রংপুরে দুইদিনের সফরে পুলিশের আইজিপি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩
Find us in facebook
দুইদিনের সফরে রংপুরে এসেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) রাত আটটায় বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর হয়ে রংপুরে পৌঁছান তিনি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুইদিন তিনি রংপুরে থাকবেন।
রংপুর পুলিশ অফিসার্স মেসে আইজিপিকে ফুলদিয়ে স্বাগত জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ, রংপুর রেঞ্জ পুলিশ ও জেলা পুলিশ। পরে রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি সুসজ্জিত বাদক দল ব্যান্ড সালামি ও মেস নাইট প্রদর্শন করেন। এরপর সেখানে আইজিপি নৈশভোজে অংশগ্রহণ করেন।
নৈশভোজ শেষে আইজিপি রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটেন। সম্প্রতি আইজিপি সিনিয়র সচিব পদমর্যাদা পাওয়ায় রংপুর বিভাগের সকল পুলিশ সদস্যদের পক্ষ থেকে আরো একটি কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল বাতেন বিপিএম, পিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার এর কমান্ড্যান্ট (ডিআইজি) বাসুদেব বনিক, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ রংপুর বিভাগের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এদিকে আজ ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।
দুপুরে জেলা পুলিশের হলরুমে আইজিপি রংপুর রেঞ্জ পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের সকল পর্যায়ের সদস্যদের সাথে কল্যাণ সভায় উপস্থিত থেকে পুলিশ সদস্যদের মতামত শুনবেন। পরে শিল্পকলা একাডেমি হলরুমে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।
অন্যদিকে বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম এর রংপুর সফর উপলক্ষে নগরীতে সাজসাজ রব অবস্থা। বড় বড় ফেস্টুন ব্যানার আর ছোট ছোট তোরণ নির্মাণ করা হয়েছে। বিশেষ করে অনুষ্ঠানস্থলগুলো করা হয়েছে আলোকসজ্জা। রংপুর রেঞ্জ পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের সকল পর্যায়ের সদস্যদের মাঝে বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আগমন উপলক্ষে বেশ উৎফুল্লতা বিরাজ করছে।
- ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত
- সরকার কোটা সংস্কারের পক্ষেঃ আলোচনায় বসবে সরকার
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- পরিস্থিতি বুঝে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে: পলক
- মেসির ক্ষমা চাওয়ার দাবিতে চাকরিচ্যুত দেশটির ক্রীড়া কর্মকর্তা
- সরকারের বিভিন্ন বিভাগে নিচের গ্রেডে জনবল ঘাটতি, শীর্ষে অতিরিক্ত
- শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- উর্বশীর ফাঁস হওয়া ভিডিও ক্লিপ নিয়ে আলোচনা
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- চিরকুট লিখে প্রাণ দিলেন হাবিপ্রবির শিক্ষার্থী
- গাজায় যুদ্ধের সব নিয়ম ভেঙেছে ইসরায়েল, ২৪ ঘণ্টায় নিহত ৮১
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- বন্ধ ঘোষণার পর হল ছাড়ছেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র!
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯২৪১ শিক্ষার্থী
- রাসূলুল্লাহ (সা.) আশুরার রোজার ফজিলত সম্পর্কে যা বলেছেন
- কুড়িগ্রামে বানের পানিতে ভেসে গেছে ৪ কোটি ৫৮ লাখ টাকার মাছ
- বৃহস্পতিবার ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশের ডাক
- ঘোড়াঘাটে কবর থেকে চুরি হওয়া হাড়গোড় উদ্ধার, আটক ৩
- হচ্ছে কর্মসংস্থান, কমছে পরিবেশ দূষণ
- রাতে ঘাম বাড়ে? যে রোগের পূর্বলক্ষণ
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন
- শোকের মাতমে শেষ হলো তাজিয়া মিছিল
- ব্যস্ততায় পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন যেভাবে
- হল ছাড়ছেন ঢাবি শিক্ষার্থীরা
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ
- জাতির উদ্দেশ্যে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী
- যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করে রাজাকার প্রতিষ্ঠার চেষ্টা করছেন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- ভূরুঙ্গামারীতে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- হাঁড়িভাঙা আম সংরক্ষণে দেশের প্রথম বিশেষায়িত হিমাগার হবে রংপুরে
- রাসেলস ভাইপার নিয়ে ‘আতঙ্ক’ নয়, প্রয়োজন সতর্কতা
- কাউনিয়ায় তিস্তার পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- রাসেলস ভাইপার থেকে বাঁচার দোয়া
- এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ
- আফগানিস্তানকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
- ভালো শুরুর পর তামিমের বিদায়
- ২০৪১ সালের আগেই স্মার্ট হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
- ডিমলায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১১
- পীরগঞ্জে নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার
- সংলাপের মাধ্যমে বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার আহ্বান
- তিস্তার পানি কমছে, বেড়েছে ভাঙন আতঙ্ক
- পঞ্চগড়ে এসএসসি ২০০০ ব্যাচের মিলন মেলা
- তিস্তাপাড়ের ২ হাজার পরিবার পানিবন্দি
- বৃটিশ রানির ‘গুপ্তচর বাহিনী’, রহস্যের জট খুললো ৪২৮ বছর পর



