পীরগাছায় ২৫ মামলার আসামি শিবির নেতা গ্রেপ্তার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩
Find us in facebook
হত্যা, বাসে আগুন, নাশকতা সৃষ্টিসহ ২৫ মামলার আসামি শিবির নেতা সাদেকুল ইসলামকে (৩৫) রংপুরের পীরগাছা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) ভোরে বিশেষ অভিযানে পুলিশের এন্টি টেররিজম ইউনিট রংপুর বিভাগের একটি টিম তাকে গ্রেপ্তার করে।
সাদেকুল ইসলাম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার শিবির নেতা। তিনি চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। দীর্ঘ ১২ বছর ধরে তিনি পলাতক ছিলেন।
দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এন্টি টেররিজম ইউনিট রংপুর বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম।
জানা গেছে, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার শিবির নেতা সাদেকুল ইসলাম ২০১৩ ও ২০১৪ সালে ওই এলাকায় হত্যা, বাসে আগুন দেওয়া, নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া ২৫ মামলার পলাতক আসামি। সাদেকুল ইসলাম দীর্ঘ ১২ বছর ধরে চিরিরবন্দর এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি পীরগাছায় অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সোমবার ভোরে পীরগাছা থানা পুলিশের সহায়তায় সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম জানান, আসামি সাদেকুল ইসলাম চিরিবন্দর থানা শাখা শিবিরের সাথী ছিলেন। তার বাবা জামায়াতে ইসলামীর রোকন। আসামি সাদেকুল ২০১৩ ও ২০১৪ সালে বিএনপি-জামায়াত জোটের সহিংস আন্দোলনের সময় চিরিরবন্দর থানা এলাকায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যা, রাস্তা অবরোধ করে যান চলাচলে বাধা সৃষ্টি, যানবাহন ভাঙচুর, পুলিশের ওপর হামলা, রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়াসহ ব্যাপক তাণ্ডব চালিয়েছেন। তার বিরেদ্ধে বিভিন্ন ঘটনায় জড়িত থাকায় ২৫টি মামলা রয়েছে।
সব মামলাতেই তার নামে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে আসামি পীরগাছা থানা এলাকায় আশ্রয় নিয়ে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের পর পীরগাছা থানা পুলিশের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
- এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ
- ফেইস মাস্কে সুন্দর ত্বক
- পীরগঞ্জে বজ্রপাতে আদিবাসীর মৃত্যু
- পলাশবাড়িতে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু
- ভূরুঙ্গামারীতে টানা বৃষ্টিতে রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন
- মাইগ্রেন? যে ৩ যোগাসনে সুস্থ থাকবেন...
- পীরগঞ্জে ছিন্নমুল মানুষের সাথে আই পজেটিভের ঈদ উৎসব
- কুড়িগ্রামে তিস্তা ও ধরলা নদীর পানি বিপৎসীমার ওপরে
- হাড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক যাত্রা কাল
- দিনাজপুরে ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা: গ্রেফতার ২
- গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি, তিস্তার পানি বিপৎসীমার উপরে
- ডিমলায় বুড়িতিস্তা নদীর বাঁধ ভেঙে প্রায় ১০টি গ্রাম প্লাবিত
- এখনো খোঁজ মেলেনি ৬ জনের, কান্নায় ভারী তিস্তাপাড়ের বাতাস
- আম বাগানে পাহারাদারের করুণ মৃত্যু
- এ সময়টায় ব্যাগে রাখুন ৭ জিনিস
- যুবকের ধর্ষণে জন্ম নেয় কন্যাসন্তান, পিতৃপরিচয়ের আশায় বোনের মামলা
- তিস্তায় নৌকাডুবিতে শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৭
- প্রেম নিয়ে দ্বন্দ্ব: ‘বিশেষ অঙ্গ’ কেটে ফেলা সেই বেলালের মৃত্যু
- আইসিসি টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বৈরথ
- মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির গোশত কী করতে হবে?
- জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সঙ্গে সম্পর্ক নয়: ওবায়দুল কাদের
- কবি সুফিয়া কামালের ১১৩তম জন্মদিন আজ
- বিপদসীমার ওপরে ধরলা-তিস্তার পানি
- নিরাপত্তারক্ষীর হাতেই হেনস্তার শিকার অভিনেত্রী!
- এবারের হজে ৩০ বাংলাদেশির মৃত্যু
- দুপুরের মধ্যে যে ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- ভূরুঙ্গামারীতে বিপৎসীমার উপরে দুধকুমার নদের পানি
- গাইবান্ধায় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- দিনাজপুরে গৃহবধূর লাশ উদ্ধার
- পঞ্চগড়ে এসএসসি ২০০০ ব্যাচের মিলন মেলা
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- পঞ্চগড়ে ২৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- ‘আমার সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়’
- ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে



