এশিয়ান গেমসে অংশ নিবে বাংলাদেশ ফুটবল দল
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৭ মে ২০২৩
Find us in facebook
চীনের হাংজুতে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবল দলের অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত। খবর বাসস’র
জানা যায়, পুরুষ ফুটবল দলের অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সংশ্লিষ্ট কমিটির সদস্যদের কাছ থেকে লিখিত সম্মতি গ্রহণের কাজ চলছে। অচিরেই আসবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এবং তা অবশ্যই ইতিবাচক।
এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি বলেন, পুরুষ ফুটবল দলের এশিয়ান গেমসে অংশগ্রহণের বিষয়ে বিওএ’র পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে তিনি আশাবাদী। তার আশা বাংলাদেশ পুরুষ ফুটবল দল এশিয়ান গেমসে খেলতে যাবে।
বাজে পারফর্মেন্সের কারণ দেখিয়ে এর আগে বাংলাদেশ অলিম্পিক কমিটির বৈঠকে পুরুষ ফুটবল দলকে হাংজু গেমসে না পাঠানোর সিদ্ধন্ত নেয়া হয়েছিল। যদিও নারী দল পাঠানোর বিষয়ে একমত হন কর্মকর্তারা। অথচ ২০১৮ সালে সর্বশেষ এশিয়ান গেমসে শক্তিশালী কাতারকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ দল। গেমসে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল লাল-সবুজের দলটি।
অবশ্য সভায় উপস্থিত ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা এ সময় সিদ্ধান্তটির বিপক্ষে জোড়ালো কোন ভূমিকা নেননি বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন শেফ দ্য মিশন এ কে সরকার। তবে তিনি বলেছিলেন, ফুটবল ফেডারেশন (বাফুফে) যদি এ বিষয়ে চিঠি দেয় তাহলে হয়তো বিষয়টি পুনঃবিবেচনা করা হবে। একই কথা বলেছিলেন বিওএ সহ-সভাপতি শেখ বশির আহমেদ।
তিনি গণমাধ্যমকে বলেন, আলোচনায় ‘পুরুষ ফুটবল ভালো করছে না’ বলেই অধিকাংশ সদস্য মতামত দিয়েছেন। সিশেলসের কাছে তারা হেরেছে। আর মেয়েদের ফুটবল ভালো করছে বলেই তাদের পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, বাফুফের দুই সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি এবং মহিউদ্দিন আহমেদ মহি সভায় উপস্থিত থাকলেও দল পাঠানোর বিষয়ে জোড়ালো অবস্থান নিতে পারেননি। তবে ফুটবলের ইতিহাসে প্রথম, গত এশিয়ান গেমসে পুরুষ ফুটবল দল দ্বিতীয় পর্বে খেলেছিল। পূর্ববর্তী ওই ফলাফলের ভিত্তিতে পুরুষ ফুটবল দল সহজেই এশিয়ান গেমস ফুটবলে অংশগ্রহণের দাবি রাখে।
এদিকে, বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা সাংবাদিকদের বলেন, পুরুষ ও নারী উভয় ফুটবল দলকেই এশিয়ান গেমসে পাঠাবেন তারা।
তিনি বলেন, পুরুষ ফুটবল দলের বিষয়ে বিওএর সভাপতিসহ অন্যান্য কর্মকর্তাদের মনোভাব জেনেছেন। প্রত্যেকেই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বলেও উল্লেখ করেন বিওএ মহাসচিব। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ১৯তম এশিয়ান গেমস।
- এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ
- ফেইস মাস্কে সুন্দর ত্বক
- পীরগঞ্জে বজ্রপাতে আদিবাসীর মৃত্যু
- পলাশবাড়িতে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু
- ভূরুঙ্গামারীতে টানা বৃষ্টিতে রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন
- মাইগ্রেন? যে ৩ যোগাসনে সুস্থ থাকবেন...
- পীরগঞ্জে ছিন্নমুল মানুষের সাথে আই পজেটিভের ঈদ উৎসব
- কুড়িগ্রামে তিস্তা ও ধরলা নদীর পানি বিপৎসীমার ওপরে
- হাড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক যাত্রা কাল
- দিনাজপুরে ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা: গ্রেফতার ২
- গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি, তিস্তার পানি বিপৎসীমার উপরে
- ডিমলায় বুড়িতিস্তা নদীর বাঁধ ভেঙে প্রায় ১০টি গ্রাম প্লাবিত
- এখনো খোঁজ মেলেনি ৬ জনের, কান্নায় ভারী তিস্তাপাড়ের বাতাস
- আম বাগানে পাহারাদারের করুণ মৃত্যু
- এ সময়টায় ব্যাগে রাখুন ৭ জিনিস
- যুবকের ধর্ষণে জন্ম নেয় কন্যাসন্তান, পিতৃপরিচয়ের আশায় বোনের মামলা
- তিস্তায় নৌকাডুবিতে শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৭
- প্রেম নিয়ে দ্বন্দ্ব: ‘বিশেষ অঙ্গ’ কেটে ফেলা সেই বেলালের মৃত্যু
- আইসিসি টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বৈরথ
- মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির গোশত কী করতে হবে?
- জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সঙ্গে সম্পর্ক নয়: ওবায়দুল কাদের
- কবি সুফিয়া কামালের ১১৩তম জন্মদিন আজ
- বিপদসীমার ওপরে ধরলা-তিস্তার পানি
- নিরাপত্তারক্ষীর হাতেই হেনস্তার শিকার অভিনেত্রী!
- এবারের হজে ৩০ বাংলাদেশির মৃত্যু
- দুপুরের মধ্যে যে ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- ভূরুঙ্গামারীতে বিপৎসীমার উপরে দুধকুমার নদের পানি
- গাইবান্ধায় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- দিনাজপুরে গৃহবধূর লাশ উদ্ধার
- পঞ্চগড়ে এসএসসি ২০০০ ব্যাচের মিলন মেলা
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- পঞ্চগড়ে ২৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- ‘আমার সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়’
- ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে



