ব্রেকিং:
রংপুরসহ সারাদেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত
  • মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
রংপুরসহ সারাদেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত রফতানি আয়ে সুবাতাস: সেপ্টেম্বরে এলো ৪.৩১ বিলিয়ন ডলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন পীরগাছায় বীর নিবাস পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব পীরগাছায় জলাবদ্ধতা নিরসনের ৫ কিমি ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবো: মাশরাফী বিন মোর্ত্তজা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মে ২০২৩  

Find us in facebook

নড়াইল-২ আসনের এমপি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, আর কয়েক মাস পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন আমি তার সঙ্গে থেকেই কাজ করবো।

বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নড়াইল সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় আগামী দিনে দলীয় সব কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান মাশরাফী বিন মোর্ত্তজা।

তিনি বলেন, কাজ করতে গেলে ভুল হতে পারে। মনের অজান্তে যদি কখনো কোনো ভুল করে থাকি বা রাজনীতির কারণে আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেবেন।

নড়াইল সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ রিয়াজ মাহমুদ মিশামের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সাহা, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. তরিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশ প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here