দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরে উচ্ছ্বসিত বিজয়
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২১ জুন ২০২২
Find us in facebook
ওয়েস্ট ইন্ডিজ সফররত বাংলাদেশ টেস্ট দলে যোগ দিয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। টেস্ট দলের সাথে যুক্ত হতে পেরে বেশ খুশি তিনি।
মিডল-অর্ডার ব্যাটার ইয়াসির আলি রাব্বির পিঠের ইনজুরিতে টেস্ট দলে সুযোগ পান বিজয়। গতকাল অ্যান্টিগায় বাংলাদেশ টেস্ট দলের সাথে যোগ দিয়েছেন এই ডান-হাতি ব্যাটার।
দীর্ঘ ৮ বছর পর টেস্ট দলে সুযোগ হলো বিজয়ের। ২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি।
২০১৩ সালের মার্চে গল-এ শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় বিজয়ের। অভিষেকের পর মাত্র ৪টি টেস্ট খেলেছেন বিজয়। রান করেছেন ৭৩। আবারও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট দলে প্রত্যাবর্তন হলো বিজয়ের।
টেস্ট দলের সাথে যুক্ত হতে পেরে উচ্ছসিত বিজয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া এক ভিডিও বার্তায় বিজয় বলেন, গতকাল দলের সাথে যোগ দিয়েছি। অনেক দিন পর ভালো লাগছে টেস্ট দলে এসে। ইনশাল্লাহ, সামনে আরও চার-পাঁচদিন আছে, দ্বিতীয় টেস্টের জন্য। চেষ্টা করবো, ভালোভাবে অনুশীলন করে দ্বিতীয় টেস্ট খেলার জন্য। আর যদি সুযোগ আসে চেষ্টা করবো ভালো খেলার। অনেক দিন পর যেহেতু এলাম, খুবই ভালো লাগছে।
সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন বিজয়। ১৫ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে ৮১ দশমিক ২৮ গড়ে ১১৩৮ রান করেছিলেন বিজয়। বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন তিনি। যার সুবাদে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-২০ দলে সুযোগ পান বিজয়।
২০১৯ সালের জুলাইয়ে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন বিজয়। শ্রীলংকার কলম্বোতে হওয়া সেই ওয়ানডের পর জাতীয় দলের বাইরে চলে যান তিনি।
বাংলাদেশের জার্সি গায়ে ৩৮টি ওয়ানডেতে ৩টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ১০৫২ রান করেছেন বিজয়। আর ১৩টি টি-টোয়েন্টিতে ১টি হাফ-সেঞ্চুরিতে ৩৫৫ রান করেছেন তিনি।
আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে। সিরিজ হার এড়াতে দ্বিতীয় টেস্টে জয় পেতেই হবে টাইগারদের। এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
- মোংলা বন্দরে মেট্রোরেলের দশম চালান
- আজ ‘সেরা কূটনীতিক বঙ্গবন্ধু পদক’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতির সঙ্গে বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু ১৭ জুলাই
- করোনার কারণে এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয়: শিক্ষামন্ত্রী
- বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- কেন ইভিএমে বিএনপির ভয়, জানালেন তথ্যমন্ত্রী
- সৈয়দপুরে মাঠে মাঠে চলছে আগাম আমন ধানের চারা রোপণ
- পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার প্রথম বাজেট ঘোষণা
- বীরগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন
- তেঁতুলিয়ার মহানন্দায় ধরা পড়ল ৩২ কেজির বাগাড়
- মোটরসাইকেল চলাচল নিয়ে কর্মকর্তাদের নির্দেশনা দিলেন আইজিপি
- বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
- মরণব্যাধি ক্যানসার নিয়ে রিকশা চালান মজিদুল
- পঞ্চগড়ের দেশি গরুতেই জমজমাট পশুহাট
- বন্যায় ক্ষতিগ্রস্তদের ২ লাখ ডলার সহায়তা চীনা রেড ক্রসের
- উলিপুুরে বিদ্যুৎস্পৃষ্টে মুরগি খামারির মৃত্যু
- চিরিরবন্দরে নারীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিহত
- ফুলবাড়ীতে বীজতলায় সেচ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
- শেখ হাসিনার সরকার অবরুদ্ধ গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে: কাদের
- নানা সংকটে বিপর্যস্ত এক সময়ের অন্যতম রাজনৈতিক দল বিএনপি
- রংপুরে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- ঈদে দাঁতের জন্য যা কিছু ভালো
- মা-বোনের পর চলে গেলো দেড় বছরের সাইফুলও
- ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিসহ ৭ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর
- ‘বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই দেওয়ার পর এসএসসি পরীক্ষা’
- দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে বিনিয়োগে আগ্রহী সুইজারল্যান্ড
- এমপিওভুক্ত হলো ২ হাজার ৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান
- ৭৮ হাজার ৯৯০ টাকায় যাওয়া যাবে মালয়েশিয়া: প্রবাসী কল্যাণ মন্ত্রী
- বৃষ্টির প্রবণতা বাড়বে
- পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম উপহার দিলেন প্রধানমন্ত্রী
- বিএনপি নেতারা সংসদে ইচ্ছামতো কথা বলেছেন: প্রধানমন্ত্রী
- দিনাজপুরে সেণ্ট যোসেফস্ স্কুলে ২ দিনব্যাপী প্রযুক্তি মেলা
- রংপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৫
- ডিএনসিসির কোরবানির পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ
- গাইবান্ধায় ১২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা
- পদ্মাপারের সঙ্গে উৎসবে মেতেছে পুরো দেশ
- বদলে যাবে ২১ জেলার অর্থনীতি
- সকাল হলেই ব্যস্ত হবে পদ্মাসেতু
- ‘নীলফামারী জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটি’র সভা
- পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশকে ভারতের অভিনন্দন
- কুড়িগ্রাম পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা
- দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ই-গেট চালু
- হাবিপ্রবিতে ‘ঠুনকো বিষয়’ নিয়ে হামলা-ভাঙচুর, আহত ১৩ শিক্ষার্থী
- সাত দিনের মধ্যে পরিবেশদূষণকারীর নাম প্রকাশের নির্দেশ
- বিএনপি জনগণের স্বপ্নকে প্রত্যাখ্যান করেছে: নানক
- উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে
- পদ্মা সেতুর নামে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ
- মিঠাপুকুরে ওষুধ সরবরাহের গাড়িতে ২৬ কেজি গাঁজা, আটক ১



