• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
স্বাধীনতার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে: রাষ্ট্রপতি চিনিকলগুলোকে লাভজনক করার উদ্যোগ নেয়া হয়েছে: শিল্প সচিব পার্বত্য অঞ্চল স্মার্ট জন সম্পদে পরিণত হবে: বীর বাহাদুর উশৈসিং গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু এখন ঢাকা শহর এলেই সিঙ্গাপুর দেখতে পাওয়া যায়: নৌপ্রতিমন্ত্রী

পীরগাছায় গলা কেটে হত্যার অভিযোগ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

Find us in facebook

 
রংপুরের পীরগাছায় কলাবাগান থেকে শের আলী (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার ব্রাহ্মণীকুণ্ডা বাজার সংলগ্ন পূর্বপাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শের আলী (৫৫) ওই এলাকার মৃত মানিক উল্ল্যার ছেলে।

পুলিশ জানায়, সকালে ব্রাহ্মণীকুণ্ডা বাজারের পূর্বপাশের একটি কলাক্ষেতে গলাকাটা অবস্থায় শের আলীর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবারের দাবি জমিজমা সংক্রান্ত জেরে তাকে গলা কেটে হত্যার পর মরদেহ কলাবাগানে রেখে যায় প্রতিপক্ষের লোকজন।

রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

Place your advertisement here
Place your advertisement here