকুর খনন করে বালু তুলে বিক্রি করছেন এক ব্যক্তি। এতে মহাসড়কের ওই স্থান হুমকির মুখে পড়েছে। ঘনিরামপুর গ্রামের কয়েকজন অভিযোগ করেন, রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে নিজের এক একর জমিতে পুকুর খনন করে শ্রমিক দিয়ে বালু তুলছেন ঘনিরামপুর গ্রামের জাকির হোসেন। এক মাস ধরে তিনি এভাবে বালু তুলে বিক্রি করছেন।
স্থানীয় লোকজনের অভিযোগ, প্রতিদিন এই স্থান থেকে ছয়টি ড্রাম ট্রাকে বালু তুলে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। প্রতিটি ড্রাম ট্রাকে ৪০০ ঘনফুট বালু ধরে। প্রতিটি ট্রাক চারবার করে ওই স্থান থেকে বালু নিয়ে যাচ্ছে। সে হিসাবে, প্রতিদিন ওই স্থান থেকে ৯ হাজার ৬০০ ঘনফুট বালু বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
মহাসড়কের পাশে পুকুর খনন বিষয়ে জানতে চাইলে জাকির হোসেন বলেন, ‘নিজের জমিতে পুকুর খনন করছি, তাতে আপনাদের সমস্যা কী? এখন ব্যস্ত, পরে কথা বলব।’
উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে রহিমাপুর গ্রামের পাশে বুড়িরহাট-ঘোনপাড়া তিন কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা। ওই রাস্তা দিয়ে বৈদ্যনাথপুর, রঘুনাথপুর, পূর্ব রহিমাপুর, খানপাড়, বাঙালিপুর, ঘোনপাড়াসহ ছয়টি গ্রামের আট হাজার মানুষ সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে।
- জলঢাকায় ব্যাটারী হাউজ `ইকফা এন্টারপ্রাইজ`- এর উদ্বোধন
- রামসাগরে মিনি চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন ৮ হরিণ
- ‘আজ থাকি পাঁকা ঘরত থাকিম মুই’
- মিঠাপুকুরে এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা
- ঠাকুরগাঁওয়ে বাস্কেটবল টুর্নামেন্ট উদ্বোধন
- কুড়িগ্রামে বঙ্গবন্ধু ফুটবল লীগ উদ্বোধন
- ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পেলেন ৭৯২ পরিবার
- মুজিববর্ষ উপলক্ষে বাড়ি পেল রংপুর বিভাগের ৯১৯৫ গৃহহীন পরিবার
- লালমনিরহাটে ৯৭৮ ভূমিহীন পরিবারকে সেমি পাকাবাড়ি হস্তান্তর
- মুজিববর্ষ উপলক্ষে ফুলবাড়ীর ৪০০ ভূমিহীন পরিবার দলিলসহ ঘর পেল
- টিকা নিয়ে গুজব ঠেকাতে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার
- সাড়ে ৭শ’ কম্বল পেল কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষ
- লবণে আয়োডিন মিশ্রণ নিশ্চিত করতে কাজ করছে বিসিক-দামও কমছে
- বেদখল হওয়া খাসজমি উদ্ধারে নতুন আইন প্রণয়ন করবে ভূমি মন্ত্রণালয়
- বিদেশি দূতাবাসে নালিশ দিয়ে বিএনপি দেশকে নতজানু করেছে: কাদের
- বাড়ি আর জমির মালিক হলেন পঞ্চগড়ের ১০৫৭ ভূমিহীন পরিবার
- ২০৮৯ ক্ষুদ্র উদ্যোক্তাকে স্বল্পসুদে ১১৩ কোটি টাকার ঋণ প্রদান
- আয়েশে দিন কাটাচ্ছেন খালেদা, দলীয় পদ ছাড়তে নেতাদের মত
- কেউ গৃহহীন থাকবে না, মুজিববর্ষে এটাই বড় উৎসব: প্রধানমন্ত্রী
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় আরও ২২ জনের মৃত্যু
- আর্থিক লেনদেনে অনিয়ম ও হয়রানি রোধে চালু হবে আইডিটিপি
- ২ কোটি ৩৬ লাখ মানুষকে টেলিমেডিসিন সেবা দিয়েছে সরকার
- আ.লীগের শেকড় অনেক গভীরে প্রোথিত- প্রধানমন্ত্রী
- ডিজিটাল বাংলাদেশ গবেষণার ফসল- প্রধানমন্ত্রী
- অটোচালকের ছেলে সিরাজ কিনলেন বিএমডব্লিউ
- মুম্বাইয়ে শুরু হলো বায়োপিক ‘বঙ্গবন্ধু’র শুটিং
- নৈতিকতার অভাবে অর্থনৈতিক সংকট
- বিএনপি নেতা-কর্মীদের মনোবল এখন শূন্যের কোঠায়
- বিদেশি শক্তির অনুসরণে জনবিচ্ছিন্ন বিএনপি
- ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে বাড়ি পাচ্ছে আরো এক লাখ গৃহহীন পরিবার
- গ্রামীণ সড়কের বিষয়ে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- দেউলিয়াত্বের পথে বিএনপির রাজনীতি
- বিএনপির ছত্রছায়ায় অপকর্মে লিপ্ত শিবির
- সেনাদের কাছে ক্ষমা চাইলেন জো বাইডেন
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বড় অর্জন’
- করোনা প্রতিরোধে হিলিতে ভিন্নধর্মী প্রচারণায় বাদাম বিক্রেতা
- শাহজালাল বিমানবন্দর হবে দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দু
- পরীক্ষার দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- বিএনপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন নিজের স্ত্রী
- সরকার ফাইভ জি’র কার্যক্রম চালু করতে প্রস্তুত: টেলিযোগাযোগমন্ত্রী
- ‘গণতন্ত্রের ইতিহাসে শহীদ আসাদ দিবস একটি অবিস্মরণীয় দিন’
- কারাগারে ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’ চালু
- গাইবান্ধায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর কারাগারে
- করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬ মাসের বেতনের টাকা দিলেন স্কুলশিক্ষক
- সম্মিলিতভাবে কাজ করলে দারিদ্র্য থাকবে না- প্রধানমন্ত্রী
- প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের সহায়তা করবে সরকার’


