• শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে- প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ ঠাকুরগাঁওয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

আমরা স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছি: হুইপ স্বপন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, আগে আমাদের মতপ্রকাশের স্বাধীনতা ছিল না। তখন আমরা বিবিসি, ভয়েস অব আমেরিকাসহ পৃথিবীর নামিদামি গণমাধ্যমে প্রচারিত সংবাদের ওপর নির্ভরশীল ছিলাম। কিন্তু বর্তমানে আমরা স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছি। 

গতকাল শুক্রবার সন্ধ্যায় জয়পুরহাট প্রেসক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও দক্ষ রাষ্ট্রপরিচালনায় বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। দেশের গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার অধিকারও তিনি প্রতিষ্ঠিত করেছেন।

সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পেশা। সেই দায়িত্বশীলতা অক্ষুণ্ন রেখে মর্যাদাপূর্ণ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে তিনি শুধু নেগেটিভ নয়; গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে পজিটিভ সংবাদ প্রকাশ করতে হবে। 

জয়পুরহাট প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডলের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কেএএম মামুন খান চিশতী, জয়পুরহাট জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট মোমিন আহম্মেদ চৌধুরী ও জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
 

Place your advertisement here
Place your advertisement here