রংপুরের শপিংমলগুলোতে জমে উঠেছে ঈদের বাজার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২
Find us in facebook
করোনা মহামারিতে দুবছর পর ক্ষতি পুষিয়ে নিতে রংপুরে দোকান ও শপিংমলগুলোতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। পোশাকের পাশাপাশি জুতা, কসমেটিকস ও জুয়েলারি দোকানগুলোতেও ভিড় বেড়েছে। নজরকাড়া বাহারি ডিজাইন ও রকমারি পোশাকে ছেয়ে গেছে ফুটপাত থেকে শুরু করে অভিজাত মার্কেটগুলো। তবে বাজারে বিভিন্ন রকমের পোশাক এলেও দাম বেশি বলে জানান ক্রেতারা।
নগরীর সুপার মার্কেট, জাহাজ কোম্পানি শপিংমল, জেলা পরিষদ কমিউনিটি মার্কেট, গোল্ডেন টাওয়ার মার্কেট, মোস্তফা সুপার মার্কেট, সেন্ট্রাল রোড, মতিপ্লাজা, সিটি প্লাজা, ছালেক মার্কেট, হাড়িপট্টি রোড ও তালতলা রোডসহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, প্রতিবারের মতো এবারের ঈদ বাজারেও তরুণীসহ নারীদের প্রধান আকর্ষণ নতুন কালেকশন। তবে পিছিয়ে নেই ছেলেরাও। তারাও মজেছেন দেশি-বিদেশি জিন্স, শার্ট আর পাঞ্জাবিতে।
রংপুর সুপার মার্কেটে আসা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার নামে একজন ক্রেতা বলেন, ‘সাড়ে চার হাজার টাকায় একটি থ্রি-পিস কিনেছেন। গত কয়েক বছরের তুলনায় এবার দাম একটু বেশি বলে মনে হচ্ছে।’
ওই মার্কেটের দোকানি সোহেল মিয়া বলেন, ‘আমরা বেশি দামে পোশাক কিনছি তাই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।’
জাহাজ কোম্পানি শপিংমলে ১২৪০ টাকা দিয়ে একটি জিন্স প্যান্ট কিনেছেন শিক্ষার্থী ফাইয়াদ। তিনি জাগো নিউজকে বলেন, ‘এখন পাঞ্জাবি খুঁজছি। পছন্দ হলেই কিনে নেবো।’ এবার কাপড়ের দাম বেশি বলেও জানান ফাইয়াদ।
ছালেক মার্কেটের সিনহা গার্মেন্টসের মালিক মাইদুল ইসলাম সনি বলেন, ‘সুতাসহ আনুষঙ্গিক সবকিছুর দাম বেড়েছে। মোকাম থেকে কাপড় কিনতে হচ্ছে বেশি দামে। তবে এবার দাম একটু বেশি হলেও বিক্রি মোটামুটি সন্তোষজনক।’
মার্কেট ঘুরে দেখা যায়, কোয়ালিটির ওপর ভিত্তি করে পোশাক বিক্রি হচ্ছে। অভিজাত মার্কেটগুলোতে থ্রি-পিস, শিশুদের জামা, শার্ট, জিন্স ও শাড়ি সর্বনিম্ন এক হাজার থেকে শুরু করে ৫-৭ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। তবে ফুটপাতসহ সাধারণ দোকান ও মার্কেটগুলোতে ৩০০ থেকে হাজার টাকার মধ্যে নানা ধরনের পোশাক মিলছে। সাধ্য অনুযায়ী ক্রেতারাও ছুটছেন বিভিন্ন স্থানে।
জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে নগরীর শালবন এলাকার আসাদুল ইসলাম বলেন, উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণির মানুষজন কেনাকাটা করতে পারলেও বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।
হাড়িপট্টি রোডের পাইকারি ও খুচরা লুঙ্গি বিক্রেতা সাঈদ হোসেন বলেন, মূলত রোজার এক সপ্তাহ আগে থেকেই ঈদের কাপড় কেনার জন্য বিভিন্ন জেলার ক্রেতারা আসছেন। এ বছর বেচাকেনা সন্তোষজনক। আরেক বিক্রেতা লিমন জানান, এবার কাঁচা বাদাম নামে মেয়েদের থ্রি-পিস বাজারে এসেছে। এরই মধ্যে তিনি ৮০০-৯০০ টাকা দরের ২০ পিসের মতো থ্রি-পিস বিক্রি করেছেন।
কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে আসা খুচরা কাপড় ব্যবসায়ী মনজু মিয়া বলেন, গত বছরের তুলনায় এবার কাপড়ের দাম অনেক বেশি। প্রতিটি শাড়িতে গত বছরের তুলনায় ১০০-১৫০ বেড়েছে।
রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন বলেন, শহর ও আশপাশে এলাকায় ছোট-বড় মিলে প্রায় তিন হাজার পোশাক, জুতা ও কসমেটিকের দোকান রয়েছে। করোনা মহামারিতে দুই বছর এখানকার ব্যবসায়ীরা লাভের মুখ দেখেননি। তবে এ বছর সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকায় ব্যবসায়ীরা সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা করা যায়।
- রুয়েট, কুয়েট ও চুয়েটে ভর্তির সুযোগ পেলেন সেই কলেজের ৩৫ শিক্ষার্থী
- পীরগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় গৃহবধূ নিহত
- `শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে ভাবছে সরকার`
- ‘পঞ্চগড় থেকে মানসম্মত শিক্ষা অর্জনের নয়া যাত্রা হবে’
- রংপুরে নিখোঁজের ১২ দিন পর সন্ধান মিলল দুই বন্ধুর
- দেবীগঞ্জে খেলনা লঞ্চ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন নুর নবী
- পার্কের মত স্কুল, আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের
- রাণীশংকৈলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সভা
- বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি: খালিদ মাহমুদ চৌধুরী
- তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না বিএনপি
- দেশে বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটির বেশি মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
- সাকিবের বেটউইনার কাণ্ড, ফেসবুকে যা বললেন শিশির
- বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শিল্প-কারখানায় এলাকাভেদে সাপ্তাহিক ছুটি
- তারেকের লুটপাট নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র
- বলিউডের আইটেম গার্ল নোরা কেন ঢাকায় আসছেন?
- রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সংস্থাগুলোকে হস্তক্ষেপের আহ্বান
- প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ`
- বাংলাদেশে প্রয়োজনীয় পরিমাণ গম রফতানির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া
- আন্দোলন নিয়ে বিএনপিতে মতভেদ
- চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রস্তাব প্রত্যাখ্যান করল তাইওয়ান
- জাতীয় শোক দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে: আইজিপি
- তেলের দাম বৃদ্ধির ব্যাখ্যা তুলে ধরতে মন্ত্রণালয়কে নির্দেশ
- প্রাকৃতিক দুর্যোগে মানবিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান
- জুমার দিন যে তিন ভুল করবেন না
- পালাব না, প্রয়োজনে দেশের মাটিতে জেলে যাব: সেতুমন্ত্রী
- রাশিয়া থেকে ৩ লাখ মেট্রিক টন গম আনছে বাংলাদেশ
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাখ্যা চাইলো মন্ত্রিসভা
- জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু ২৮ আগস্ট
- বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি: নৌপ্রতিমন্ত্রী
- দেশে বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটির বেশি মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির দায়িত্বে অস্ট্রেলিয়ান কোম্পানি
- এক মাসের মধ্যে আগের অবস্থানে ফিরে যাবে দেশ: পরিকল্পনামন্ত্রী
- দুই দশকের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির নির্দেশ
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- পাওনা পরিশোধের কথা বলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- বিসিএস সুপারিশপ্রাপ্ত ১৭ জনকে সংবর্ধনা দিল ঠাকুরগাঁও চিরন্তন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- তেঁতুলিয়ায় আবারো ধরা পড়লো ৩০ কেজি ওজনের বাঘাইড়



