গণঅনশন কর্মসূচিতে ‘ফটোসেশনে ব্যস্ত’ বিএনপির নেতাকর্মীরা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১
Find us in facebook
‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে শনিবার গণঅনশন করেছে দলটির নেতাকর্মীরা। তবে গণঅনশন কর্মসূচিতে ফটোসেশনে ব্যস্ত ছিলেন বিএনপির নেতাকর্মীরা।
শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅনশন শুরু হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, আজকের কমর্সূচি হচ্ছে গণঅনশন। বিকেল ৪টা পর্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে এ অনশন পালন করবেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, উঠে যাবেন না। বসে থেকে কর্মসূচি পালন করুন।
দেখা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন ডায়াসে দাঁড়িয়ে দলীয় প্রধানের বিদেশে চিকিৎসার দাবি করছেন তখন গণঅনশনে অংশগ্রহণকারীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ‘সেলফি’ আর ‘ফটোসেশনে’ ব্যস্ত ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে অধিকাংশই দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের চেনামুখ। নগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম বিএনপির কমিটির নেতারাও পিছিয়ে ছিলেন না।
সকাল সোয়া ৯টায় মির্জা ফখরুল অনশনের সূচনা বক্তব্য শেষ করার পর প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি মাইকে এসে জানালেন, যারা দাঁড়িয়ে আছেন তারা কেউ সংহতি প্রকাশ করতে আসেননি। আজকের কমর্সূচি অনশনের। এরপর কেন্দ্রীয় নেতারা সামনে থেকে সরে গেলে কয়েক মিনিটের মধ্যেই আবার সেলফি ও ফটো তুলতে অবস্থান নেয় নেতাকর্মীরা।
সিনিয়র নেতাদের পেছনে রেখে বিভিন্ন শাখার নেতাদের ছবি তোলার আগ্রহ ছিল বেশি। মুখে হাসি, হাতে ক্যামেরা, কেন্দ্রীয় কার্যালয়ের সামনের কয়েকশ গজ পর্যন্ত বিস্তৃত এ অনশন কর্মসূচিতে ছিল প্রতি মুহূর্তের চিত্র।
সকাল পৌনে ১০টার দিকে ফটোসেশনে ব্যস্ত ছাত্রদলের এক অনুসারী জানান, কেন্দ্রীয় নেতাদের সামনে অনশনের শুরু থেকে কালো চশমা চোখে দাঁড়িয়ে নিজের অবস্থান জানান দিচ্ছিলেন ছাত্রদলের শীর্ষ পর্যায়ের এক নেতা। তার সঙ্গে তাল মেলাতে সংগঠনের এক সহ-সভাপতিসহ আরো কয়েকজনও ছিলেন সমরূপে।
যুবদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরীকে দেখা গেছে, পুরোটা সময় তিনি দাঁড়িয়ে ছিলেন অনশনে। অনুসারী কাউকে দিয়ে তিনি ছবি তোলাচ্ছেন, আবার কাউকে দিয়ে ভিডিও করাচ্ছিলেন।
লালবাগ থানা বিএনপির এক কর্মী এসেছেন অনশনে। নিজের নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক নেতা ভাড়া করে ফটোগ্রাফার ও ভিডিও ক্যামেরাম্যান নিয়ে এসেছেন। এগুলো ফেসবুকে, ইউটিউবে শেয়ার করা হবে।
সরেজমিনে, অনশনের প্রথম এক ঘণ্টাতেই ফটোসেশনের চিত্র চোখে পড়ে। অনেকে আঙুল তুলে ‘ভি চিহ্ন’ প্রদর্শন, দল বেঁধে ফটোসেশনসহ আরো উৎসাহমূলক কার্যক্রমেও অংশ নেয়। ফাঁকে কেউ কেউ আবার কমর্সূচির উল্টোদিকে বিএনপির ঢাকা মহানগর অফিসের সামনে চায়ের দোকানে কিংবা আশপাশের হোটেলে সেরে নিয়েছেন সকালের নাস্তাও।
কর্মসূচিতে দেখা গেলো আরো কিছু চিত্র। অনেক নেতাই টেলিভিশনের ক্যামেরাম্যানকে ডেকে নিয়ে খবরের ভিডিওতে নিজের মুখ দেখাতে বাড়তি আবদার করেছেন। অনশনে অনেকেই হাতে লেখা ব্যানার নিয়ে ফটো তোলায় তৎপর ছিলেন।
- কুড়িগ্রামে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ী গাইবান্ধা
- বাংলাদেশের কূটনৈতিক প্রভাব বাড়ছে বিশ্বমঞ্চে
- কুড়িগ্রামে মাটির ঝুড়ি মাথায় নিয়ে সংস্কারকাজে নতুন চেয়ারম্যান
- কুড়িগ্রামে ১১ কেজি গাঁজাসহ আটক ১
- জ্বরে আক্রান্ত নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করে শ্বশুর!
- বিরামপুরে কাঁচের জারে মিলল দেড় কোটি টাকার কোবরা সাপের বিষ
- ইঁদুর নিধন করে চার বছরে ১১৭ কোটি টাকার অতিরিক্ত ফসল উৎপাদন
- ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন সাংবাদিক লিটু
- আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয়: হানিফ
- উলিপুরে ফেলে যাওয়া মাঙ্কি টুপিতে ধরা পড়ল চোর চক্র
- বদরগঞ্জে ২৩ বছর পর কোটি টাকার পৈতৃক সম্পত্তি উদ্ধার
- ডিমলায় ট্রাক চাপায় নিহত ১
- ৩ মাস ধরে মুরাদের মধ্যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল: হাছান মাহমুদ
- তেঁতুলিয়ায় বাড়ি ফেরার পথে ট্রাক কেড়ে নিল শিক্ষকের জীবন
- কুমিল্লাকে মেঘনা ও ফরিদপুরকে পদ্মা নামে বিভাগে প্রধানমন্ত্রীর মত
- মিঠাপুকুরে বাসের ধাক্কায় অটোচালক নিহত
- তৃতীয় ধাপের নির্বাচনে কালীগঞ্জে জাপা প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত
- ২০২৫ সাল থেকে নতুন শিক্ষাক্রমে পড়বে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
- গার্মেন্টস শিল্পে বাংলাদেশের সাফল্যে অভিভূত আন্তর্জাতিক বিশ্ব
- পাঁচ বিভাগে পাঁচ বার্ন ইউনিট স্থাপনসহ একনেকে ১০ প্রকল্প অনুমোদন
- দুর্নীতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই: হাইকোর্ট
- বিশ্বের কাছে ভারত-বাংলাদেশ সম্পর্ক মডেল সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- শিগগিরই দেশে করোনা টিকা উৎপাদন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ১৫ ডিসেম্বর ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন অব্যাহত রাখতে সুইজারল্যান্ডের আশ্বাস
- ওমিক্রন: দেশে ফের লকডাউন হবে কিনা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- যাদের জন্য আমলকী মারাত্মক ক্ষতিকর
- গুগল ফটোজে এলো লকড ফোল্ডার সুবিধা
- বিএনপিতে নেতৃত্বের ব্যর্থতা
- বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিট পাচ্ছে ৫ মেডিকেল হাসপাতাল
- অস্ট্রেলিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
- খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মনের অস্থিরতা দূর করার দোয়া
- প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যুৎ পাচ্ছে চরের অবশিষ্ট মানুষ
- করোনার টিকা উদ্ভাবন ও উৎপাদনে যুক্ত হলো বাংলাদেশের নাম
- শিক্ষা ব্যবস্থা ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
- পরীক্ষা শুরুর আগে ভবন থেকে লাফিয়ে ছাত্রের আত্মহত্যা
- ‘লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় জ্ঞান-মননশীলতার বিকাশ ঘটে’
- দিনাজপুরে মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের মুত্যু
- ‘যুক্তরাজ্যে বাজারের উপযোগী পণ্য তৈরি করে বাংলাদেশ’
- পাত্র খুঁজছেন শ্রীলেখা
- কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা
- দিনাজপুর ম্যারাথনে নবম হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র
- বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী: ওবায়দুল কাদের
- সৈয়দপুরে বাঁশঝাড়ে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক
- দৈনিক রংপুরের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা
- আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস
- বিভাগীয় প্রধানের পদত্যাগের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
- কিশোরগঞ্জের হাওরে হবে ১১ কি.মি. এলিভেটেড সড়ক
- গাইবান্ধায় এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব



