• সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
স্বাধীনতার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে: রাষ্ট্রপতি চিনিকলগুলোকে লাভজনক করার উদ্যোগ নেয়া হয়েছে: শিল্প সচিব পার্বত্য অঞ্চল স্মার্ট জন সম্পদে পরিণত হবে: বীর বাহাদুর উশৈসিং গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু এখন ঢাকা শহর এলেই সিঙ্গাপুর দেখতে পাওয়া যায়: নৌপ্রতিমন্ত্রী

ভোটের আগে বিএনপি নাগরদোলায় চড়ে ক্ষমতায় বসতে চায়: ইনু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২  

Find us in facebook

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ভোটের আগে বিএনপি নাগরদোলায় চড়ে ক্ষমতায় বসতে চায়। তাদের আন্দোলনের নাটক একটি পরিস্কার ষড়যন্ত্র। দেশে কোন অস্বাভাবিক কিংবা রাজাকার সমর্থিত সরকার গঠনের চেষ্টাকে যে কোন মূল্যে প্রতিহত করা হবে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রংপুর টাউন হলে জাসদের বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি চক্রের কাছে নির্বাচন কিংবা গণতন্ত্র কোন সমস্যা না। তারা এই মুহূর্তে অস্বাভাবিক তালেবানী সরকার কায়েমের চক্রান্ত করছে।

সাবেক তথ্যমন্ত্রী ইনু বলেন, প্রথম একাত্তরের পরাজিত শক্তি বিএনপি দেশে আন্দোলনের নামে অস্বাভাবিক সরকার গঠনের পায়তারা করছে, দ্বিতীয়ত বাজার সিন্ডিকেট কারসাজি করে জনগণের দুর্ভোগ বাড়িয়েছে, তৃতীয়ত লুটেরা চাটার দল রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করছে এবং গুন্ডাবাজি-ক্ষমতাবাজি দেশকে ঝুঁকির মুখে ফেলেছে।

তিনি বলেন, দেশে স্থায়ী শান্তির জন্য, রাষ্ট্রকে রক্ষার জন্য রাজাকার, তালেবানী, জামায়াতী ও তার রাজনৈতিক মিত্র বিএনপিকে ক্ষমতার বাহিরে রাখতে হবে। সেই সাথে বুলডোজার দিয়ে বাজার সিন্ডিকেটের হোতা, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী, ক্ষমতাবাজ ও গুন্ডাতন্ত্রকে ধ্বংস করতে হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার, উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা. একরামুল হোসেন স্বপন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মনা ও রংপুর মহানগর জাসদের সভাপতি সাহিদুল ইসলাম প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here