পেলের ৬৪ বছর পর ইতিহাসের পাতায় স্প্যানিশ ফুটবলার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২
Find us in facebook
স্পেনের ইতিহাসে যতজন প্রতিভাবান খেলোয়াড় এসেছেন, তাদের মধ্যে অন্যতম পাবলো গাভি। এবারের বিশ্বকাপে স্পেনের হয়ে মাঠে নামার আগে তার সামনে উঁকি দিচ্ছিল দুটি রেকর্ড। মাঠে নামার পর তার একটিও হাতছাড়া করেননি এই তরুণ ফুটবলার।
কোস্টারিকার বিপক্ষে মাঠে নেমেই ইতিহাসের পাতায় নাম লেখান গাভি। পরে গোলের দেখা পেয়ে স্পেনের তরুণ এই মিডফিল্ডার গড়লেন আরেক কীর্তি। ১৯৫৮ সালে পেলের পর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করলেন তিনি। পেলের গোলের ৬৪ বছর কেটে গেলেও কেউ গড়তে পারেনি এই কীর্তি।
দোহার আল থুমামা স্টেডিয়ামে বুধবার রাতে ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচটি ৭-০ গোলে জেতে স্পেন। বিশ্বকাপে যা তাদের সবচেয়ে বড় জয়। এই ম্যাচেই স্পেনের সবচেয়ে কম বয়সী (১৮ বছর ১১০ দিন) খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমে প্রথম রেকর্ডটি গড়েন গাভি।
এরপর দলের পঞ্চম গোলটি করে ইতিহাসের পাতায় জায়গা করে নেন বার্সেলোনার প্রাণভোমরা মধ্যমাঠের এই খেলোয়াড়। আলভারো মোরাতার বুদ্ধিদীপ্ত ক্রসে সাইড ফুটের চমৎকার ভলিতে লক্ষ্যভেদ করেন বার্সেলোনা মিডফিল্ডার। গোল করা ছাড়াও উজ্জীবিত পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা হয়েছেন তিনি।
সব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় কম বয়সী গোল স্কোরার এখন গাভি। তার চেয়ে কম বয়সে গোল করেছেন কেবল মেক্সিকোর মানুয়েল রোসা ও ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ১৮ বছর ৯৩ দিন বয়সে গোল করেছিলেন রোসা। ২৮ বছর পর তার রেকর্ড ভেঙে দেন পেলে। ১৯৫৮ আসরে কোয়ার্টার-ফাইনালে ওয়েলসের বিপক্ষে ১৭ বছর ২৩৯ দিন বয়সে গোল করেন তিনি। এরপর সেমিফাইনালে হ্যাটট্রিক, ফাইনালে জোড়া গোল, শিরোপা জয় করে হয়ে ওঠেন কিংবদন্তি।
গাভির এমন রেকর্ডের দিনে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়টি পেয়েছে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন। কোস্তারিকার জালে গুণে গুণে সাত গোল দিয়েছে তারা। নিজেদের জাল ছিল সুরক্ষিত।
স্পেনের হয়ে জোড়া গোল করেন ফেরান তোরেস। এছাড়াও ১টি করে গোল করেন, অ্যাসেনসিও, দানি ওলমো, মোরাতা, কার্লস সোলার ও পাবলো গাভি। ম্যাচের ১৩তম মিনিটে গোল দিয়ে শুরু। এরপর প্রথমার্ধের ২১ মিনিটে মার্কো আসেনসিও এবং।৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ফেরান তোরেস।
দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে আবারো দলের হয়ে গোল করেন ফেরান তোরেন। জাতীয় দলের হয়ে এটি তার ১৫তম গোল। এরপর ৭৪ মিনিটে গাভি, ৮৯ মিনিটে কার্লস সোলার ও ৯২ মিনিটে সর্বশেষ গোলটি করেণ মোরাতা। তাতেই বিশ্বকাপে ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে ৭ গোল করলো স্পেন। এই বিশাল জয়ে গ্রুপের শীর্ষে উঠে আসলো লুইস এনরিকের দল।
- কোনো অপপ্রচার গুজবে কান দেবেন না
- শেখ হাসিনা অসীম সাহসী ও দূরদর্শিতার প্রতীক: আবুল হাসানাত
- বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমির মনোনয়ন আহ্বান
- যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রাম মুক্ত দিবস পালিত
- ঠাকুরগাঁওয়ে হুইল চেয়ার, বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ
- `জাতির পিতাই সর্বপ্রথম দেশের জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন`
- কাউনিয়ায় একই পরিবারে তিন যুবক জটিল রোগে আক্রান্ত
- বাংলাদেশকে মৈত্রী দিবসের শুভেচ্ছা জানালো ভারতীয় হাইকমিশন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু নেই, শনাক্ত ২২
- `১০ ডিসেম্বর ইস্যু বানিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়`
- পঞ্চগড়ে ৯৩ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
- ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ কার্বন ইমিশন কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- রংপুরে ৩৭৮৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ: ওবায়দুল কাদের
- প্রধানমন্ত্রীকে বরণে সাজ সাজ রব
- দুইটি উপাদানে ১০ মিনিটে পিরিয়ডের ব্যথা কমান
- বিএনপিকে সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে হবে: ডিএমপি
- বিশ্ব জয় করার শক্তির নাম মেধা: টেলিযোগাযোগমন্ত্রী
- ডিএসসিসি মেয়রের সঙ্গে ইনটেলের বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎ
- শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গ্রামগুলো জেগে উঠেছে: পলক
- `যেখানে অনুমতি দেওয়া হয়েছে, বিএনপিকে সেখানেই সমাবেশ করতে হবে`
- `বৃহস্পতিবার থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র`
- বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না: শাজাহান খান
- বিএনপি-জামায়াতকে ১০ ডিসেম্বর রাজপথে দেখা যাবে না: টিপু মুনশি
- প্রথম দেখাতেই সঙ্গীর মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিতে ৪ টিপস
- পীরগঞ্জে তৃতীয় বউ ঘরে আনলেন বাবা, বিয়ের জন্য ফাঁস নিলেন ছেলে
- তেঁতুলিয়ায় নিখোঁজের আড়াই ঘণ্টা পর নদী থেকে জেলের লাশ উদ্ধার
- কাহারোলে কুকুরের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
- ডিসেম্বরেই চালু হচ্ছে বেক্সিমকোর সৌরবিদ্যুৎ কেন্দ্র
- রৌমারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- সাহসী নারীদের সংগ্রামেই দেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- তিন মাসের মধ্যে নভেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স ১৫৯ কোটি ডলার
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- দেশে করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- নীলফামারীতে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক জেল হাজতে
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু


