নাসিক নির্বাচন নিয়ে বিএনপির কূটকৌশল ফাঁস
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২
Find us in facebook
যে কোনো মূল্যেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের ফলাফল ঘরে নিতে চায় বিএনপি। আর এ কারণেই দলের পক্ষ থেকে নানা কূটকৌশল গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাসিক নির্বাচনে অন্যতম কৌশল হিসেবে খোলস বদলকে বেছে নিয়েছে বিএনপি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৈমূর আলম খন্দকারকে নাসিক নির্বাচনে অংশ নিতে দেওয়া এবং দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিএনপি ভেবেছিল, দলের এ স্ট্যান্ডবাজি কেউ ধরতে পারবে না। সবাই ভাববে, তৈমূর আর বিএনপির কেউ নন। যদি তাই হয়, তাহলে তৈমূরের প্রচারণায় কেন স্থানীয় বিএনপি নেতারা অংশ নিচ্ছেন? এর মধ্য দিয়েই বিএনপির কূটকৌশল জনগণের প্রকাশ্যে এসেছে।
স্থানীয় নেতাকর্মীদের তথ্যমতে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে এবার তৃতীয়বারের মতো নির্বাচন হচ্ছে। এর আগের দুইবার মেয়র পদে বিজয়ী হন সেলিনা হায়াৎ আইভী। এবারো তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে লড়াইয়ে নেমেছেন। ভীষণ জনপ্রিয় এ প্রার্থীর বিপরীতে প্রথমে বিএনপি প্রার্থী দেবে না বলে ঘোষণা দিলেও তৈমূর আলমকে প্রার্থী করা হয়।
তবে কয়েক দিন না যেতেই দেখা যায়, বিএনপির প্রার্থীর প্রতি মানুষের আগ্রহ নেই। জনসংযোগেও নেই মানুষের উপস্থিতি। এ অবস্থা দেখে নিজেদের ‘প্ল্যান বি’-তে হাত দেয় বিএনপি। তৈমূরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে জয়ী হলে তার অব্যাহতি আদেশ ফিরিয়ে নেয়া হবে বলে কূটকৌশল এঁটেছে বিএনপি।
তবে জনগণ বিএনপির এই চতুরতা ধরে ফেলায় ‘ভাড়াটে লোক’ নিয়ে জনসংযোগ করছে তৈমূর। সঙ্গে রয়েছে স্থানীয় কতিপয় বিএনপি নেতা। তাদের ভাষ্যে, মরলেও বিএনপি, বাঁচলেও বিএনপি তারা। আর তৈমূর তাদেরই প্রার্থী। সাময়িকভাবে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু বহিষ্কার তো করা হয়নি! তাই তারেক রহমানের কথা মতো জনসংযোগে এসেছেন।
এমন নির্দেশনা তারেক দিয়েছেন কিনা জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক দলটির স্থানীয় এক নেতা বলেন, মির্জা ফখরুলকে ভিডিও কলের মাধ্যমে তারেক রহমান জানিয়েছেন যে, তৈমূরকে স্বতন্ত্র করা হয়েছে নিজেদের দলীয় স্বার্থে। তাই তাকে যেন পর্যাপ্ত সহায়তা দেওয়া হয়। তাই আমরাও সেই প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছি।
এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, রাজনীতিতে কৌশল অবলম্বন করা যেতেই পারে। তারেক রহমান হয়তো সে রকমই কিছু করছেন।
এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, শুরু থেকেই নাসিক নির্বাচন নিয়ে নিজেদের লাভ খুঁজে বেড়াচ্ছে বিএনপি। তাই তৈমূরের প্রার্থিতা নিয়ে এতো নাটক। এ পরিস্থিতিতে নাশকতার ছক বিএনপি আঁকতেই পারে।
তারা আরো বলেন, সরকারের পাশাপাশি তাই আমাদের চোখ-কান খোলা রাখতে হবে। যাতে কোনোভাবেই স্বাধীনতাবিরোধী এ শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। কারণ, পেছনের দরজা দিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার স্বপ্ন বিএনপি তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দেখে আসছে।
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণ নৌবাহিনীর
- বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী
- ৫০ হাজার কর্মী নেবে জাপান
- ‘মানুষের জন্য কাজ করতেন বলেই বঙ্গবন্ধুকে বারবার জেলে পাঠিয়েছে’
- হাজার বছরের `স্বপ্নের ফেরিওয়ালা` থেকে বাঙালির `জাতির পিতা`
- কম বয়সেই চুল পেকে যাচ্ছে, সমাধান লুকিয়ে তিন তেলে
- ভূমি ব্যবস্থাপনাকে এসওপি’র আওতায় আনা হচ্ছে: ভূমি সচিব
- ‘নাসিক নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে’
- তীব্র শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন দুঃসংবাদ
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


