আইপিএলে যত হ্যাটট্রিক
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২
Find us in facebook
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে ৩০তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন রাজস্থান রয়্যালসের যুবেন্দ্র চাহাল। যা এই মৌসুমের প্রথম ও আইপিএলের ইতিহাসের ২১তম হ্যাটট্রিক।
এর আগের ১৪টি মৌসুমে আরো ২০টি হ্যাটট্রিক হয়েছে। সবমিলিয়ে ১৫টি হ্যাটট্রিক করেছেন ভারতীয় বোলাররা। বাকি ছয়টি হ্যাটট্রিকের কৃতিত্ব বিদেশি বোলারদের।
আইপিএলের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেছিলেন লক্ষ্মীপতি বালাজি। ২০০৮ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে পাঞ্জাব কিংসের (তৎকালীর কিংস ইলেভেন পাঞ্জাব) বিপক্ষে পর পর তিন বলে তিন উইকেট নেন তিনি। ইরফান পাঠান, পীযূষ চাওলা ও বিক্রম রাজবীর সিংহকে আউট করেন বালাজি।
আইপিএলে মোট তিনটি হ্যাটট্রিক করেছেন অমিত মিশ্র। তার মধ্যে প্রথমটি এসেছিল ২০০৮ সালে। দিল্লি ক্যাপিটালসের (তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস) হয়ে পর পর তিন বলে ডেকান চার্জার্সের রবি তেজা, প্রজ্ঞান ওঝা ও রুদ্রপ্রতাপ সিংহকে আউট করেন তিনি।
সেই বছরই চেন্নাই সুপার কিংসের মাখায়া এনটিনি কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন। সৌরভ গাঙ্গুলি, দেবব্রত দাস ও ডেভিড হাসি তার শিকার হন।
২০০৯ সালের প্রথম হ্যাটট্রিক করেন যুবরাজ সিংহ। পাঞ্জাব কিংসের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর রবিন উথাপ্পা, জ্যাক কালিস ও মার্ক বাউচারকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
২০০৯ সালে হ্যাটট্রিক করেছিলেন রোহিত শর্মা। সে সময় ডেকান চার্জার্সের হয়ে খেলতেন রোহিত। মুম্বাই ইন্ডিয়ান্সের অভিষেক নায়ার, হরভজন সিংহ ও জেপি ডুমিনিকে আউট করেন রোহিত।
সে বছর আরো একটি হ্যাটট্রিক করেন যুবরাজ। ডেকান চার্জার্সের বিপক্ষে হার্শেল গিবস, অ্যান্ড্রু সাইমন্ডস ও ভেনু গোপাল রাওকে পর পর তিন বলে সাজঘরে ফেরান যুবি।
২০১০ সালের প্রথম হ্যাটট্রিক করেন প্রবীণ কুমার। ব্যাঙ্গালুরুর হয়ে রাজস্থান রয়্যালসের ড্যামিয়েন মার্টিন, সুমিত নারওয়াল ও পরশ ডোগরাকে আউট করেন তিনি। সে বছর ওই একটিই হ্যাটট্রিক হয়েছিল।
২০১১ সালে অমিত মিশ্র আরো একটি হ্যাটট্রিক করেন। ডেকান চার্জার্সের হয়ে খেলার সময় পাঞ্জাবের রায়ান ম্যাকলারেন, মনদীপ সিংহ ও রায়ান হ্যারিসকে আউট করেন তিনি। সে বছরও একটিই হ্যাটট্রিক হয়েছিল।
২০১২ সালে রাজস্থান রয়্যালসের অজিত চাণ্ডিলা হ্যাটট্রিক করেন। তিনিই প্রথম ভারতীয় যিনি জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে আইপিএলে হ্যাটট্রিক করেছেন। পুনে ওয়ারিয়র্সের জেসি রাইডার, সৌরভ গাঙ্গুলি ও রবিন উথাপ্পাকে আউট করেন অজিত। সে বছরও ওই একটিই হ্যাটট্রিক হয়।
২০১৩ সালে প্রথম হ্যাটট্রিক করেন সুনীল নারাইন। কেকেআর-এর এই স্পিনার পাঞ্জাবের ডেভিড হাসি, আজহার মাহমুদ ও গুরকিরাত সিংহকে আউট করেন।
সে বছর অমিত মিশ্র নিজের তৃতীয় হ্যাটট্রিক করেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় পুনে ওয়ারিয়র্সের ভুবনেশ্বর কুমার, রাহুল শর্মা ও অশোক ডিন্ডাকে ফেরান তিনি।
২০১৪ সালে হ্যাটট্রিক নেন প্রবীণ তাম্বে। তিনি দ্বিতীয় ক্রিকেটার যিনি জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে হ্যাটট্রিক করেন। রাজস্থানের হয়ে কলকাতার বিপক্ষে মণীশ পাণ্ডে, ইউসুফ পাঠান ও রায়ান টেন ডেসকাটেকে আউট করেন প্রবীণ।
সে বছর রাজস্থানের হয়ে হ্যাটট্রিক করেন শেন ওয়াটসনও। সানরাইজার্স হায়দরাবাদের শিখর ধাওয়ান, ময়জেস হেনরিকস ও করন শর্মাকে আউট করেন তিনি।
২০১৫ সালে একটিও হ্যাটট্রিক হয়নি। ২০১৬ সালে পাঞ্জাবের আক্সার প্যাটেল গুজরাট লায়ন্সের দীনেশ কার্তিক, ডোয়েন ব্র্যাভো ও রবীন্দ্র জাদেজাকে পর পর তিন বলে আউট করেন। সে বছর ওই একটিই হ্যাটট্রিক হয়েছিল।
২০১৭ সালে ব্যাঙ্গালুরুর হয়ে স্যামুয়েল বদ্রি মুম্বাইয়ের পার্থিব প্যাটেল, মিচেল ম্যাকগ্লেনাগেন ও রোহিত শর্মাকে আউট করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।
সে বছর গুজরাট লায়ন্সের অ্যান্ড্রু টাই রাইজিং পুনে সুপার জায়ান্টসের বিপক্ষে হ্যাটট্রিক করেন। পর পর তিন বলে অঙ্কিত শর্মা, মনোজ তিওয়ারি ও শার্দুল ঠাকুরকে আউট করেন তিনি।
২০১৭ সালেই রাইজিং পুনে সুপার জায়ান্টসের জয়দেব উনাদকাট হায়দরাবাদের বিপক্ষে হ্যাটট্রিক করেন। বিপুল শর্মা, রশিদ খান ও ভুবনেশ্বর কুমারকে সাজঘরে ফেরত পাঠান তিনি।
স্যাম কারেন ২০১৯ সালে পাঞ্জাবের হয়ে হ্যাটট্রিক করেন। দিল্লি ক্যাপিটালসের হার্শাল প্যাটেল, কাগিসো রাবাদা ও সন্দীপ লামিচানেকে আউট করে এই কীর্তি গড়েন তিনি।
সে বছর হ্যাটট্রিক করেন রাজস্থানের শ্রেয়স গোপালও। ব্যাঙ্গালুরুর বিরাট কোহলী, এবি ডি ভিলিয়ার্স ও মার্কাস স্টয়নিসকে আউট করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই বোলার।
২০২০ সালে একটিও হ্যাটট্রিক হয়নি। ২০২১ সালে আরসিবি-র হয়ে পর পর তিন বলে তিন উইকেট নেন হার্শাল প্যাটেল। মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড ও রাহুল চাহারকে আউট করেন তিনি।
তালিকায় সর্বশেষ সংযোজন রাজস্থানের যুবেন্দ্র চাহাল। কলকাতার শ্রেয়স আয়ার, শিবম মাভি ও প্যাট কামিন্সকে আউট করেন তিনি। ওই এক ওভারে মোট চার উইকেট নেন চাহাল।
- ‘গুপ্তধন পেতে জিনের বাদশাহকে ৮ লাখ টাকা দিয়েছি’
- লিচুকে ঘিরে দিনাজপুরে দৈনিক ১০ কোটি টাকার লেনদেন
- নীলফামারীতে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
- মরণোত্তর দ্যাগ হ্যামারশোল্ড মেডেল পেলেন ২ বাংলাদেশি
- আগামীকাল দেশে আসছে গাফ্ফার চৌধুরীর মরদেহ
- ‘ভারত থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের পুশব্যাক করা হবে’
- সারা দেশে বাড়বে ঝড়-বৃষ্টি, থাকবে আরো পাঁচ দিন
- ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে অর্থনীতিকে গতিশীল রেখেছে সরকার’
- নির্মাণ হচ্ছে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু
- ‘বঙ্গবন্ধু ও জাতীয় কবির জীবনাদর্শ একই দর্শনের ধারাবাহিক রূপ’
- মিথ্যাচারের মামলায় বড় অঙ্কের জরিমানা দেবে টুইটার
- ক্ষমতায় যেতে উন্মত্ত হলেও নির্বাচনে অনীহা বিএনপির
- ফাইনালে রিয়ালের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় লিভারপুল
- তাহসান-তিশার ভক্তদের জন্য সুখবর, আন্তরিকতার কমতি নেই দু’জনের
- একজন মুসলিম কখন নামাজ বর্জনকারী হিসেবে গণ্য হবে
- সাহিত্য-সংস্কৃতি ও মেধায় বাঙালি অনেক এগিয়ে: তথ্যমন্ত্রী
- সেভেরোদনেৎস্কে রুশ হামলায় নিহত ১৫০০
- দেশের রাজনীতিতে বঙ্গবন্ধু পরিবার এক বিরল দৃষ্টান্ত: কাদের
- পর্যটন প্রসারে প্রচারণায় বিশেষ মনোযোগ দিতে হবে: মাহবুব
- দেশের ভালো হোক বিএনপি কখনোই চায় না: আইনমন্ত্রী
- সচেতনতা সৃষ্টির মাধ্যমেই বাংলাদেশকে থ্যালাসেমিয়া মুক্ত করা সম্ভব
- সনাতন কৃষি আধুনিকে রূপান্তরিত হচ্ছে: কৃষিমন্ত্রী
- যুব উন্নয়নে দাতাগোষ্ঠীর সঙ্গে একযোগে কাজ করছে সরকার
- কত ডলার সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা
- শেষ হলো ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা
- হাবিপ্রবিতে শিক্ষকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- ৫ লাখ ডলার পাচ্ছে ইউক্রেনে নিহত হাদিসুরের পরিবার
- ইলেকট্রনিক ভোটিং মেশিনে ম্যানিপুলেট করা অসম্ভব: ড. জাফর ইকবাল
- বাংলাদেশে কম্বাইন হারভেস্টার তৈরি করবে জাপানি প্রতিষ্ঠান
- ৮৮৭ কোটি টাকা ব্যয়ে সিঙ্গাপুর থেকে এলএনজি কার্গো আমদানি হচ্ছে
- নবাবগঞ্জে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেলো যুবকের
- সাঘাটায় ট্রাফিক আইন ও যাত্রী সেবার মান উন্নয়নে ওয়ার্কশপ
- নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ: ড. হাছান মাহমুদ
- ঝড়ে গাছ উপড়ে রেললাইনের উপর
- প্রতিষ্ঠার পর কখনো জনগণের কল্যাণে রাজনীতি করেনি বিএনপি
- চাচার ট্রাক্টরের নিচে পড়ে প্রাণ গেলো ভাতিজার
- নীলফামারীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা শুরু
- ১৩০ নেতার তালিকা প্রধানমন্ত্রীর হাতে
- রংপুরে বাবা-মাকে বাড়ি থেকে বের করে দিলো ছেলে
- ‘হাসিনা: আ ডটার’স টেল’ দেখতে নাইজেরিয়ায় উপচে পড়া ভিড়
- কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
- বাসি খাবার ফেলে না দিয়ে তৈরি করুন নতুন কিছু সুস্বাদু পদ
- নতুন সড়ক নয়, সংস্কারে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- টিকটক করতে গিয়ে নদীতে ঝাঁপ কিশোরের, ভেসে ওঠল লাশ
- ২০২৫ সালে ফিস্টুলা মুক্ত হবে রংপুর: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
- `ভ্যাকসিনেশনে আমেরিকার চেয়ে এগিয়ে বাংলাদেশ`
- হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো
- বাহাদুরাবাদ-বালাসী রুটে লঞ্চ চলাচল বন্ধ
- ‘আর মারিস না বাবা, আমি তোর মা’, তবু মন গলেনি ব্যাংকার ছেলের
- কুড়িগ্রামে এক গুচ্ছগ্রামে থাকছে দুই জেলার মানুষ



