বাংলাদেশের ভরাডুবির চার কারণ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২ নভেম্বর ২০২১
Find us in facebook
সংযুক্ত আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামছে আজ মঙ্গলবার বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল চারটায় আবু ধাবিতে শুরু হবে এই ম্যাচটি। হারতে হারতে বাংলাদেশ এখন খাদের কিনারায়। বিশ্লেষক থেকে শুরু করে জাতীয় দলের কোচ সবাই বলছে এখন যদি কোনমতে একটি জয় নিয়ে ফেরা যায় তবেই সম্মান রক্ষা।
ইনজুরির কারণে সাকিব আল হাসানও নেই। বিশ্বকাপ শেষ দলের সেরা ক্রিকেটারের অভাব পূরণ করতে এখন বাকি দুই ম্যাচে একজন বোলার ও একজন ব্যাটসম্যান খেলাতে হবে। শামীম পাটোয়ারি আজ একাদশে যোগ দিতে পারেন। তবে সমর্থকদের অনেকেই আর এসব নিয়ে ভাবছেন না। তারা এখন পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে হতাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। বিশ্লেষকদের মতে, দলে ভরাডুবির মূল কারণ ৪টি।
ওপেনিং জুটির ব্যর্থতা : বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এই বিশ্বকাপে তিনটি উদ্বোধনী জুটি দিয়ে চেষ্টা করে দেখেছে। নাইম শেখের ৬২ ও ৬৪ রানের ইনিংস আছে, কিন্তু সফল হয়নি জুটি হিসেবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে স্কটল্যান্ডের বিপক্ষে এসেছে- ৮ রান (লিটন/সৌম্য)। ওমানের বিপক্ষে- ১১ রান (নাইম/লিটন)। পাপুয়া নিউ গিনির বিপক্ষে- ০ রান (নাইম/লিটন)। শ্রীলঙ্কার বিপক্ষে- ৪০ রান (নাইম/লিটন)। ইংল্যান্ডের বিপক্ষে- ১৪ রান (নাইম/লিটন) এবং উইন্ডিজের বিপক্ষে- ২১ রান ৯ নাইম/সাকিব)।
বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এই বিশ্বকাপে তিনটি উদ্বোধনী জুটি দিয়ে চেষ্টা করে দেখেছে। বাংলাদেশের ক্রিকেটার নাসুম আহমেদও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যর্থতা নিয়ে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেন, 'প্রথম ছয় ওভার আমরা রান তুলতে পারছি না। এজন্য আমরা ব্যাকফুটে চলে যাচ্ছি। রানও হচ্ছে না, উইকেটও চলে যাচ্ছে। এটা নিয়ে কথা হয়। সবার ভেতরই চেষ্টা আছে ভালো কিছু করার। আমাদের দিয়ে হচ্ছে না।'
মুশফিকুর রহিমের রিভাস সুইপ ও স্কুপ : টি-টোয়েন্টি ক্রিকেট তথা আধুনিক ক্রিকেটে উইকেটের চারিদিকে ফাঁকা জায়গা কাজে লাগাতে নিত্য নতুন শটের আবিষ্কার হয়ে আসছে। বাংলাদেশের ক্রিকেটে স্কুপ শট খেলার জন্য বিখ্যাত ছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু মুশফিকুর রহিম নিয়মিতই এই শট খেলতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের যখন ৩৯ বলে ৫৩ রান প্রয়োজন তখন তিনি স্কুল খেলতে গিয়ে রাভি রামপলের বলে বোল্ড হয়ে যান।
অথচ তখন ওভারপ্রতি একটি বাউন্ডারি ও এক-দুই রান করে দৌড়ে নিলেই বাংলাদেশ জয়ের পথে থাকতো। শেষ পর্যন্ত বাংলাদেশ ৩ রানে ম্যাচটি হেরে যায়। এর আগে মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে লিয়াম লিভিংস্টোনের লেগস্ট্যাম্পে নির্বিষ ডেলিভারি রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ আউট হয়ে যান। স্কটল্যান্ডের বিপক্ষে যখন বাংলাদেশের ৪২ বলে ৬৭ রান প্রয়োজন, তখন মুশফিকুর রহিম স্কুপ খেলতে গিয়ে স্ট্যাম্পের লাইন থেকে সরে এসে বোল্ড আউট হয়ে যান।
মুস্তাফিজুর ও সাইফুদ্দিনের খরুচে ধারহীন বোলিং : বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে, ১৯ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ১২৩। এই অবস্থায় মুস্তাফিজুর রহমান একই ওভারে লেগসাইডে পায়ের কাছে বল দিয়ে তিনটি ছক্কা হজম করেন। ১২৩ থেকে ওয়েস্ট ইন্ডিজ ১৪২ রানে ইনিংস শেষ করে। মুস্তাফিজের সাথে সাইফুদ্দিন, একইভাবে এক ওভারে শ্রীলঙ্কার বিপক্ষে ২২ রান হজম করেন। সেখানে ৩০ বলে ৪৬ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। ২২ রানের সেই ওভারের পর শ্রীলঙ্কার প্রয়োজন হয় ২৪ বলে ২৪ রান। টি-টোয়েন্টি ক্রিকেট বিচারে যেটা খুবই সহজ।
৯টি ক্যাচ মিস : মুস্তাফিজ ও সাইফুদ্দিন রান দিয়েছেন এটা সত্য। কিন্তু বাংলাদেশের ফিল্ডাররা যদি সঠিক সময়ে সহজ ক্যাচগুলো ধরতে পারতেন তাহলে প্রতিপক্ষ দলগুলো এই সুযোগই পেত না। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে লিটন দাস দুটি ক্যাচ মিস করেন। ১৪ রানের মাথায় ভানুকা রাজাপাকশে এবং ৬৩ রানের মাথায় চারিথ আসালঙ্কা। এই দুজন ব্যাটসম্যান ৭৯ রানে ৪ উইকেট থেকে শ্রীলঙ্কাকে জয় এনে দেন, ৮৬ রানের জুটি গড়েন। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, শেখ মেহেদি, আফিফ সবাই ক্যাচ মিস করেন পুরো টুর্নামেন্টজুড়ে।
এসব ক্যাচ ধরলেই ম্যাচের পরিস্থিতি অন্যরকম দাঁড়াতো। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার মুস্তাফিজুর রহমানের এক ওভারে দুটি ছক্কা হাঁকান। ঠিক তার আগের ওভারেই শরিফুলের বলে হোল্ডার অফসাইডে ক্যাচ তুলে দেন, সহজ হাতের ক্যাচ মিস করেন আফিফ হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই বাংলাদেশের ফিল্ডাররা তিনটি ক্যাচ মিস করে। বাংলাদেশের বোলিং কোচ ওটিস গিবসন প্রেস কনফারেন্সে বলেছেন ক্যাচ মিস 'চিন্তার বিষয়' না। তিনি বলেছেন, 'ব্যাটিং বোলিংয়ের সাথে ক্যাচও অনুশীলন করা হয়। সব ম্যাচেই সবাই একটি বা দুটি ক্যাচ ফেলে দেয় এতে আমি চিন্তার কিছু দেখি না।'
বাংলাদেশের ক্যাচ মিসের ইতিহাস বেশ পুরনো। চলতি বছর নিউজিল্যান্ডের মাটিতে ১২টি ক্যাচ ফেলে দেয় বাংলাদেশের ফিল্ডাররা।মাহমুদুল্লাহ ও সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ ধরেছেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকিনফোর দেয়া তথ্য অনুযায়ী, তারাই এই বছর পাঁচটি করে ক্যাচ মিস করেছেন। 'ক্যাচ মিস তো ম্যাচ মিস'- এটি ক্রিকেটের পুরনো প্রবাদ। কিন্তু বাংলাদেশ এখন গোটা টুর্নামেন্টই হাত থেকে ফেলে দিচ্ছে।
- করোনায় আক্রান্ত সৌম্য
- ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ‘নুসানতারা’
- যে কারণে নায়িকা শিমুকে হত্যা, জানালেন এসপি
- আপিল বিভাগের প্রথম হিন্দু নারী বিচারপতি কৃষ্ণা দেবনাথ
- ‘বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিতে পারায় দায়িত্ব বেড়েছে’
- ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর ২৪ দফা নির্দেশনা
- ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রংপুরে আর মঙ্গা দেখা দেয়নি’
- উত্তরের জেলা লালমনিরহাটে বেড়েছে শীতের তীব্রতা
- বোরোতে চাষের জন্য নিবন্ধন পেল ধানের ১০ জাত
- ‘কালুরঘাটে মুক্তিযুদ্ধের বিশেষ স্মৃতিস্তম্ভ করা হবে’
- নীলফামারীতে এফএনবির শীতবস্ত্র পেল তিন’শ মানুষ
- বিরামপুরে আবাসিক হোটেলে ঝুলছিল যুবকের লাশ
- পীরগঞ্জ থানার হাজতখানায় গড়ে তোলা হয়েছে পাঠাগার
- তেঁতুলিয়ায় ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা
- রংপুরে ২৪ ঘণ্টায় আরও ৭২ জন করোনা রোগী শনাক্ত
- মিঠাপুকুরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের জেল-জরিমানা
- জনগণের টাকায় আমাদের সংসার চলে: ডিসিদের রাষ্ট্রপতি
- রৌমারীর নদীতে মিলল বাক প্রতিবন্ধীর লাশ
- ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক সহরাই উৎসব শুরু
- গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
- হাবিপ্রবিতে ‘সুগন্ধি চালের জিনোটাইপ উন্নয়ন’ শীর্ষক সেমিনার
- পদ ধরে রাখতে তোষামোদি করছেন মির্জা ফখরুল
- ‘দেশবিরোধী প্রচারণায় চুক্তির কপি গভর্নরের কাছে পাঠানো হবে’
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবা হচ্ছে না: ডা. দীপু মনি
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৮৪০৭
- ১৮টি বিদ্যালয়কে জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার
- বুস্টার ডোজ ৫০ বছর বয়সীরাও পাবেন: স্বাস্থ্যমন্ত্রী
- করোনার বাধা ডিঙিয়ে জাহাজে চাঙ্গা নীল অর্থনীতি
- বাড়তি প্রণোদনা মিলবে বিকাশে রেমিট্যান্স পাঠালে
- ওএমএস কার্যক্রম ব্যাপকভাবে বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- নীলফামারীতে এফএনবির শীতবস্ত্র পেল তিন’শ মানুষ
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের হাসি হাসলেন আইভী
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী


