নিলামে মাশরাফীর ব্রেসলেট কিনে তাকেই উপহার দিলেন ক্রেতা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৮ মে ২০২০
Find us in facebook
সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে নিজের প্রিয় ব্রেসলেট নিলামে তুলেছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। রোববার বেশ চড়া দামেই বিক্রি হয়েছে ব্রেসলেটটি। তবে দেশের ইতিহাসের সেরা অধিনায়কের প্রিয় স্মারক কিনে তাকেই উপহার দিয়েছেন ক্রেতা মোমিনুল ইসলাম।
শনিবার 'অকশন ফর অ্যাকশন'-এর ফেসবুক পেজে ব্রেসলেটটি নিলামে তোলা হয়। এর ভিত্তিমূল্য রাখা হয়েছিল ৫ লাখ টাকা। রোববার দিবাগত রাত ১২.৪৫ মিনিট পর্যন্ত চলা বিডে এখন পর্যন্ত ক্রিকেটারদের যেকোনো স্মারক নিলামের ভেতর রেকর্ড দামে বিক্রি হয় মাশরাফীর ব্রেসলেট।
সাবেক বাংলাদেশ অধিনায়কের প্রিয় স্মারকটি বিক্রি হয় ৪২ লাখ টাকায়। বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশনের পক্ষে ব্রেসলেটটি কিনে নিয়েছেন চেয়ারম্যান মোমিনুল ইসলাম। তবে কেনার পর নিজে না নিয়ে লাইভেই নড়াইল এক্সপ্রেসকে ব্রেসলেটটি উপহার দেন তিনি। পরবর্তীতে বড় করে অনুষ্ঠানের মাধ্যমে পুনরায় মাশরাফীকে তার ব্রেসলেটটি উপহার দেয়ার কথা জানিয়েছেন মোমিনুল।
প্রায় দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য জায়গায় খেলেছেন মাশরাফী। ক্রিকেটের ফরম্যাট বদলেছে, ভেন্যু বদল হয়েছে, ইঞ্জুরির সঙ্গে সঙ্গে স্পিডও কমেছে, দীর্ঘ ক্যারিয়ারে বদলেছে অনেক কিছুই। তবে একটা জিনিস কখনোই বদলায়নি। সেটি হল তার হাতের ব্রেসলেট। ১৮ বছরের প্রিয় এই সঙ্গীকেই করোনাভাইরাস মোকাবিলায় অসহায়দের সাহায্য করার জন্য নিলামে তুলেছিলেন মাশরাফী।
এর আগে বিশ্বকাপ মাতানো ব্যাট নিলামে তুলে ২০ লাখ টাকায় বিক্রি করেন সাকিব আল হাসান। জাতীয় দলের আরেক তারকা মুশফিকুর রহিমের প্রিয় ব্যাটটি বিক্রি হয়েছে ১৭ লাখ টাকায়। মাশরাফীর ব্রেসলেটটি সবাইকে ছাড়িয়ে সর্বোচ্চ দামে বিক্রির নতুন রেকর্ড করল।
- ৬২ কেজির বাঘাইড় লাখ টাকায় বিক্রি
- ২৬ বছর পর রংপুর জেলা যুবলীগের সম্মেলন শনিবার
- রংপুরে দুই মেসে আগুন, শিক্ষার্থীদের সব পুড়ে ছাই
- বেরোবিতে ‘ইংলিশ স্পোর্টস উইক’ উদ্বোধন
- কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়কে নিথর বাইক আরোহী
- কুড়িগ্রামে আমন ফলনে কৃষকের মুখে হাসি
- বাড়ির পাশের পুকুরে ভাসছিল রিতু
- মহিলা আওয়ামী লীগের সম্মেলন ২৬ নভেম্বর
- উন্নয়ন অব্যাহত রেখে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে: স্পিকার
- প্রধানমন্ত্রী পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে আন্তরিক
- বুড়িগঙ্গা রেলসেতু দৃশ্যমান
- প্রযুক্তি ছাড়া জীবনকে সহজ করার উপায় নেই: টেলিযোগাযোগমন্ত্রী
- ‘বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক সংবিধান মনোজগতেও আনতে হবে’
- জাতীয় ৪ নেতা হত্যাকাণ্ডে জিয়া জড়িত: তথ্যমন্ত্রী
- ছাত্রলীগের ৩০তম সম্মেলন ৩ ডিসেম্বর
- ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে : ত্রাণ প্রতিমন্ত্রী
- দ্রব্যমূল্য আবার স্বাভাবিক হবে: বাণিজ্যমন্ত্রী
- মানুষের মন জয় করেই নৌকার পক্ষে ভোট আনব: প্রধানমন্ত্রী
- প্রয়োজনে মরব, জেলে যাব তবু দেশ ছেড়ে পালাব না- সেতুমন্ত্রী
- শেখ হাসিনা ছাড়া আমাদের কোনো গতি নাই: প্রাণিসম্পদ মন্ত্রী
- হোয়াটসঅ্যাপে কমিউনিটি ফিচার চালু, এলো ভোট নেয়ার অপশন
- দেশে ইন্টারনেট ব্যবহারকারী ১৩ কোটি: আইসিটি প্রতিমন্ত্রী
- সারাদেশেই তাপমাত্রা কমছে
- বিএনপি আবারো ২০১৪ সালের মতো তাণ্ডব চালাবে: কৃষিমন্ত্রী
- সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ
- `চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ যেন বিশ্বকে নেতৃত্ব দিতে পারে`
- গাইবান্ধায় উচ্চফলনশীল পেঁপে চাষ করে ভাগ্য বদল আব্দুস সামাদের
- গণপরিষদে সংবিধান নিয়ে যা বলেছিলেন বঙ্গবন্ধু
- রংপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার
- সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে রাষ্ট্রপতির আহ্বান
- দুর্যোগে ক্ষতিগ্রস্তদের চেক-ঢেউটিন দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
- বিশ্বের সবচেয়ে নিরাপদ পোশাক কারখানার দেশ বাংলাদেশ
- লোকালয়ে হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড়
- ফাঁকা মাঠে গোল দিতে চাই না: ওবায়দুল কাদের
- নানার বাড়ি বেড়াতে গিয়ে ‘কিশোর গ্যাং’য়ের হাতে খুন
- রেমিট্যান্স আনার ক্ষেত্রে শীর্ষস্থানে রাজধানী ঢাকা
- পঞ্চগড়ে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ২১
- থাকেন যুক্তরাষ্ট্রে, নিয়মিত কলেজ করেন রংপুরে!
- গাইবান্ধায় পুকুরে ডুবে যমজ ভাইবোনের মৃত্যু
- কাল মধুমতি ও তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রুনেইয়ের সুলতান
- আইএমএফ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলার সহায়তা পাচ্ছে বাংলাদেশ
- বাংলাদেশ-ব্রুনাই ৪ দলিল স্বাক্ষর
- ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
- শীত আসছে হিমালয়ের কোলে
- মিঠাপুকুরে পিকআপের ধাক্কায় প্রাণ গেল ২ কিশোরের
- ঠাকুরগাঁওয়ে আড়াই লাখ তাল বীজ রোপণ কার্যক্রম শুরু
- `মহানবীর (সা.) আদর্শ বিশ্বের সংঘাত-সংঘর্ষ নিরসনে সহায়ক হতে পারে`
- রংপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তরুণীর
- দেশে আরো বৃষ্টির সম্ভাবনা



