ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী বালিয়া মসজিদ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১
Find us in facebook
ঠাকুরগাঁও জেলা শহর থেকে উত্তর দিকে পঞ্চগড় মহাসড়ক ধরে দশ কিলোমিটার এগিয়ে গেলেই ভুল্লি বাজার। সেখান থেকে প্রায় তিন কিলোমিটার পূর্বে বালিয়া ‘জ্বীন মসজিদ’ নামে এই ঐতিহাসিক মসজিদটি অবস্থিত।
মসজিদটি তৈরি হয়েছিল এক রাতেই। জ্বীন-পরীরা সারারাত জেগে এই মসজিদ বানিয়েছে। অনেক রকমের কারুকার্যময় অলংকরণ ও পুরো দেয়াল গড়তে গড়তে রাত শেষ হয়ে যায়। দিনের আলোয় জ্বীন-পরীরা থাকে না, তাই গম্বুজের কাজ শুরু না করেই তারা চলে যায়। অসম্পূর্ণ থেকে যায় মসজিদটি- ঠাকুরগাঁওয়ের প্রাচীন মসজিদ সম্পর্কে প্রচলিত আছে এমনই লোককাহিনী।
মসজিদটি দেখতে দেখতে একটু ভেতরে প্রবেশ করতেই হঠাৎ রমজান আলী নামে একজন বলে উঠলেন ভাই কাউকে খুঁজছেন। এরপর তার মুখ থেকে শোনা গেলো এই জ্বীনের মসজিদের নামকরণের গল্পটি।
তিনি জানান, কোনো এক অমাবস্যার রাতে জ্বীন-পরীরা বালিয়া ইউনিয়নের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় এলাকাটি তাদের পছন্দ হয়। তারপর জ্বীন-পরীরা মাটিতে নেমে এসে মসজিদ নির্মাণের কাজ শুরু করে। কিন্তু গম্বুজ তৈরির আগেই ভোর হয়ে যাওয়াতে কাজ অসমাপ্ত রেখে চলে যায় তারা। ফলে গম্বুজ ছাড়া দাঁড়িয়ে আছে অসাধারণ কারুকার্যময় এই মসজিদটি। জ্বীন-পরীরা কিছু অংশ তৈরি করেছে বলে স্থানীয়দের কাছে এটি জ্বীনের মসজিদ নামে পরিচিত।
স্থানীয় বাসিন্দা ইবরাহিত আলী বলেন, মসজিদটির বয়স প্রায় ১১০-১১২ বছরের মতো হবে। আমাদের এই এলাকাটি একটি উঁচু ও পিরামিড আকৃতির ছিল। বন জঙ্গলের মধ্যেই ছোট্ট একটি মসজিদ ঘর নির্মাণ করে এলাকার মানুষ নামাজ আদায় করত। এরপর মসজিদ কমিটি ও স্থানীয়দের সহযোগিতায় এই মসজিদের বাকি কাজ সম্পূর্ণ করা হয়।
মসজিদের গায়ে খোদাই করা সন অনুসারে এটি নির্মিত হয় ১৩১৭ বঙ্গাব্দে মানে ১৯১০ খ্রিস্টাব্দে। মসজিদের নির্মাতা মেহের বকস চৌধুরীর কবরেও তার মৃত্যুর সন খোদাই করা আছে ১৩১৭ বঙ্গাব্দ। মেহের বকসের মৃত্যুর সময়েই মসজিদটির বেশির ভাগ কাজ শেষ হয়ে যায়।
জমিদার মেহের বকস চৌধুরী উনবিংশ শতাব্দীর শেষ ভাগে বালিয়াতে এক মসজিদ তৈরির পরিকল্পনা করেন। এ জন্য দিল্লির আগ্রা মতান্তরে মুর্শিদাবাদ থেকে স্থপতি আনা হয়। মুঘল স্থাপত্যের রীতি অনুযায়ী ডিজাইনকৃত এই মসজিদ তৈরি করাটা ছিল অনেক জটিল ও সময় সাপেক্ষ ব্যাপার। হঠাৎ প্রধান স্থপতির মৃত্যুর ফলে মসজিদ নির্মাণের কাজ থেমে যায়। মেহের বকস স্থানীয় কারিগরের সহায়তায় পুনরায় মসজিদ নির্মাণের কাজ শুরু করেন। কিন্তু স্থানীয় কারিগররা মসজিদের গম্বুজ নির্মাণে ব্যর্থ হন। ১৯১০ সালে মেহের বকস চৌধুরী মৃত্যুবরণ করেন।
এরপর মেহের বকসের ছোট ভাই কয়েক বছর পর মসজিদটি নির্মাণের জন্য আবারও উদ্যোগ নেন। কিন্তু নির্মাণ কাজ সমাপ্ত না করে তিনিও মৃত্যুবরণ করেন। ফলে মসজিদটি গম্বুজ ছাড়াই দাঁড়িয়ে থাকে।
অবশেষে মেহের বকস চৌধুরীর ছেলে মরহুম বসরত আলী চৌধুরীর কন্যা বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি তসরিফা খাতুন ২০১০ সালে ইনস্টিটিউটের কারিগরি সহায়তায় বালিয়া মসজিদটির সংস্কার কাজ শুরু করে। একই সঙ্গে আর্কিটেক্ট সৈয়দ আবু সুফিয়ান কুশলের নকশায় নতুন ভাবে গম্বুজ নির্মাণ করা হয়।
মসজিদটি সমতল ভূমি হতে ৫ ফুট ৩ ইঞ্চি উঁচু প্লাটফর্মের ওপর পূর্ব-পশ্চিমে ৬২ ফুট ৬ ইঞ্চি ও উত্তর-দক্ষিণে ৬৯ ফুট ২ ইঞ্চি আয়তাকার কমপ্লেক্স অবস্থিত। আয়তাকার কমপ্লেক্সটি সিঁড়িসহ প্রবেশপথ, খোলা চত্বর ও মূলভবন বা নামাজঘর এই তিন অংশে বিভক্ত। এর মধ্যে মূল ভবনটি পূর্ব-পশ্চিমে ২৫ ফুট ১১ ইঞ্চি প্রশস্থ। প্লাটফর্ম হতে মসজিদটির ছাদ ১৭ ফুট উঁচু।
মসজিদের ছাদে একই সাইজের তিনটি গম্বুজ ও আটটি মিনার আছে। যার মধ্যে চার কোণের চারটি মিনার বড় এবং বাকি চারটি ছোট। ভিত্তিসহ পুরো মসজিদটিই চুন-সুরকির মর্টার এবং হাতে পোড়ানো ইট দিয়ে নির্মিত। ইটে কোনো কাজ না থাকলেও মসজিদের দেয়ালের বিভিন্ন স্থানে ইট কেটে কলস, ঘণ্টা, ডিস, বাটি, আমলকি, পদ্ম ইত্যাদি নকশা তৈরি করা হয়েছে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, আমি এই ঐতিহাসিক বালিয়া মসজিদে গিয়েছিলাম। আসলেই মসজিদটি দেখতে অনেক সুন্দর। বিশেষ করে সেখানকার দেয়ালগুলোতে যে নকশা আঁকা আছে সেটি চমৎকার। আমরা ঠাকুরগাঁও বার্ড ক্লাবের সঙ্গে মিলে একটি ডকুমেন্টারি তৈরি করছি। সেখানে ঠাকুরগাঁও জেলার অনেক ঐতিহাসিক জিনিস আমার সকলের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি। সেই ডকুমেন্টারির মধ্যে আমরা এই মসজিদটিও রেখেছি।
তিনি আরও জানান, বালিয়া মসজিদের ব্যাপারে কোনো রকমের সহযোগিতার প্রয়োজন হলে জেলা প্রশাসকের পক্ষ থেকে তা অবশ্যই করা হবে।
- কুড়িগ্রামে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ী গাইবান্ধা
- বাংলাদেশের কূটনৈতিক প্রভাব বাড়ছে বিশ্বমঞ্চে
- কুড়িগ্রামে মাটির ঝুড়ি মাথায় নিয়ে সংস্কারকাজে নতুন চেয়ারম্যান
- কুড়িগ্রামে ১১ কেজি গাঁজাসহ আটক ১
- জ্বরে আক্রান্ত নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করে শ্বশুর!
- বিরামপুরে কাঁচের জারে মিলল দেড় কোটি টাকার কোবরা সাপের বিষ
- ইঁদুর নিধন করে চার বছরে ১১৭ কোটি টাকার অতিরিক্ত ফসল উৎপাদন
- ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন সাংবাদিক লিটু
- আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয়: হানিফ
- উলিপুরে ফেলে যাওয়া মাঙ্কি টুপিতে ধরা পড়ল চোর চক্র
- বদরগঞ্জে ২৩ বছর পর কোটি টাকার পৈতৃক সম্পত্তি উদ্ধার
- ডিমলায় ট্রাক চাপায় নিহত ১
- ৩ মাস ধরে মুরাদের মধ্যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল: হাছান মাহমুদ
- তেঁতুলিয়ায় বাড়ি ফেরার পথে ট্রাক কেড়ে নিল শিক্ষকের জীবন
- কুমিল্লাকে মেঘনা ও ফরিদপুরকে পদ্মা নামে বিভাগে প্রধানমন্ত্রীর মত
- মিঠাপুকুরে বাসের ধাক্কায় অটোচালক নিহত
- তৃতীয় ধাপের নির্বাচনে কালীগঞ্জে জাপা প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত
- ২০২৫ সাল থেকে নতুন শিক্ষাক্রমে পড়বে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
- গার্মেন্টস শিল্পে বাংলাদেশের সাফল্যে অভিভূত আন্তর্জাতিক বিশ্ব
- পাঁচ বিভাগে পাঁচ বার্ন ইউনিট স্থাপনসহ একনেকে ১০ প্রকল্প অনুমোদন
- দুর্নীতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই: হাইকোর্ট
- বিশ্বের কাছে ভারত-বাংলাদেশ সম্পর্ক মডেল সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- শিগগিরই দেশে করোনা টিকা উৎপাদন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ১৫ ডিসেম্বর ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন অব্যাহত রাখতে সুইজারল্যান্ডের আশ্বাস
- ওমিক্রন: দেশে ফের লকডাউন হবে কিনা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- যাদের জন্য আমলকী মারাত্মক ক্ষতিকর
- গুগল ফটোজে এলো লকড ফোল্ডার সুবিধা
- বিএনপিতে নেতৃত্বের ব্যর্থতা
- বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিট পাচ্ছে ৫ মেডিকেল হাসপাতাল
- অস্ট্রেলিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
- খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মনের অস্থিরতা দূর করার দোয়া
- প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যুৎ পাচ্ছে চরের অবশিষ্ট মানুষ
- করোনার টিকা উদ্ভাবন ও উৎপাদনে যুক্ত হলো বাংলাদেশের নাম
- শিক্ষা ব্যবস্থা ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
- পরীক্ষা শুরুর আগে ভবন থেকে লাফিয়ে ছাত্রের আত্মহত্যা
- ‘লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় জ্ঞান-মননশীলতার বিকাশ ঘটে’
- দিনাজপুরে মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের মুত্যু
- ‘যুক্তরাজ্যে বাজারের উপযোগী পণ্য তৈরি করে বাংলাদেশ’
- পাত্র খুঁজছেন শ্রীলেখা
- কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা
- দিনাজপুর ম্যারাথনে নবম হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র
- বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী: ওবায়দুল কাদের
- সৈয়দপুরে বাঁশঝাড়ে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক
- দৈনিক রংপুরের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা
- আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস
- বিভাগীয় প্রধানের পদত্যাগের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
- কিশোরগঞ্জের হাওরে হবে ১১ কি.মি. এলিভেটেড সড়ক
- গাইবান্ধায় এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব



