রাসূল (সা.)-কে আল্লাহর বিশেষ সুখবর
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৩
Find us in facebook
মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এক সুখবরে মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন-
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ
উচ্চারণ: অলাসাওফা ইয়ু’ত্বীকা রব্বুকা ফার্তাদ্বোয়া
অর্থ: ‘আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে , তুমি খুশী হয়ে যাবে’। (সূরা: আদ-দুহা, আয়াত: ৫)
সূরা আদ-দুহা পবিত্র কোরআন শরিফের ৯৩ নম্বর সূরা। এ সূরার আয়াত সংখ্যা ১১টি এবং রুকুর সংখ্যা ১টি। সূরা আদ-দুহা মক্কায় অবতীর্ণ হয়। এই সূরার নামের অর্থ উজ্জ্বল সকাল বা উজ্জ্বল দিবা। যা রাতের মোকাবিলায় ব্যবহার করা হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট কিছুদিন ওহি নাজিল বন্ধ থাকলে বিরোধীরা মনে করে এবং প্রচার করে যে, রাসূলের প্রতি যে উৎস হতে ওহি নাজিল হতো, সে উৎস হতে ওহি নাজিল বন্ধ হয়ে গেছে। এই প্রেক্ষিতে নবীজি (সা.)-কে সান্ত্বনা ও স্বস্তি দেওয়ার জন্যে মহান আল্লাহ তাআলার তরফ হতে সূরা আদ-দুহা নাজিল হয়েছিল।
মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরাআনুল কারিমে বলেন, ‘তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি নারাজও হননি’।
জন্দুব ইবনে আবদুল্লাহ আল বাজালী ( রা.) রেওয়ায়াত করেন, যখন জিব্রাইল আলাইহিস সালামের আসার সিলসিলা থেমে গেলো, মুশরিকরা বলতে শুরু করলো: ‘মুহাম্মাদকে (সালাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) তার রব পরিত্যাগ করেছেন’। (ইবনে জারীর, তাবারানী, আবদ ইবনে হুমাইদ, সাঈদ ইবনে মনসূর ও ইবনে মারদুইয়া)
মুশরিকরা অপপ্রচার চালাতে লাগলো, বলতে লাগলো যে, তার রব তার প্রতি নারাজ হয়ে গেছেন এবং তিনি তাকে পরিত্যাগ করেছেন।
আরেক রেওয়াআতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের চাচী, আবু লাহাবের স্ত্রী উম্মে জামীলের ঘর ছির তার ঘরের সঙ্গে লাগোয়া। সে তাকে ডেকে বললো, ‘মনে হচ্ছে তোমার শয়তান তোমাকে পরিত্যাগ করেছে’।
এই সূরার মাধ্যমে মহান আল্লাহ তাআলা মহানবীকে (সা.) সুখবর দেন এবং মহানবীর জন্য ভবিষ্যতের মঙ্গলবার্তা দেন ও আখিরাতের মর্যাদা ও পুরস্কারের কথা বলেন। মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে বলেন, ‘আখেরাতে তুমি যে মর্যাদা লাভ করবে তা দুনিয়ায় তোমার অর্জিত মর্যাদা থেকে অনেক গুণ বেশি হবে’।
এই সূরার মাধ্যমে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কিছু শিক্ষাও দিয়েছেন আমাদের। এই সূরায় ইয়াতিমকে না ঠকানো এবং প্রার্থীকে তিরস্কার না করার কথা বলা হয়েছে।
সূরা আদ-দুহার আরবি, বাংলা উচ্চারণসহ অনুবাদ
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
(১)
وَالضُّحَىٰ
অদ্ব্দ্বুহা
উজ্জ্বল দিনের কসম।
(২)
وَاللَّيْلِ إِذَا سَجَىٰ
অল্লাইলি ইযা- সাজ্বা
এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায়।
(৩)
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
মা অদ্দা‘আকা রব্বুকা অমা- ক্বলা
( হে নবী !) তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্টও হননি।
(৪)
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَىٰ
অলাল্ আ-খিরাতু খাইরুল্লাকা মিনাল্ ঊলা
নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো।
(৫)
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ
অলাসাওফা ইয়ু’ত্বীকা রব্বুকা ফার্তাদ্বোয়া
আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে , তুমি খুশী হয়ে যাবে।
(৬)
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ
আলাম্ ইয়াজ্বিদ্কা ইয়াতীমান্ ফাআ-ওয়া
তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি? তারপর তোমাকে আশ্রয় দেননি?
(৭)
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ
অওয়াজ্বাদাকা দ্বোয়া-ল্লান্ ফাহাদা
তিনি তোমাকে পথ না পাওয়া অবস্থায় পান, তারপর তিনিই পথ দেখান।
(৮)
وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ
অওয়াজ্বাদাকা ‘আ-য়িলান্ ফাআগ্না
তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান, তারপর তোমাকে ধনী করেন।
(৯)
فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ
ফাআম্মাল্ ইয়াতীমা ফালা-তাক্বরর্হা
কাজেই এতিমের প্রতি কঠোর হয়ো না।
(১০)
وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ
অআম্মাস্ সা-য়িলা ফালা-তার্ন্হা
প্রার্থীকে তিরস্কার করো না।
(১১)
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
অ আম্মা-বিনি’মাতি রব্বিকা ফাহাদ্দিছ্
আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো।
- বেরোবিতে ঈদের নামাজ সকাল ৮ টায়
- দর্শনার্থীর অপেক্ষায় চিড়িয়াখানা, প্রস্তুত ঢাকার সব বিনোদনকেন্দ্র
- পঞ্চগড়ের ভিতরগড় দেড় হাজার বছরের প্রাচীন দুর্গনগরী
- জরিমানা করলেও থামছে না হাসিল আদায়ে নৈরাজ্য
- তিস্তার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস
- রংপুরে সকাল ৮টায় ঈদুল আজহার প্রধান জামাত
- স্বামীর ৭ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন
- নদীর পেটে কোটি কোটি টাকা, তবুও মেলেনি সুফল
- ঈদে কুড়িগ্রামে বন্যার শঙ্কা!
- ভেজাল-নিষিদ্ধ ওষুধের বিষয়ে জিরো টলারেন্স: স্বাস্থ্যমন্ত্রী
- মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার প্রভাব সেন্টমার্টিনে
- হজে কতজন মানুষ অংশ নিয়েছেন জানাল সৌদি আরব
- সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী: শিক্ষা প্রতিমন্ত্রী
- ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
- দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- গোবিন্দগঞ্জে ক্লিনিককে জরিমানা, এক্সরে রুম সিলগালা
- গাইবান্ধায় ১০০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১
- ১১৮ কোটি ৫০ লাখ টাকার বাজেট পেল হাবিপ্রবি
- লালমনিরহাটের কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপন
- কোরবানির পশুর চামড়া ছাড়ানোর সবচেয়ে সহজ পদ্ধতি
- ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবে কি পাকিস্তান-নিউজিল্যান্ড, নিয়ম যা বলে
- বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে ৩ দেশের শ্রমবাজার
- এক নজরে ঈদের পাঁচ চলচ্চিত্র
- পরিস্থিতি মোকাবিলায় সেন্টমার্টিনে তৎপর বিজিবি: মহাপরিচালক
- মিয়ানমারের ঘটনায় আমরা সতর্ক অবস্থানে: ওবায়দুল কাদের
- গাজাবাসীকে কোরবানিও করতে দিচ্ছে না দখলদার ইসরায়েল
- ঈদে নাশকতার আশঙ্কা নেই: র্যাব
- ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ
- মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠীর গুলিতে বাংলাদেশি আহতের খবরটি গুজব
- ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালগুলোকে জরুরি নির্দেশনা
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী সোয়া লাখ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- শিরোপা জেতানোর দুদিন পরই বরখাস্ত হলেন কোচ
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- একসঙ্গে ১০ জনকে চুমু, তিক্ত অভিজ্ঞতা জানালেন অ্যান হ্যাথাওয়ে
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ



