• সোমবার ০৫ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ২১ ১৪৩১

  • || ২৮ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রাজধানীতে বিজিবির টহল জোরদার। নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের।

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

দেশে আগামী কয়েকদিন তাপমাত্রা কমে শীত বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপরই তাপমাত্রা বাড়া শুরু হলে শীতও কমে আসবে। 

শুক্রবার সকালে আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও তাপমাত্রা বেড়েছে, আবার কোথাও কোথাও কমেছে। 

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এদিন সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল কুড়িগ্রামের রাজারহাটে। 

আজ রাজারহাটের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, শ্রীলংকা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Place your advertisement here
Place your advertisement here