২০২৩-২৪ অর্থ বছরের বাজেট: ক্রীড়াবিদদের বাজেট ভাবনা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২ জুন ২০২৩
Find us in facebook
নির্দিষ্ট সময়ের আয়-ব্যয়ের খতিয়ানের নামই হচ্ছে বাজেট। কীভাবে অর্থ আয় হবে এবং কীভাবে কোন খাতে কত পরিমাণ অর্থ ব্যয় করা হবে তার একটি সম্ভাব্য খতিয়ানই হচ্ছে বাজেট। আগামী ২০২৩-২৪ অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালনা ও উন্নয়ন ব্যয়ের জন্য মোট ১ হাজার ৩০৩ কোটির বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গত বছরের সংশোধিত বাজেট ছিল ১ হাজার ৬২৮ কোটি টাকা। যা এবারের বাজেটের চেয়ে ৩২৫ কোটি টাকা বেশি ছিল। ফলে এবারের ক্রীড়া মন্ত্রণালয়ে বাজেট কমেছে। তবে ক্রীড়াখাতে বাজেটের অংক বাড়ানো উচিত বলে মনে করেন দেশের সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরা।
বৃহস্পতিবার (১জুন) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থমন্ত্রী ২০২২-২৩ অর্থ বছরের বাজেট প্রস্তাব উপস্থাপন শুরু করেন। সেখানে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। যার মধ্যে ক্রীড়াখাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৩০৩ কোটি টাকা। দেশের ক্রীড়াবিদেরা বাজেট নিয়ে কী ভাবছেন, তা জানার চেষ্টা করেছি আমরা। দেশসেরা সাবেক ও বর্তমান পাঁচ ক্রীড়াবিদরা বাজেট নিয়ে কথা বলেছেন আমাদের সঙ্গে।
দিপু রায় চৌধুরী
সাবেক ক্রিকেটার ও কোচ
‘শুনলাম, বাজেট কমানো হয়েছে। কেন কমানো হয়েছে? জানি না। তারপরও আমি মনে করি, খেলাধুলা কিংবা ক্রীড়া অঙ্গন দেশের সবক্ষেত্রেই বিশ্বদরবারে দেশকে তুলে ধরে। তরুণ সমাজের আবেগ, ভালোবাসা সব কিছুই কিন্তু খেলাধুলার সঙ্গেই। আর খেলাধুলা এমন একটা পদ্ধতি, সেখানে সবাইকে এক করে রাখে। এখানে কোনো ভাগ নেই। ক্রীড়া অঙ্গনে সব অর্জনই দেশের অর্জন। তাই ক্রীড়াঙ্গনেই বাজেট বাড়ানো উচিত। বাজেট বাড়ালে ক্রীড়া অঙ্গনের উন্নতি হবে। তবে আমার মনে হয়, বর্তমান বাজেটের চেয়ে একটু বাড়ালে হয়।
আল আমিন হোসেন,
পেসার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
ক্রীড়া খাতে বাজেট একটু বাড়লে ভালো হয়। যেহেতু গত বছর বাজেটের অংকটা একটু বেশি ছিল। এখন জিনিস-পত্রের দাম বাড়ছে। তাছাড়া ক্রীড়া অঙ্গনে ভালো করছে ক্রীড়াবিদরা। ক্রীড়া অঙ্গনে ফোকাস দিতে হলে, বাজেট বাড়ানো উচিত। তাছাড়া কম বাজেট দেওয়ার একটি কারণ মনে হয় সামনে নির্বাচন। সরকারের হয়তো নানা রকমের পরিকল্পনা রেখেছে। সেগুলো বিবেচনা করে হয়তো এমন বাজেট দিয়েছে সরকার। যে বাজেট দিয়েছে, সেটাই সঠিকভাবে বাস্তবায়ন হলে আমার মনে হয় ক্রীড়া অঙ্গনে উন্নতি হবে।
আলফাজ আহমেদ
সাবেক ফুটবলার ও মোহামেডানের কোচ
সব ক্ষেত্রেই বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর ক্রীড়া অঙ্গনে এটি বিশেষভাবে দরকার। তবে বর্তমানে যে বাজেট ক্রীড়া অঙ্গনের জন্য বরাদ্দ করা হয়েছে শুনেছি এটা কিছুটা কম। আমার মনে হয় আরেকটু বাজেট বাড়ালে ভালো হতো। বাজেট বাড়ালে সব কিছুর জন্য ভালো।
রানী হামিদ
দাবাড়ু
ক্রীড়াঙ্গনে বিভিন্ন খেলার ক্ষেত্রে কোথাও প্রকাশ্যে, কোথাও আড়ালে চলছে অস্থিরতা। ক্রীড়াঙ্গনে স্থিতিশীলতা ছাড়া তো উপায় নেই। আদর্শগত শূন্যতা এবং নৈতিকতার সংকট ক্রীড়াঙ্গনকে অনেক ক্ষেত্রে পেছনের দিকে নিয়ে চলছে! ক্রীড়াঙ্গনে বিভিন্ন কারণে অনেক সংগঠকের ভাবমূর্তি নিম্নমুখী। একারণে সংগঠকরা বাজেটকে দায়ী করেন। তবে গতবারের তুলনায় এবার বাজেট কম হয়েছে। যতটুকু হয়েছে ততটুকু ক্রীড়া বাজেটে কার্যকরী খাতে গুরুত্ব দেওয়া হোক। সঙ্গে বাজেট একটু বাড়ানো হোক।
রোমান সানা
আর্চার
সরকার যেহেতু বাজেট দিয়েছে। সেটা চিন্তাভাবনা করে দিয়েছে। একটা কথা হল, সবাইতো আশা করে প্রত্যেক বছর বাজেট বাড়বে। কিন্তু এবার কমেছে। জিনিস-পত্রের দাম বেড়েছে, তাহলে হয়তো বাজেট বাড়ালে ভালো হতো। কিন্তু যতটুকু বাজেট হয়েছে, সেটাকে কাজে লাগাতে হবে। যদি বাজেট বাড়ে, তাহলে আমাদের জন্যই ভালো হবে। বাজেট বাড়ালে ক্রীড়া অঙ্গনে কার্যকারী ভূমিকা রাখা সম্ভব।
- বেরোবিতে ঈদের নামাজ সকাল ৮ টায়
- দর্শনার্থীর অপেক্ষায় চিড়িয়াখানা, প্রস্তুত ঢাকার সব বিনোদনকেন্দ্র
- পঞ্চগড়ের ভিতরগড় দেড় হাজার বছরের প্রাচীন দুর্গনগরী
- জরিমানা করলেও থামছে না হাসিল আদায়ে নৈরাজ্য
- তিস্তার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস
- রংপুরে সকাল ৮টায় ঈদুল আজহার প্রধান জামাত
- স্বামীর ৭ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন
- নদীর পেটে কোটি কোটি টাকা, তবুও মেলেনি সুফল
- ঈদে কুড়িগ্রামে বন্যার শঙ্কা!
- ভেজাল-নিষিদ্ধ ওষুধের বিষয়ে জিরো টলারেন্স: স্বাস্থ্যমন্ত্রী
- মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার প্রভাব সেন্টমার্টিনে
- হজে কতজন মানুষ অংশ নিয়েছেন জানাল সৌদি আরব
- সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী: শিক্ষা প্রতিমন্ত্রী
- ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
- দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- গোবিন্দগঞ্জে ক্লিনিককে জরিমানা, এক্সরে রুম সিলগালা
- গাইবান্ধায় ১০০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১
- ১১৮ কোটি ৫০ লাখ টাকার বাজেট পেল হাবিপ্রবি
- লালমনিরহাটের কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপন
- কোরবানির পশুর চামড়া ছাড়ানোর সবচেয়ে সহজ পদ্ধতি
- ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবে কি পাকিস্তান-নিউজিল্যান্ড, নিয়ম যা বলে
- বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে ৩ দেশের শ্রমবাজার
- এক নজরে ঈদের পাঁচ চলচ্চিত্র
- পরিস্থিতি মোকাবিলায় সেন্টমার্টিনে তৎপর বিজিবি: মহাপরিচালক
- মিয়ানমারের ঘটনায় আমরা সতর্ক অবস্থানে: ওবায়দুল কাদের
- গাজাবাসীকে কোরবানিও করতে দিচ্ছে না দখলদার ইসরায়েল
- ঈদে নাশকতার আশঙ্কা নেই: র্যাব
- ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ
- মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠীর গুলিতে বাংলাদেশি আহতের খবরটি গুজব
- ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালগুলোকে জরুরি নির্দেশনা
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী সোয়া লাখ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- শিরোপা জেতানোর দুদিন পরই বরখাস্ত হলেন কোচ
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- একসঙ্গে ১০ জনকে চুমু, তিক্ত অভিজ্ঞতা জানালেন অ্যান হ্যাথাওয়ে
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ



