• সোমবার ০৫ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ২০ ১৪৩১

  • || ২৮ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রাজধানীতে বিজিবির টহল জোরদার। নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের।

কোপা আমেরিকা, কোয়ার্টারে ব্রাজিলের প্রতিপক্ষ যারা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জুলাই ২০২৪  

Find us in facebook

কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল কলম্বিয়া। ম্যাচটিতে ১-১ গোলে ড্র করেছে দুদল। ড্র করলেও কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে সেলেসাওরা।

আগামী ৭ জুলাই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নামবে ব্রাজিল। নকআউট পর্বের ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। ম্যাচটি হবে অ্যালিগেন্ট স্টেডিয়ামে। আর খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

বুধবার কালিফোর্নিয়ার সান্তা ক্লারাতে গ্রুপ ‘ডি’ এর শেষ ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল-কলম্বিয়া। ম্যাচটিতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় ড্র করেছে দুদল। এই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে কোয়ার্টারের টিকিট পেয়েছে ভিনিসিয়ুস-রদ্রিগোরা। আর ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে পা রেখেছে কলম্বিয়া।

এই ম্যাচে জয় পেলে কোয়ার্টারে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেত ব্রাজিল। ম্যাচটিতে জিতলেই পানামাকে পেত তারা। কিন্তু কলম্বিয়ার সঙ্গে ড্র করে উরুগুয়ের সঙ্গে খেলতে হবে ডরিভাল জুনিয়রের শিষ্যদের।

Place your advertisement here
Place your advertisement here