‘এবার এক লাখ মেট্রিক টন আলু রফতানি হবে’
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২০ মার্চ ২০২৩
Find us in facebook
কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার বলেছেন, এবার দেশ থেকে এক লাখ মেট্রিকটনেরও বেশি আলু বিদেশে রফতানি করা হবে। রোববার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার বেলতলী বিরাহিম এলাকায় উত্তম চাষাবাদ পদ্ধতিতে উৎপাদিত আলু রফতানি কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
তিনি বলেন, গত বছর প্রায় ৭৮ হাজার মেট্রিকটন আলু বিদেশে রফতানি করেছি। আশা করছি দিনদিন আমাদের এ ধারা অব্যাহত থাকবে।
কৃষি সচিব বলেন, রফতানি বৃদ্ধি সরকারের অন্যতম লক্ষ্য। আলু রফতানিতে সরকার উৎসাহ প্রদান করছে। এফএও এর এমএমআই এবং ডিএই, বিএডিসি, আলু রফতানিকারক সমিতি (বিপিইএ) এবং উৎপাদনকারী সংগঠনগুলোর যৌথ প্রচেষ্টা ধারাবাহিকভাবে অব্যাহত রাখায় তাদের প্রশংসা করি। তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উন্নয়নে এবং দেশের স্বার্থে রফতানি প্রক্রিয়া সহজ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, আমরা বর্তমানে মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশসহ ২৮টি দেশে আলু রফতনি করছি। আমাদের লক্ষ্য রাশিয়ার বড় বাজার ধরা। রাশিয়া, ফিজি এবং ভিয়েতনামে আলু রফতানি শুরু করার চেষ্টা অব্যাহত আছে। গত চার বছর ধরে রংপুরের আলু উৎপাদনকারী সংগঠনগুলো এফএওর সহায়তায় নিরাপদ ও স্বাস্থ্যকর চাষাবাদ ও প্রক্রিয়াজাতকরণের সমন্বিত নীতি উত্তম চাষাবাদ পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে তা কাজে লাগিয়ে রফতানি-মানের আলু উৎপাদন করছে।
কৃষকরা এ ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব।
মাঠ পর্যায়ে এফএও, সরকারের প্রতিনিধি, আলু উৎপাদনকারী সংগঠন এবং কৃষকদের অংশগ্রহণে আলু উৎপাদন ও রফতানি বিষয়ে একটি অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নীতি পরিকল্পনা ও সমন্বয়) রুহুল আমিন তালুকদার, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবদুল্লাহ সাজ্জাদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদফতরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আফতাব হোসেন, এগ্রোমি এক্সপোর্ট-ইমপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালমা রহমান, বাংলাদেশ আলু রফতানিকারক সমিতির (বিপিইএ) সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিরাহিম আলু উৎপাদনকারী সমবায় সমিতির আলু চাষি সালমা আক্তার আদুরী আলোচক হিসেবে অংশ নেন।
জানা যায়, গত বছর বাংলাদেশে ১ কোটি ১০ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে, যা চীন এবং ভারতের পরে এশিয়ার তৃতীয় বৃহত্তম উৎপাদনকারী দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এর মধ্যে ৮ লাখ মেট্রিক টন আলু রফতানি করা হয়েছে।
মালয়েশিয়া থেকে গত বছর অনেক চাহিদা ছিল, যার ফলে বাংলাদেশের আলু রফতনির এক তৃতীয়াংশেরও বেশি সেখানে (৩৮ শতাংশ)। এরপর নেপাল ও শ্রীলঙ্কা (প্রত্যেকটিতে ২০ শতাংশ) গিয়েছে। বাংলাদেশ মিয়ানমার (৯ শতাংশ), সিঙ্গাপুর (৪ শতাংশ) ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ব্রুনাই, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, জর্ডান এবং লেবাননে আলু রফতানি করে।
- দ্রুত শিক্ষকদের শূন্য পদ পূরণের সুপারিশ
- বিচ্ছিন্নভাবে দেশের স্বার্থ অর্জন করার সুযোগ নেই: সেনা প্রধান
- মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানি বাড়বে
- ২৪ এপ্রিল ব্যাংকক যাচ্ছেন প্রধানমন্ত্রী
- খানসামার সেই চাষিদের কাছ থেকে শসা কিনল স্বপ্ন
- দাবদাহে পুড়ছে দেশ, সুস্থ থাকতে যা করবেন
- ‘উপজেলা নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে এলে ব্যবস্থা’
- বাংলাদেশে শিশুখাদ্য নিডো-সেরেলাক নিয়ে ভয়ঙ্কর তথ্য
- ঘরে বসে আয়ের প্রলোভন, পলকেই নিঃস্ব হচ্ছে মানুষ
- উপজেলা নির্বাচন: প্রথম ধাপে বৈধ এক হাজার ৭৮৬ প্রার্থী
- অপপ্রচার রোধে ভারতীয় প্রতিষ্ঠানের সহযোগিতা নেয়া হবে
- ৪০০ টাকার টিকিট ১৪০০ টাকা, তবুও মিলছে না
- নাশকতার মামলায় জেলা যুবদলের সভাপতি কারাগারে
- সাত বিভাগে বৃষ্টির সম্ভাবনা
- প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বিরলে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
- অতিরিক্ত ঘুমে হবে নানা ক্ষতি
- রংপুরে সংবর্ধনায় সিক্ত ব্যরিস্টার আনিকা তাসনিয়া
- যৌতুক ছাড়াই একসঙ্গে বিয়ে করলেন দুই বন্ধু
- নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- তাপপ্রবাহে সুস্থ থাকতে খেতে পারেন ৭ খাবার
- পানির অভাবে ৩৯ হাজার হেক্টর জমি সেচের বাইরে
- ইরানের হামলা নিয়ে এবার ইসরায়েল-সৌদি পাল্টাপাল্টি মন্তব্য
- ‘মুস্তাফিজের শেখার কিছু নেই, আইপিএলে অন্যরাই তার থেকে শিখবে’
- বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন
- তীব্র তাপপ্রবাহ বিষয়ে যা বলেছেন রাসূলুল্লাহ (সা.)
- বাংলাদেশে কোনো অবৈধ সশস্ত্র সংগঠন থাকবে না: র্যাব ডিজি
- চিকিৎসায় অবহেলার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
- টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা
- তিন দিনের সফরে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
- ফজর সালাতের প্রতি আর গাফেলতি-অলসতা আসবে না, যদি...
- ‘সংস্কারের পাশাপাশি আগামী বাজেটে কর্মসংস্থানে নজর দেওয়া হবে’
- বুয়েটে জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম তদন্ত করা হবে: শিক্ষামন্ত্রী
- ছেলেকে নিয়ে ঈদের নামাজে যাওয়া হলো না বাবার
- ফুলবাড়ীতে পাঁচ টাকায় বিক্রি হচ্ছে বাঁধাকপি
- গাজায় শিশুহত্যা চলছে, কোথায় বিশ্বমানবতা- প্রধানমন্ত্রী
- রোজায় পানিশূন্যতা এড়াতে যা করবেন
- ঈদে সংবাদপত্রের ছুটি ঘোষণা আজ
- রাতে বেরিয়ে নিখোঁজ কিশোর, দুপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জলবিদ্যুৎ আমদানির আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
- দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়
- নীলফামারীতে বিটরুট চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ইঞ্জিনিয়ার
- শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল কারিগর
- ভারতবিরোধী স্লোগানের মধ্যে সাম্প্রদায়িকতা লুকিয়ে আছে
- দেশের ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
- আজ থেকে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
- শরীরে মেদ জমেছে নাকি পানি, বুঝবেন যেসব লক্ষণে
- ভারতকে বিশ্বকাপ জেতানো কোচকে নিয়োগ দিচ্ছে পাকিস্তান
- সেহেরিতে খেতে পারেন যেসব খাবার
- পুলিশের আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত



