দুশ্চিন্তার অবসান, প্রথম ম্যাচেই মেসিকে পাচ্ছে আর্জেন্টিনা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২
Find us in facebook
কাতারে আর্জেন্টিনার শিরোপা মিশনের প্রথম ভরসা লিওনেল মেসি। তবে গত পরশু একটা গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছিল, ইনজুরি আক্রান্ত মেসি!মূলত আর্জেন্টাইন তারকাকে একা অনুশীলন করতে দেখেই এমন সংবাদ। তবে আর্জেন্টাইন ভক্তদের জন্য খুশির খবর হলো, সকল দুশ্চিন্তার অবসান ঘটিয়ে প্রথম ম্যাচেই মাঠে নামবেন মেসি।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠ নামবে আর্জেন্টিনা। ঐ ম্যাচে নামার জন্য পুরোপুরি ফিট লিওনেল মেসি। এমনটাই জানিয়েছে শীর্ষ স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। আর্জেন্টিনা বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে ২২ নভেম্বর।
এর আগে, আরব আমিরাতের বিপক্ষে বিশ্বকাপের জন্য প্রস্তুতি ম্যাচে পুরো ৯০ মিনিটই খেলেছিলেন মেসি। সে ম্যাচে গোলও করেছিলেন এই আর্জেন্টাইন অধিনায়ক। একই সঙ্গে সতীর্থদের দিয়েও গোল করিয়েছেন। তবে বিশ্বকাপ শুরুর আগের দুই দিন সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি মেসি। মূলত, তাতেই কিছুটা শঙ্কার কালো মেঘ জমেছিল।
মেসির সমস্যার শুরু ক্লাবের হয়ে খেলার সময়। পিএসজির হয়ে খেলার সময় ‘একিলিস টেন্ডনে’ সমস্যার কারণে এ মাসেই এক ম্যাচে মাঠের বাইরে ছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। তাই মেসি অনুশীলনে না থাকায় আর্জেন্টিনার সমর্থকদের কপালে ভাঁজ পড়াটাই স্বাভাবিক।
তবে ভেতরের খবর হলো, আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্ট মূলত মেসির ওপর বাড়তি চাপ দিতে চাচ্ছে না। দলের স্বার্থে সেরা তারকাকে রেখেঢেকে অনুশীলন করাচ্ছেন কোচ লিওনেল স্কোলানি। সে জন্যই দুই দিন অনুশীলনে দলের সঙ্গে ছিলেন না মেসি।
কাতার বিশ্বকাপেই বিশ্বকাপ জেতার শেষ সুযোগ পাচ্ছেন মেসি। কারণ, ৩৫ বছর বয়সী মেসির এটাই যে শেষ বিশ্বকাপ। সেটা বিশ্বকাপের আগেই জানিয়ে দিয়েছেন মেসি। তার কথাতেই স্পষ্ট করেছেন যে, কাতারের পরের আসরে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। শেষ পরীক্ষায় তাই নিজেদের সেরাটা দিতে মরিয়া মেসি।
তবে সে ক্ষেত্রে চোট নিয়ে বাড়তি সতর্ক থাকতেই হবে তাকে। কারণ, এবারের বিশ্বকাপ হচ্ছে ক্লাব ফুটবলের মৌসুম চলাকালে। তাই টানা খেলার মধ্যে থাকায় খেলোয়াড়েরা কিছুটা হলেও ক্লান্ত। এর মধ্যেই চোটে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে গেছে আসরের তারকা দলের সদস্য করিম বেনজেমা, সাদিও মানের মতো তারকাদের।
উল্লেখ্য, ‘সি’ গ্রুপে সোদি আরব ছাড়াও আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।
- শেখ হাসিনা অসীম সাহসী ও দূরদর্শিতার প্রতীক: আবুল হাসানাত
- বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমির মনোনয়ন আহ্বান
- যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রাম মুক্ত দিবস পালিত
- ঠাকুরগাঁওয়ে হুইল চেয়ার, বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ
- `জাতির পিতাই সর্বপ্রথম দেশের জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন`
- কাউনিয়ায় একই পরিবারে তিন যুবক জটিল রোগে আক্রান্ত
- বাংলাদেশকে মৈত্রী দিবসের শুভেচ্ছা জানালো ভারতীয় হাইকমিশন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু নেই, শনাক্ত ২২
- `১০ ডিসেম্বর ইস্যু বানিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়`
- পঞ্চগড়ে ৯৩ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
- ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ কার্বন ইমিশন কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- রংপুরে ৩৭৮৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ: ওবায়দুল কাদের
- প্রধানমন্ত্রীকে বরণে সাজ সাজ রব
- দুইটি উপাদানে ১০ মিনিটে পিরিয়ডের ব্যথা কমান
- বিএনপিকে সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে হবে: ডিএমপি
- বিশ্ব জয় করার শক্তির নাম মেধা: টেলিযোগাযোগমন্ত্রী
- ডিএসসিসি মেয়রের সঙ্গে ইনটেলের বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎ
- শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গ্রামগুলো জেগে উঠেছে: পলক
- `যেখানে অনুমতি দেওয়া হয়েছে, বিএনপিকে সেখানেই সমাবেশ করতে হবে`
- `বৃহস্পতিবার থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র`
- বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না: শাজাহান খান
- বিএনপি-জামায়াতকে ১০ ডিসেম্বর রাজপথে দেখা যাবে না: টিপু মুনশি
- প্রথম দেখাতেই সঙ্গীর মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিতে ৪ টিপস
- পীরগঞ্জে তৃতীয় বউ ঘরে আনলেন বাবা, বিয়ের জন্য ফাঁস নিলেন ছেলে
- তেঁতুলিয়ায় নিখোঁজের আড়াই ঘণ্টা পর নদী থেকে জেলের লাশ উদ্ধার
- কাহারোলে কুকুরের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
- ডিসেম্বরেই চালু হচ্ছে বেক্সিমকোর সৌরবিদ্যুৎ কেন্দ্র
- রৌমারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- রংপুরে পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- সাহসী নারীদের সংগ্রামেই দেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- তিন মাসের মধ্যে নভেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স ১৫৯ কোটি ডলার
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- দেশে করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- নীলফামারীতে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক জেল হাজতে
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু


