আজকের খেলায় মেসির স্বপ্নের একাদশে আছেন যারা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২
Find us in facebook
কাতার বিশ্বকাপের মহারণ শুরু হয়েছে দুই দিন। তবে আসরের মূল লড়াইটা শুরু হচ্ছে আজ। কেননা, আজই আসরে প্রথমবারের মতো মাঠে নামছে লাতিন পরাশক্তি আর্জেন্টিনা, খেলছেন মেসি।
এই ম্যাচকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের আগ্রহের কমতি ছিল না। অবশেষে ফুরাচ্ছে অপেক্ষা আর আগ্রহের পালা। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৪টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে সৌদির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
অনেকেরই জানার আগ্রহ এই ম্যাচে কেমন দল নিয়ে মাঠে নামছে মেসির দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চলুন দেখে নেই সৌদি আরবের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ।
এবারের বিশ্বকাপ হট ফেভারিট হিসেবে শুরু করতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। এটিই হতে যাচ্ছে তারকা ফুটবলার লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। সৌদির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। দলের হেড কোচ লিওনেল স্কালোনি ম্যাচের একাদশ প্রকাশ না করলেও আর্জেন্টিনার কয়েকটি সংবাদমাধ্যম ধারণা দিয়েছে কেমন হতে পারে সেটি।
আর্জেন্টিনার বর্তমান দলটির নিজেদের মধ্যে বোঝাপড়াও দারুণ। সুর-তাল-লয় সবই নিখুঁত। মেসির সঙ্গে আক্রমণে থাকতে পারেন দি মারিয়া ও লাওতারো মার্তিনেজ। মিডফিল্ডে ডি পল ও পারেদেসরাও আছেন ছন্দে। মেসিকে কেন্দ্রে রেখে পুরো দলটিকে একসূত্রে গেঁথেছেন কোচ লিওনেল স্কালোনি। এখন অপেক্ষা কেবল মরুর দেশে ছন্দে ছন্দে সুর তোলার।
সৌদির বিপক্ষে স্কালোনির মাঝমাঠের প্রধান দায়িত্বে থাকতে পারেন রদ্রিগো দি পল ও লিয়ান্দ্রো পারেদেস। মাঝমাঠে এ দুজনকে সঙ্গ দেবেন আরেক তারকা আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার। এই তিনে মিলে আর্জেন্টিনার মাঝমাঠ বেশ শক্তিশালী হয়ে উঠবে সেটা বলাই যায়।
আর শুরুর দিকে রক্ষণভাগ সামলানোর মূল দায়িত্ব পড়বে ক্রিস্তিয়ান রোমেরো, মার্কোস আকুনিয়া ও নায়ুয়েল মোলিনার ওপর। এই তিনজনের সঙ্গে থাকবেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্ডি। তবে লিসান্দ্রো মার্টিনেজকে দেখা যেতে পারে এই চারজনের কারো জায়গায়।
আক্রমণভাগে বারবারের মতো প্রধান দায়িত্বে থাকবেন প্রাণভোমরা লিওনেল মেসি। তাকে সঙ্গ দেবেন অ্যাঞ্জেল দি মারিয়া ও লাউতারো মার্তিনেস। এই তিনে মিলে একটা জুটি গড়ে উঠলে প্রতিপক্ষের জন্য ত্রিমুখী আক্রমণ সামলানো খুব কঠিন হয়ে যাবে।
প্রসঙ্গত, সৌদি আরবের বিপক্ষে ম্যাচের পর ‘সি’ গ্রুপে থাকা লিওনেল স্কালোনি শিষ্যদের এবারের বিশ্বকাপে প্রতিপক্ষ হিসেবে থাকা বাকি দুই দল মেক্সিকো আর পোল্যান্ড। ২৭ নভেম্বর লিওনেল মেসিরা মাঠে নামবে মেক্সিকোর বিপক্ষে। আর ১ ডিসেম্বর আকাশি-নীলদের প্রতিপক্ষ পোল্যান্ড।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেস, মার্কোস আকুনিয়া, নায়ুয়েল মোলিনা, নিকোলাস ওতামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিওনেল মেসি, অ্যাঞ্জেল দি মারিয়া ও লাওতারো মার্তিনেস।
- শেখ হাসিনা অসীম সাহসী ও দূরদর্শিতার প্রতীক: আবুল হাসানাত
- বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমির মনোনয়ন আহ্বান
- যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রাম মুক্ত দিবস পালিত
- ঠাকুরগাঁওয়ে হুইল চেয়ার, বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ
- `জাতির পিতাই সর্বপ্রথম দেশের জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন`
- কাউনিয়ায় একই পরিবারে তিন যুবক জটিল রোগে আক্রান্ত
- বাংলাদেশকে মৈত্রী দিবসের শুভেচ্ছা জানালো ভারতীয় হাইকমিশন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু নেই, শনাক্ত ২২
- `১০ ডিসেম্বর ইস্যু বানিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়`
- পঞ্চগড়ে ৯৩ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
- ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ কার্বন ইমিশন কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- রংপুরে ৩৭৮৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ: ওবায়দুল কাদের
- প্রধানমন্ত্রীকে বরণে সাজ সাজ রব
- দুইটি উপাদানে ১০ মিনিটে পিরিয়ডের ব্যথা কমান
- বিএনপিকে সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে হবে: ডিএমপি
- বিশ্ব জয় করার শক্তির নাম মেধা: টেলিযোগাযোগমন্ত্রী
- ডিএসসিসি মেয়রের সঙ্গে ইনটেলের বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎ
- শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গ্রামগুলো জেগে উঠেছে: পলক
- `যেখানে অনুমতি দেওয়া হয়েছে, বিএনপিকে সেখানেই সমাবেশ করতে হবে`
- `বৃহস্পতিবার থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র`
- বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না: শাজাহান খান
- বিএনপি-জামায়াতকে ১০ ডিসেম্বর রাজপথে দেখা যাবে না: টিপু মুনশি
- প্রথম দেখাতেই সঙ্গীর মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিতে ৪ টিপস
- পীরগঞ্জে তৃতীয় বউ ঘরে আনলেন বাবা, বিয়ের জন্য ফাঁস নিলেন ছেলে
- তেঁতুলিয়ায় নিখোঁজের আড়াই ঘণ্টা পর নদী থেকে জেলের লাশ উদ্ধার
- কাহারোলে কুকুরের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
- ডিসেম্বরেই চালু হচ্ছে বেক্সিমকোর সৌরবিদ্যুৎ কেন্দ্র
- রৌমারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- রংপুরে পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- সাহসী নারীদের সংগ্রামেই দেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- তিন মাসের মধ্যে নভেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স ১৫৯ কোটি ডলার
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- দেশে করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- নীলফামারীতে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক জেল হাজতে
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু


