রংপুরে অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩
Find us in facebook
প্রতিবন্ধী মেয়েকে অপহরণ মামলায় আবুল কালাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রোকনুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
জানা গেছে, রংপুরের পীরগাছা উপজেলার হরিরামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আবুল কালাম ২০০৮ সালে ১ ডিসেম্বর প্রতিবেশী প্রতিবন্ধী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এতে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। এরপর ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর একটি ছেলে সন্তানের জন্ম দেয়। এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে পীরগাছা থানায় মামলা করেন। আদালতের নির্দেশে ভুক্তভোগী মেয়ে, তার সন্তান এবং আসামি আবুল কালামের ডিএনএ পরীক্ষা করা হলে ধর্ষণ ও সন্তান আসামির বলে প্রমাণিত হয়। এ মামলায় দীর্ঘদিন আবুল কালাম সাজা খাটে।
পরবর্তীতে উচ্চ আদালত থেকে শর্ত স্বাপেক্ষে জামিনে মুক্তি পেয়ে আবুল কালাম ২০১৭ সালের ১৬ জুন রাতে ওই প্রতিবন্ধী মেয়েকে অপহরণের হুমকিসহ তার চাচা ও পরিবারের অন্যান্য সদস্যদের গালিগালাজ করে। এ ঘটনায় প্রতিবন্ধী মেয়ের বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। এতে আবুল কালাম ক্ষিপ্ত হয়ে ২০১৭ সালের ৭ নভেম্বর রাতে ওই প্রতিবন্ধী মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় ওই মেয়ের মা ঘটনাটি দেখে ফেলে এবং এলাকাবাসীকে বিষয়টি জানায়।
এ ঘটনায় প্রতিবন্ধী মেয়ের বাবা ২০১৭ সালের ১১ নভেম্বর পীরগাছা থানায় আবুল কালামের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করলে পুলিশ অপহৃত ওই মেয়েকে উদ্ধারসহ আসামি আবুল কালামকে গ্রেফতার করে। এরপর আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামি আবুল কালামের বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে সন্দেহাতিত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম তুহিন বলেন, অপহরণের মামলায় আসামি আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ে আমরা সন্তুষ্ট। বাদী ন্যায় বিচার পেয়েছে।
- জুনাইদ আহমেদ পলক আটক হয়েছেন
- ভুলবেন না ‘অহংকার পতনের মূল’
- ছাত্র আন্দোলনে আটকদের মুক্তি দেওয়া শুরু
- জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা
- বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
- আ.লীগের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- ওজন কমানোর লড়াইয়ে যেসব নিয়ম মানতে হবে
- প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
- সুন্দরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন
- ঘরের যেসব কাজ করলে ওজন কমে
- বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের হাত বিচ্ছিন্ন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নানার বাড়িতে এসে প্রাণ গেল হাসিবার
- জ্বর-সর্দির পর মুখের রুচি ফেরাবে যেসব খাবার
- রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়
- দিনাজপুরে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- নিরপরাধ শিক্ষার্থীদের ওপর আইনের প্রয়োগ নয়: তথ্য প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন আইসিসি’র
- জামায়াত-শিবিরের বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- খেলছিলেন ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল সিয়ামের
- গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
- মিঠাপুকুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জানালার পাশে দাঁড়িয়ে থাকাই কাল হলো মুহিদের
- রংপুরসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন
- কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- তথ্য অধিকার আইনে ৮ অভিযোগের নিষ্পত্তি
- বিরলে কীটনাশক খেয়ে একজনের মৃত্যু
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ


