ছেলের চেয়ে ফালুই বেশি খোঁজ নিচ্ছেন অসুস্থ খালেদার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১
Find us in facebook
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তার অসুস্থতার বিষয়ে জানতে পরিবার ও দলের অনেকেই হাসপাতালে খোঁজখবর নিচ্ছেন।
তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন দুবাই প্রবাসী তার সাবেক একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তা মোসাদ্দেক আলী ফালু।
অন্যদিকে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ বিষয়ে অনীহা রয়েছে। খালেদা জিয়ার নিজের ছেলে তারেক রহমান, তার পুত্রবধূ ও অন্য আত্মীয়-স্বজনরা সপ্তাহে মাত্র দু-একবার তার খোঁজ নিয়েই দায় সারছেন।
এভারকেয়ার হাসপাতাল থেকে গত ৭২ ঘণ্টার যে হিসাব পাওয়া গেছে, তাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে দুবাই থেকে মোসাদ্দেক আলী ফালু ২৫ বার ফোন করেছিলেন বলে জানা গেছে। তিনি প্রতিদিনই সকাল, দুপুর ও বিকেলে নিয়ম করে টেলিফোন করেন। এছাড়া হাসপাতালের চিকিৎসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসা সংশ্লিষ্ট বিষয়ে কথাও বলেন।
অন্যদিকে তারেক জিয়া গত ৭২ ঘণ্টায় মাত্র দুইবার টেলিফোনে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।
এদিকে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে খালেদার পুত্রবধূ ডা. জোবায়দা আগে দেখভাল করলেও বিএনপি নেতারা সম্প্রতি জানিয়েছেন, তিনি গত ২৪ ঘণ্টায় একবারও খালেদা জিয়ার খোঁজ নেননি।
সর্বশেষ বাংলাদেশ সময় গত শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন ডা. জোবায়দা। সে সময় চিকিৎসকদের একটি ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো সম্পর্কে জানতে চান তিনি।
ডা. জোবায়দা যুক্তরাজ্যের চিকিৎসকদের সঙ্গে এ ব্যাপারে কথা বলে চিকিৎসকদের সঙ্গে আবার আলোচনা করবেন বলে জানিয়েছিলেন। তবে এরপর থেকে এখন পর্যন্ত তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির সিনিয়র একজন নেতা বলেন, কে কতবার খালেদা জিয়ার খোঁজ নিয়েছেন, এটি তেমন গুরুত্বপূর্ণ বিষয় না হলেও এর মাধ্যমে এক ধরনের আবেগ, ভালোবাসা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটে। যারা খালেদা জিয়ার প্রতি আন্তরিক ও ভালোবাসা অনুভব করেন, তারাই তো নিয়মিত খোঁজখবর নেবেন।
খালেদা জিয়ার শরীর-স্বাস্থ্যের খোঁজখবর ছেলে তারেক রহমান সার্বক্ষণিকভাবে নেবেন, এটাই তো স্বাভাবিক ছিল। কিন্তু রাজনৈতিক মতবিরোধ ও পারিবারিক সম্পত্তিসহ নানা দ্বন্দ্বের ফলে নিজের মায়ের খোঁজ নিতেও কুণ্ঠাবোধ করেন তারেক।
আর এ ঘটনার মধ্য দিয়ে তারেক রহমান ও খালেদা জিয়ার রাজনৈতিক দ্বন্দ্ব আবারো প্রকাশ্যে এসেছে। আর সব কিছু ছাপিয়ে অসুস্থ মায়ের প্রতি তারেকের এমন আচরণ, বিএনপির অভ্যন্তরে অনেকেই তীব্র সমালোচনা করছেন।
- কুড়িগ্রামে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ী গাইবান্ধা
- বাংলাদেশের কূটনৈতিক প্রভাব বাড়ছে বিশ্বমঞ্চে
- কুড়িগ্রামে মাটির ঝুড়ি মাথায় নিয়ে সংস্কারকাজে নতুন চেয়ারম্যান
- কুড়িগ্রামে ১১ কেজি গাঁজাসহ আটক ১
- জ্বরে আক্রান্ত নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করে শ্বশুর!
- বিরামপুরে কাঁচের জারে মিলল দেড় কোটি টাকার কোবরা সাপের বিষ
- ইঁদুর নিধন করে চার বছরে ১১৭ কোটি টাকার অতিরিক্ত ফসল উৎপাদন
- ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন সাংবাদিক লিটু
- আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয়: হানিফ
- উলিপুরে ফেলে যাওয়া মাঙ্কি টুপিতে ধরা পড়ল চোর চক্র
- বদরগঞ্জে ২৩ বছর পর কোটি টাকার পৈতৃক সম্পত্তি উদ্ধার
- ডিমলায় ট্রাক চাপায় নিহত ১
- ৩ মাস ধরে মুরাদের মধ্যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল: হাছান মাহমুদ
- তেঁতুলিয়ায় বাড়ি ফেরার পথে ট্রাক কেড়ে নিল শিক্ষকের জীবন
- কুমিল্লাকে মেঘনা ও ফরিদপুরকে পদ্মা নামে বিভাগে প্রধানমন্ত্রীর মত
- মিঠাপুকুরে বাসের ধাক্কায় অটোচালক নিহত
- তৃতীয় ধাপের নির্বাচনে কালীগঞ্জে জাপা প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত
- ২০২৫ সাল থেকে নতুন শিক্ষাক্রমে পড়বে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
- গার্মেন্টস শিল্পে বাংলাদেশের সাফল্যে অভিভূত আন্তর্জাতিক বিশ্ব
- পাঁচ বিভাগে পাঁচ বার্ন ইউনিট স্থাপনসহ একনেকে ১০ প্রকল্প অনুমোদন
- দুর্নীতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই: হাইকোর্ট
- বিশ্বের কাছে ভারত-বাংলাদেশ সম্পর্ক মডেল সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- শিগগিরই দেশে করোনা টিকা উৎপাদন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ১৫ ডিসেম্বর ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন অব্যাহত রাখতে সুইজারল্যান্ডের আশ্বাস
- ওমিক্রন: দেশে ফের লকডাউন হবে কিনা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- যাদের জন্য আমলকী মারাত্মক ক্ষতিকর
- গুগল ফটোজে এলো লকড ফোল্ডার সুবিধা
- বিএনপিতে নেতৃত্বের ব্যর্থতা
- বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিট পাচ্ছে ৫ মেডিকেল হাসপাতাল
- অস্ট্রেলিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
- খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মনের অস্থিরতা দূর করার দোয়া
- প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যুৎ পাচ্ছে চরের অবশিষ্ট মানুষ
- করোনার টিকা উদ্ভাবন ও উৎপাদনে যুক্ত হলো বাংলাদেশের নাম
- শিক্ষা ব্যবস্থা ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
- পরীক্ষা শুরুর আগে ভবন থেকে লাফিয়ে ছাত্রের আত্মহত্যা
- ‘লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় জ্ঞান-মননশীলতার বিকাশ ঘটে’
- দিনাজপুরে মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের মুত্যু
- ‘যুক্তরাজ্যে বাজারের উপযোগী পণ্য তৈরি করে বাংলাদেশ’
- পাত্র খুঁজছেন শ্রীলেখা
- কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা
- দিনাজপুর ম্যারাথনে নবম হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র
- বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী: ওবায়দুল কাদের
- সৈয়দপুরে বাঁশঝাড়ে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক
- দৈনিক রংপুরের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা
- আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস
- বিভাগীয় প্রধানের পদত্যাগের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
- কিশোরগঞ্জের হাওরে হবে ১১ কি.মি. এলিভেটেড সড়ক
- গাইবান্ধায় এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব



