ফোল্ডেবল পিক্সেল ফোন আসছে আগামী বছর
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২
Find us in facebook
গুগলও তাদের ফোল্ডেবল পিক্সেল ফোন আনার জন্য কয়েকবার চেষ্টা চালালেও সেগুলো সফলতার মুখ দেখেনি। শোনা যাচ্ছে, আগামী বছর হয়তো প্রথমবারের মতো ফোল্ডেবল পিক্সেল বাজারে আসবে। খবর গিজচায়না।
স্যামসাং যখন প্রথম তাদের গ্যালাক্সি ফোল্ড ডিভাইস বাজারে আনে তখন সেটি চারদিকে শোরগোল তৈরি করে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটির দেখাদেখি এরপর অন্যান্য উৎপাদনকারী প্রতিষ্ঠানও ভাঁজযোগ্য ডিভাইসে ঝুঁকতে থাকে। এরই মধ্যে হুয়াওয়ে, অপো, মটোরোলা, শাওমিসহ একাধিক প্রতিষ্ঠান ফোল্ডেবল ডিভাইস এনেছে।
কয়েক বছর ধরে গুঞ্জন চলছে, অ্যাপল ও গুগল তাদের ভাঁজযোগ্য ডিভাইস নিয়ে আসবে। গুগলের পিক্সেল ডিভাইস বাজারে আসার বিষয়টি আরো দৃঢ় হতে থাকে। তবে ডিভাইস তৈরি করে ফোল্ডেবলের বাজারে আসার আগে সার্চ ইঞ্জিন জায়ান্টটি প্রথমত সফটওয়্যার উন্নয়নের বিষয়ে কাজ করেছে, যার প্রকৃষ্ট উদাহরণ কয়েক মাস আগে উন্মোচন করা অ্যানড্রয়েড ১২এল।
দীর্ঘ সময় ধরে অ্যান্ড্রয়েড ট্যাবলেট ও স্মার্টফোনে একই অপারেটিং সিস্টেম ব্যবহার হয়ে আসছিল। তবে বড় ডিসপ্লের ডিভাইসগুলোর জন্য মূলত অ্যান্ড্রয়েড ১২এল তৈরি করে গুগল। পিক্সেল ফোল্ড ডিভাইসে গুগলের সর্বাধুনিক টেনসর জি২ চিপসেট ব্যবহার করা হতে পারে।
অন্যান্য সূত্রে ডিভাইসের ক্যামেরা-সংক্রান্ত তথ্য জানা গিয়েছে। এতে সনির আইএমএক্স৭৮৭ সেন্সরযুক্ত ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। গুঞ্জন সত্য হলে পিক্সেল ৬ ও ৭-এর তুলনায় এর ক্যামেরা উন্নত হবে। তবে গুগলের পক্ষ থেকে এখনও ফোল্ডেবল ডিভাইসের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
- প্রশাসনের শীর্ষ পদে রদবদল শিগগির
- যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের সুদিন
- নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে
- কোনো অপপ্রচার গুজবে কান দেবেন না
- শেখ হাসিনা অসীম সাহসী ও দূরদর্শিতার প্রতীক: আবুল হাসানাত
- বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমির মনোনয়ন আহ্বান
- যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রাম মুক্ত দিবস পালিত
- ঠাকুরগাঁওয়ে হুইল চেয়ার, বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ
- `জাতির পিতাই সর্বপ্রথম দেশের জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন`
- কাউনিয়ায় একই পরিবারে তিন যুবক জটিল রোগে আক্রান্ত
- বাংলাদেশকে মৈত্রী দিবসের শুভেচ্ছা জানালো ভারতীয় হাইকমিশন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু নেই, শনাক্ত ২২
- `১০ ডিসেম্বর ইস্যু বানিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়`
- পঞ্চগড়ে ৯৩ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
- ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ কার্বন ইমিশন কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- রংপুরে ৩৭৮৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ: ওবায়দুল কাদের
- প্রধানমন্ত্রীকে বরণে সাজ সাজ রব
- দুইটি উপাদানে ১০ মিনিটে পিরিয়ডের ব্যথা কমান
- বিএনপিকে সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে হবে: ডিএমপি
- বিশ্ব জয় করার শক্তির নাম মেধা: টেলিযোগাযোগমন্ত্রী
- ডিএসসিসি মেয়রের সঙ্গে ইনটেলের বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎ
- শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গ্রামগুলো জেগে উঠেছে: পলক
- `যেখানে অনুমতি দেওয়া হয়েছে, বিএনপিকে সেখানেই সমাবেশ করতে হবে`
- `বৃহস্পতিবার থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র`
- বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না: শাজাহান খান
- বিএনপি-জামায়াতকে ১০ ডিসেম্বর রাজপথে দেখা যাবে না: টিপু মুনশি
- প্রথম দেখাতেই সঙ্গীর মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিতে ৪ টিপস
- পীরগঞ্জে তৃতীয় বউ ঘরে আনলেন বাবা, বিয়ের জন্য ফাঁস নিলেন ছেলে
- তেঁতুলিয়ায় নিখোঁজের আড়াই ঘণ্টা পর নদী থেকে জেলের লাশ উদ্ধার
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- সাহসী নারীদের সংগ্রামেই দেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- তিন মাসের মধ্যে নভেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স ১৫৯ কোটি ডলার
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- দেশে করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- নীলফামারীতে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক জেল হাজতে
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু


