• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
স্বাধীনতার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে: রাষ্ট্রপতি চিনিকলগুলোকে লাভজনক করার উদ্যোগ নেয়া হয়েছে: শিল্প সচিব পার্বত্য অঞ্চল স্মার্ট জন সম্পদে পরিণত হবে: বীর বাহাদুর উশৈসিং গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু এখন ঢাকা শহর এলেই সিঙ্গাপুর দেখতে পাওয়া যায়: নৌপ্রতিমন্ত্রী

পঞ্চগড়ে ট্রাকচাপায় এক স্কুলছাত্রী নিহত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

Find us in facebook

গতকাল শুক্রবার (৬ মার্চ) পঞ্চগড়ে ট্রাকচাপায় ময়ূরী (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার জগদল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নতুন স্কুলব্যাগ কেনার জন্য দুলাভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে মার্কেটে যাচ্ছিল ওই ছাত্রী।

নিহত ময়ূরী তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের আনারুল ইসলামের মেয়ে ও দেবনগড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুলাভাই আরিফ হোসেনের (২৫) সঙ্গে নতুন স্কুলব্যাগ কেনার জন্য মোটরসাইকেল করে পঞ্চগড়ে যাচ্ছিল ময়ূরী। পথে জগদল বাজারের গোয়ালঝাড়ে ট্রাকটি তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে ময়ূরী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক আরিফ হোসেন।

পঞ্চগড় সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

Place your advertisement here
Place your advertisement here