রংপুরে বেগুনের কেজি ১ টাকা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২ এপ্রিল ২০২৪
Find us in facebook
রংপুরের পীরগাছা উপজেলার কেসামত ছাওলা গ্রামের কৃষক আশরাফুল ইসলাম। ২০ শতক জমিতে বেগুন আবাদ করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় ৭০ হাজার টাকা। শুরুতে কিছুটা দাম থাকায় ৪০ হাজার টাকা বিক্রি করতে পেরেছেন। তবে এখন ক্রেতা না থাকায় আর ক্ষেত থেকে বেগুন তুলছেন না তিনি। এতে করে ক্ষেতেই বেগুন পচে নষ্ট হচ্ছে।
ছাওলা গ্রামের অনেক কৃষকই জানান, প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১ টাকায়। ক্ষেত থেকে বেগুন তুলতে যে খরচ সেটিও উঠছে না। ফলে অনেকেই গবাদিপশুর খাবার হিসেবে ব্যবহার করছেন এই সবজি। শুধু তাই নয়, ৮ মণ বেগুন বিক্রি করেও এক কেজি গরুর মাংস কিনতে পারছেন না বলে জানান তারা।
কৃষক আশরাফুল ইসলাম জানান, বেগুন বাজারে নিয়ে গেলে ১০০ টাকা বস্তা অথবা এক টাকা কেজি দাম বলে। তাই এখন ক্ষেতেই বেগুন থাকছে। মাঝে মাঝে কিছু বেগুন তুলে গরুকে খাওয়াই নিজে খাই। কাঙিক্ষত দাম না পাওয়ায় পচে যাচ্ছে বেগুন।
একই গ্রামের কৃষক মমিনুল ইসলাম। দাম না থাকায় বাসায় বেগুন এনে গরুকে খাওয়াচ্ছেন তিনি। এই কৃষকের দাবি, বেগুন বিক্রি করে উৎপাদন খরচের টাকা বাদ দিয়ে শুধু শ্রমিকের মজুরির টাকা তোলাই সম্ভব নয়। এ কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
বেগুনের দাম মাত্র ১ টাকা কেজি বলায় অনেকে ক্ষোভে বেগুনকে বানিয়েছেন গো-খাদ্য। ওই এলাকায় আব্দুল ওয়াহাব, মিজু মিয়া ও নজরুল ইসলামসহ বেগুন চাষিদের অবস্থা একই। তাদের আক্ষেপ এক কেজি মাংস কিনতে হলে বেগুন বিক্রি করতে হবে সাড়ে ১৭ মণ। এই কারণে জমি থেকে বেগুন তুলছেন না তারা। কারণ এক টাকা কেজি বেগুন বিক্রি করলে শ্রমিকের মজুরি তুলতেই তাদেরকে হিমশিম খেতে হবে। তবে পীরগাছার তাম্বুলপুর-পাওটানা হাটে বেগুন প্রতিকেজি ২ থেকে ৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে ছাওলা ইউনিয়নে ১ টাকা কেজি দরে বেগুন বিক্রি হলেও একই উপজেলার কান্দি ইউনিয়নে ভিন্নচিত্র। এখানকার কান্দি বাজারে জাত ভেদে বেগুনের কেজি ৫ টাকা থেকে শুরু করে ১৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর রংপুরের সবচেয়ে বড় কাঁচামালের ব্যবসা কেন্দ্র সিটি বাজারের পাইকারি আড়তেও বেগুনের দামে এখনো খানিকটা আগুন অনুভব করছেন ক্রেতারা।
বিক্রেতারা বলছেন, প্রতি বছর রমজান এলেই আগুন লাগে বেগুনের বাজারে। ব্যতিক্রম ছিল না এবারও। দুই সপ্তাহ আগেও জাত ভেদে বেগুনের দাম ছিল ৫০ থেকে ৭০ টাকা কেজি। তবে হঠাৎ করেই ধস নেমেছে বেগুনের দরে। বর্তমানে সিটি বাজারের আড়তে বেগুন পাইকারি বিক্রি হচ্ছে জাত ভেদে ১০ থেকে ২০ টাকা কেজিতে।
অন্যদিকে রংপুর নগরীর শাপলা চত্বর খান বহুমুখী মার্কেট, কামাল কাছনা বাজার, মুলাটোল বাজার, কামারপাড়া বাজার, নিউ আদর্শপাড়া বউ বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, জাত ভেদে খুচরা ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেগুন।
শহরের বাজারগুলোতে বেগুনের কেজি ৩০-৪০ টাকা হলেও যাতায়াত সুবিধা না থাকায় ন্যায্য দাম পাচ্ছেন না প্রান্তিক কৃষক। বেগুন চাষিদের দিকে সরকারের সুদৃষ্টি দেওয়ার দাবি কৃষক সংগঠনের নেতাদের। তারা বলছেন, বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থা চলতে থাকলে কৃষকদের মুনাফা যাবে মধ্যস্বত্বভোগীদের দখলে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকরা চাষাবাদ থেকে বিমুখ হলেও বাজারে এর নেতিবাচক প্রভাব পড়বে।
প্রান্তিক পর্যায় থেকে বাজার ব্যবস্থাপনায় গুরুত্বারোপ করা উচিত বলে মনে করছেন জাতীয় কৃষক সমিতির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি। তিনি বলেন, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। তা না হলে ফসল উৎপাদনে আগ্রহ হারাবে কৃষক। প্রান্তিক গরিব কৃষক উৎপাদন করেন কিন্তু তারা মধ্যস্বত্বভোগীদের কারণে সরাসরি বাজারে উৎপাদিত ফসল বিক্রি করতে পারেন না। প্রতিটি শহরে কিংবা গ্রামে যদি কৃষকের বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় তাহলে একদিকে ভোক্তারা যেমন লাভবান হবেন, তেমনি কৃষকরাও লাভবান হবেন।
নজরুল ইসলাম হক্কানী বলেন, রাজধানীতে বেগুনের কেজি ৪০ থেকে ৬০ টাকা হলেও মধ্যস্বত্বভোগীদের লোভের কারণে মাঠের কৃষক পাচ্ছেন মাত্র এক টাকা। সঠিক বাজার ব্যবস্থাপনা না থাকায় নিঃস্ব হচ্ছেন চাষিরা। ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত না করলে চাষিরা উৎপাদনে আগ্রহ হারাবেন বলেও মনে করছেন এই কৃষক নেতা।
- ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
- চিরিরবন্দরে গাঁজাসহ আটক ৩
- পীরগাছায় ৩৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
- অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন
- সব স্কুল-কলেজ ৭ দিন বন্ধ
- কুড়িগ্রামের চরাঞ্চলে বেড়েছে ভুট্টা চাষ
- পাটগ্রামে ট্রেনের ধাক্কায় নিহত ১
- টেলিস্কোপ তৈরি করলো রাজারহাটের ফারাবী
- আপনি কি ঘুমের ভেতরে কথা বলেন?
- আইপিএলে পান্ডিয়াদের বিরুদ্ধে জোচ্চুরির অভিযোগ!
- শাবনূরের বিকল্প নেই: ডিপজল
- অপবিত্র জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা, শরিয়ত কী বলে?
- টেকসই কৃষি ব্যবস্থা প্রচলনে সরকার কাজ করছে: স্পিকার
- প্রত্যেকের উচিত প্রধানমন্ত্রীকে সহায়তা করা: গণপূর্তমন্ত্রী
- সড়কে দুর্ঘটনা রোধে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ
- গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
- দেশে তিনদিনের হিট অ্যালার্ট জারি
- গরম আরো বাড়ার শঙ্কা
- প্রধানমন্ত্রী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন: অর্থমন্ত্রী
- নিষিদ্ধ যানে সড়কে মৃত্যুর মিছিল
- মে মাসে ৪৪ ডিগ্রি পৌঁছাবে তাপমাত্রা
- সম্মানী বাড়ছে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের
- প্রচণ্ড গরমে হাঁসফাঁস, আগামী দুদিন যেমন যাবে আবহাওয়া
- ‘শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন’
- লালমনিরহাটে বাংলাদেশ কৃষকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- দিনাজপুর জেলা কৃষকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি
- ইসরায়েলের হামলাকে স্বীকার করছে না ইরান
- তীব্র তাপদাহেও যেভাবে ঘর থাকবে কনকনে ঠান্ডা
- বিএনপি পথহারা পথিক: ওবায়দুল কাদের
- ফজর সালাতের প্রতি আর গাফেলতি-অলসতা আসবে না, যদি...
- ‘সংস্কারের পাশাপাশি আগামী বাজেটে কর্মসংস্থানে নজর দেওয়া হবে’
- বুয়েটে জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম তদন্ত করা হবে: শিক্ষামন্ত্রী
- ছেলেকে নিয়ে ঈদের নামাজে যাওয়া হলো না বাবার
- ফুলবাড়ীতে পাঁচ টাকায় বিক্রি হচ্ছে বাঁধাকপি
- ঈদে সংবাদপত্রের ছুটি ঘোষণা আজ
- রাতে বেরিয়ে নিখোঁজ কিশোর, দুপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জলবিদ্যুৎ আমদানির আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
- দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়
- নীলফামারীতে বিটরুট চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ইঞ্জিনিয়ার
- শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল কারিগর
- ভারতবিরোধী স্লোগানের মধ্যে সাম্প্রদায়িকতা লুকিয়ে আছে
- দেশের ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
- আজ থেকে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
- শরীরে মেদ জমেছে নাকি পানি, বুঝবেন যেসব লক্ষণে
- ভারতকে বিশ্বকাপ জেতানো কোচকে নিয়োগ দিচ্ছে পাকিস্তান
- পুলিশের আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- দ্রুত শিক্ষকদের শূন্য পদ পূরণের সুপারিশ
- ইউটিউবে আসছে এআই নির্ভর ৩ ফিচার
- ঢাকায় ইসরায়েলের বিমান



