দাফনের সময় খবর আসে জিপিএ-৫ পেয়েছে মামুন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩
Find us in facebook
‘ছেলে রেজাল্ট দেখে যেতে পারলো না। এর আগেই আত্মীয়-স্বজন সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেল। আমার ছেলে খুবই মেধাবী ছিল।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন আব্দুল্লাহ আল মামুন নামে এক এসএসসি পরীক্ষার্থীর বাবা মোস্তফা জামান।
আব্দুল্লাহ আল মামুন চলতি বছর রংপুর জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে। শুক্রবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে মামুন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তবে যখন পাসের উল্লাসে অন্যরা আনন্দে মেতে ওঠে, ঠিক তখন মামুনকে কবরে সমাহিত করা হয়।
পরীক্ষার ফলাফল জানার আগেই মামুন মারা যায়। বৃহস্পতিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তারা বাবা মোস্তফা জামান জানান, মামুন দীর্ঘদিন ধরে রক্তশূন্যতায় ভুগছিল। অসুস্থতার কারণে গত ২৫ জুন মামুনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে হিমোগ্লোবিন কম ছিল। এ কারণে রক্ত তৈরি হতো না। এছাড়া অন্য কোনো রোগ ছিল না মামুনের। উন্নত চিকিৎসার জন্য পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেশের বাইরের নেয়ার কথা ছিল। তবে এর আগেই ছেলেটা চলে গেল।
আব্দুল্লাহ আল মামুনের গ্রামের বাড়ি রংপুররে তারাগঞ্জ উপজেলার ডাংগিরহাট বামনদিঘি এলাকায়। তার বাবা মোস্তফা জামান এবং মা আরজিনা বেগম। দুই ভাইয়ের মধ্যে মামুন বড়।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় তারাগঞ্জ উপজেলার ডাংগিরহাট বামনদিঘি গ্রামের খিয়ারদিঘি কবরস্থানে মামুনকে সমাহিত করা হয়েছে নিশ্চিত করেছে।
রংপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক আল ইমরান জানান, মামুন খুবই মিশুক ছেলে ছিল। পরীক্ষায় সে ভালো ফলাফল করেছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ফলাফল জানতে পারল না।
জিলা স্কুলের সিনিয়র শিক্ষক সাহিনা সুলতানা বলেন, আমরা একজন মেধাবী শিক্ষার্থীকে হারিয়েছি। শিক্ষক হিসেবে, অভিভাবক হিসেবে আমরা শোকাহত।
- বেরোবিতে ঈদের নামাজ সকাল ৮ টায়
- দর্শনার্থীর অপেক্ষায় চিড়িয়াখানা, প্রস্তুত ঢাকার সব বিনোদনকেন্দ্র
- পঞ্চগড়ের ভিতরগড় দেড় হাজার বছরের প্রাচীন দুর্গনগরী
- জরিমানা করলেও থামছে না হাসিল আদায়ে নৈরাজ্য
- তিস্তার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস
- রংপুরে সকাল ৮টায় ঈদুল আজহার প্রধান জামাত
- স্বামীর ৭ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন
- নদীর পেটে কোটি কোটি টাকা, তবুও মেলেনি সুফল
- ঈদে কুড়িগ্রামে বন্যার শঙ্কা!
- ভেজাল-নিষিদ্ধ ওষুধের বিষয়ে জিরো টলারেন্স: স্বাস্থ্যমন্ত্রী
- মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার প্রভাব সেন্টমার্টিনে
- হজে কতজন মানুষ অংশ নিয়েছেন জানাল সৌদি আরব
- সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী: শিক্ষা প্রতিমন্ত্রী
- ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
- দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- গোবিন্দগঞ্জে ক্লিনিককে জরিমানা, এক্সরে রুম সিলগালা
- গাইবান্ধায় ১০০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১
- ১১৮ কোটি ৫০ লাখ টাকার বাজেট পেল হাবিপ্রবি
- লালমনিরহাটের কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপন
- কোরবানির পশুর চামড়া ছাড়ানোর সবচেয়ে সহজ পদ্ধতি
- ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবে কি পাকিস্তান-নিউজিল্যান্ড, নিয়ম যা বলে
- বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে ৩ দেশের শ্রমবাজার
- এক নজরে ঈদের পাঁচ চলচ্চিত্র
- পরিস্থিতি মোকাবিলায় সেন্টমার্টিনে তৎপর বিজিবি: মহাপরিচালক
- মিয়ানমারের ঘটনায় আমরা সতর্ক অবস্থানে: ওবায়দুল কাদের
- গাজাবাসীকে কোরবানিও করতে দিচ্ছে না দখলদার ইসরায়েল
- ঈদে নাশকতার আশঙ্কা নেই: র্যাব
- ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ
- মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠীর গুলিতে বাংলাদেশি আহতের খবরটি গুজব
- ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালগুলোকে জরুরি নির্দেশনা
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী সোয়া লাখ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- শিরোপা জেতানোর দুদিন পরই বরখাস্ত হলেন কোচ
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- একসঙ্গে ১০ জনকে চুমু, তিক্ত অভিজ্ঞতা জানালেন অ্যান হ্যাথাওয়ে
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ



