• সোমবার   ৩০ জানুয়ারি ২০২৩ ||

  • মাঘ ১৭ ১৪২৯

  • || ০৭ রজব ১৪৪৪

সর্বশেষ:
ওয়াদা করুন, নৌকায় ভোট দেবেন: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জামসহ সাত জুয়াড়ি গ্রেফতার এসএসসি-সমমানের পরীক্ষা শুরু ৩০ এপ্রিল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার ফি নির্ধারণ করবে সরকার নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি মমতাজুল, সম্পাদক অক্ষয়

বিএনপির ষড়যন্ত্র নৈরাজ্য মোকাবেলায় যুবলীগই যথেষ্ট: এমপি জ্যাকব

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

ভোলা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, বিএনপির  সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্র মোকাবিলায় যুবলীগই যথেষ্ট। গতকাল মঙ্গলবার বিকেলে ভোলার চরফ্যাশন টিবি স্কুল মাঠে যুবলীগের ৫০ বছরপূর্তি ও সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এমপি জ্যাকব বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অগ্নি সন্ত্রাসীদল আন্দোলন সমাবেশের নামে কোনো অরাজকতা সৃষ্টি করলে সারাদেশের যুবলীগ তাদের প্রতিহত করবে।

তিনি বলেন, মিথ্যাচর ছাড়া বিএনপির রাজনৈতিক কোনো ভিত্তি নেই। তারা ক্ষমতায় এলে আবারও দেশ পিছিয়ে যাবে। ক্ষমতার ১৪ বছরে আওয়ামী লীগ সারাদেশে অবিস্মরণীয় উন্নয়ন করেছে। বাংলার জনগণ সরকারের ধারাবাহিক উন্নয়নের গতি থামতে দেবে না। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে উন্নয়ন হবে দুর্বার গতিতে।

Place your advertisement here
Place your advertisement here