দুরন্ত গতিতে উড়ন্ত সিলেট, চট্টগ্রাম পর্বে হৃদয় ভাঙার সুর
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩
Find us in facebook
এবারের বিপিএলে নতুন রুপে আবির্ভাব হলো সিলেটের নিজস্ব মালিকানায় তৈরি ফ্রাঞ্চাইজি দল সিলেট স্ট্রাইকার্সের। ঢাকা পর্বের চার খেলায়ই চার জয় নিয়ে টেবিল টপারে মাশরাফীর এই দলের অবস্থান। যেন দুরন্ত গতিতে উড়ছে সিলেট।
সে দলের হয়ে ধুমকেতুর মতো মতো আবির্ভাব এক ব্যাটারের সে হলো তৈৗহিদ হৃদয়। চার ম্যাচেই নিজের দাপট দেখিয়ে চলেছেন এই ব্যাটার। কিন্তু চট্টগ্রাম পর্বে সেই হৃদয় অনিশ্চিত।
তিন ম্যাচে ম্যাচ জেতানো হাফ সেঞ্চুরির সুবাদে জিতেছেন সেরার পুরস্কার। শেষ ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৪৬ বলে ৮৪ রানের উত্তাল ইনিংস উপহার দিয়ে সিলেট স্ট্রাইকার্সকে ২০০’ র ঘরে পৌঁছে দিয়েছেন তিনি।
কিন্তু এরপরই দূর্ভাগ্যের শিকার হন। ফিল্ডিংয়ের সময় হাতের আঙুল ফেটে গেছে তার। ঢাকার অধিনায়ক নাসির হোসেনের স্কোয়ার কাট ধরতে গিয়ে বাঁ-হাতের আঙুল ফেটে যায়।
হাতে লেগেছে ৮ সেলাই। ডাক্তার জানিয়েছে, তাকে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। চট্টগ্রাম পর্ব খেলা হচ্ছে না তার।
তৌহিদ হৃদয় এবারের বিপিএলে যেভাবে রান করছেন, যেভাবে নিজেকে চেনাচ্ছেন তাতে স্রেফ মুগ্ধতা ছড়াচ্ছে। সিলেট স্ট্রাইকার্সের এ ব্যাটসম্যান টানা তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। অপ্রতিরোধ্য হৃদয়ের ব্যাটে চড়ে মঙ্গলবার সিলেট চতুর্থ জয় তুলে নেয়।
মিরপুর শের-ই-বাংলায় ঢাকা ডমেনিটর্সকে ৬২ রানে হারিয়েছে সিলেট। টস হেরে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২০১ রান করে মাশরাফির দল। যা এবারের বিপিএলে প্রথম দুইশ রানের ইনিংস। বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩ বল আগে ১৩৯ রানে থেমে যায় ঢাকা। বিপিএলে যা তাদের প্রথম পরাজয়।
আগের দুই ম্যাচে ৫৫ ও ৫৬ রান করা হৃদয় এবার ৮৪ রান করেন। ৪৬ বলে ৫টি করে চার ও ছক্কায় সাজান ঝড়ো ইনিংসটি। আল-আমিন ও সৌম্য সরকারকে মারা তার ছক্কা গ্যালারির দ্বিতীয় তলায় গিয়ে পড়ে যা এর আগে একমাত্র ক্রিস গেইলই পেরেছিলেন। হৃদয়ের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৮৮ রানের জুটি গড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ৩৯ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৭ রান করেন তিনি।
বল হাতে আল-আমিন হোসেন ৪৫ রানে নেন ৩ উইকেট।
লক্ষ্য তাড়ায় ঢাকার টপ অর্ডারে কেউ রান করেনি। ৩০ রানে তারা হারায় ৩ উইকেট। সেখান থেকে নাসির ও মিথুনের ব্যাটে প্রতিরোধ পায়। দুজনের ব্যাটে লড়াইয়েও ছিল ঢাকা। কিন্তু এ জুটি ভাঙার পর সবশেষ। পেরেরার বল উড়াতে গিয়ে লং অফে মিথুন ক্যাচ দেন ৪২ রানে। ২৮ বলে ৩ চার ও ২ ছক্কায় সাজান ইনিংসটি। এছাড়া ৩৫ বলে ৪৪ রান করেন নাসির।
মাশরাফি ৩ ওভারে ১৪ রানে পেয়েছেন ২ উইকেট। ইমাদ ওয়াসিম ও আমিরও ২ উইকেট পেয়েছেন। তবে রান দিয়েছেন মাশরাফির চেয়ে সামান্য বেশি। রাজা, পেরেরা ও শান্তর পকেটে গেছে ১টি করে উইকেট।
নতুন দল সাজিয়ে চার ম্যাচে চার জয়ে মাশরাফির সিলেট রীতিমত চমকে দিয়েছে সবাইকে। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে তারা ঢাকার প্রথম পর্ব শেষ করেছে। এবার দেখার বিষয় চট্টগ্রামে তাদের এই জয় রথ ধরে রাখতে পারে কি না।
- মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের ৫১তম শাহাদতবার্ষিকী পালন
- বিএনপি-জামায়াত থেকে সতর্ক থাকতে হবে: আমিনুল ইসলাম
- রোজার প্রথম কয়েকদিন যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি
- গণপ্রতিনিধিত্ব আদেশ এর খসড়া নীতিগত অনুমোদন মন্ত্রিসভার
- `ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্ব করার মতো অসংখ্য বিষয় রয়েছে`
- স্ত্রী সারাদিন টাকা-টাকা করলে যা করতে পারেন
- ক্যাবল নেটওয়ার্ক ডিজিটাল হলে সব পক্ষ উপকৃত হবে: তথ্যমন্ত্রী
- বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর নূরে আলম সিদ্দিকী আর নেই
- পুতিনের পরমাণু অস্ত্র মোতায়েনের আলোচনা ‘বিপজ্জনক’: বাইডেন
- প্রথমবার মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি
- সাকিব-লিটনদের মিস করছে কেকেআর
- তারাবি-তাহাজ্জুদ নামাজের পার্থক্য ও ফজিলত
- `স্মার্ট বাংলাদেশ নির্মাণে ডিজিটাল স্মার্ট ডাককর্মী অপরিহার্য`
- ভূমি উন্নয়ন কর আদায় হবে ইলেকট্রনিক পদ্ধতিতে
- নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
- যে কোনো পর্যায়ে নির্বাচন বন্ধের ক্ষমতা পেতে যাচ্ছে ইসি
- বুধবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী জাতীয় ভূমি সম্মেলন
- ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিতে ৭ বছর সময় পাচ্ছে রাজনৈতিক দলগুলো
- সংসদের সুবর্ণ জয়ন্তীতে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন
- তিন মাস আগেই পূর্বাভাস পাবেন কৃষকরা
- দিনাজপুরের ‘প্রথম’ মসজিদ চেহেলগাজী
- দেশের স্টার্টআপগুলোতে ৮০০ মিলিয়নের ওপর বিনিয়োগ এসেছে
- বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়নি: সিইসি
- দিনাজপুর সীমান্তে নীলগাইয়ের পর এবার এলো হনুমান
- দুর্নীতির দায় নিতে হবে ব্যাংকারদের
- দিনাজপুরে সর্ববৃহৎ ঈদগাহ মাঠে নামাজ আদায়ের লক্ষ্যে প্রস্তুতি সভা
- রংপুরে ক্যান্টনমেন্ট ঘেরাও দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মধ্যপাড়া পাথর খনির শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান
- দিনাজপুর আইনজীবী সমিতির নির্বাচন, ৪৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা
- হাবিপ্রবিতে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা
- তেঁতুলিয়ায় দুই নারীর অস্বাভাবিক মৃত্যু
- ‘বাড়িতে ভাই আসলেন ঠিকই, তবে লাশ হয়ে’
- পার্বতীপুরে একসঙ্গে চারটি বাছুর জন্ম দিয়েছে একটি গাভি
- স্টুডেন্টস রেজাল্ট প্রসেসিং সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- ৯ বছরে বিয়ে হওয়া সেই আছিরন আজ গ্রামের গর্ব
- বঙ্গবন্ধু ২৩ বছর সংগ্রাম করেছেন মানুষের মুখে হাসি ফোটাতে: স্পিকার
- নতুন চমক দেখাতে এবার আসছে চ্যাট জিপিটি ফোর
- ‘টিকিট যার, ভ্রমণ তার’ বাস্তাবায়নে মাঠে রেলওয়ের ৬ টাস্কফোর্স
- ‘পাওয়ার ন্যাপ’ উপকারী না ক্ষতিকর!
- শুরু হলো ‘অগ্নিঝরা মার্চ’
- হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ এলাকায় গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু
- শ্রীলংকাকে ২৯০ কোটি ডলার বেলআউট ঋণ দিলো আইএমএফ
- বিএনপিকে জনগনের রায় নিয়ে ক্ষমতায় আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আগামীকাল বাংলাদেশে আসছে আর্জেন্টিনা দল
- নীলফামারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার সমাপনী
- স্বামীর সংসারের হাল ধরছেন হাজারো নারী
- দুই হাজার বছর পরও গালে টোল, মিশরে উদ্ধার রহস্যময় মূর্তি
- ভারত থেকে পাইপলাইনে জ্বালানি তেল আসছে আজ
- আর্জেন্টিনাকে কারখানা স্থাপনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত



